বেলনা আত-তাকওয়া ফাউন্ডেশন

বেলনা আত-তাকওয়া ফাউন্ডেশন কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশুদ্ধ প?

27/08/2022

তাওহীদের প্রকারভেদ
- তাওহীদ তিন প্রকার আবার কারও কারও মতে চার প্রকার:

প্রথম তিনটি প্রকার হলঃ

তাওহীদুর রুবুবিয়্যাহ : একমাত্র স্রষ্টা, রিযিকদাতা, সবকিছুর একমাত্র নিয়ন্ত্রণকারী হিসেবে বিশ্বাস করা।
তাওহীদুল ঊলূহিয়্যাহ : শুধুমাত্র আল্লাহর উপাসনা করা, তাগুতকে বর্জন করা।
তাওহীদুল আসমা ওয়াস সিফাত: কুরআন ও বিশুদ্ধ হাদীসে উল্লেখিত আল্লাহর নাম ও গুণাবলীগুলো বিকৃতি, ধরন নির্ধারণ, সাদৃশ্য প্রদান ছাড়াই বিশ্বাস করা।

29/06/2022
28/06/2022

কাউকে ক্ষমা করতে দেরি করবেন না, ক্ষমা করে দিন।
সে ক্ষমা চাইতে আসবে, এরপর ক্ষমা করে দিবেন,
এই অপেক্ষা শেষ নাও হতে পারে;
মনে রাখবেন, রাগ ধরে রাখা সহজ, এবং দোষ দেয়া ও সহজ ।
আখেরাতের শান্তির জন্য এটি বন্ধ করা জরুরী,
অন্যকে ক্ষমা করে দেয়া মানে তাকে অগ্রাধীকার দেয়া,
ক্ষমা করে এগিয়ে যাওয়া উচিত, আমাদের সকলের।

06/05/2022

সত্য কথা বললে মানুষ আহলে হাদীস বানায়া দিবে, এই জন্য আলেমরা জেনে বুঝে সত্যকে গোপন করে যাচ্ছে;

আর যারা সত্য জেনে গোপন করে তাদের চেয়ে জালেম আর কে?

কাফেররাও জানত রসুল সাঃ একজন নবি ও রসূল, কিন্তু গোপন করেছিল-

আজকে আপনি মুসলিমদের আলেম হয়েও সেই কাজ করছেন,
আপনার আর ঐ কাফের এর এই ক্ষেত্রে একই কাজ।

27/04/2022

ক্ষমার জন্য দু’আ ১

رَبَّـنَـا فَـاغْـفِـرْلَـنَـا ذُنُـوْبَـنَـا وَكَـفِّـرْ عَـنَّـا سَـيِّـاتِـنَـا وَتَـوَفَّـنَـا مَـعَ الاَبْـرَارِ

রাব্বানা ফাগ্‌ফিরলানা যুনূবানা ওয়া কাফ্‌ফির ’আন্না সাইয়্যি আ’তিনা ওয়া তাওয়াফ্‌ফানা মা’আল আব্‌রার।

হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপ ক্ষমা কর, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত কর এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দিও।

(সূরা আল-ইমরান, আয়াত : ১৯৩)

15/04/2022

নিম্নোক্ত যে কোন কারণ দেখা গেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে :

১. ইচ্ছা পূর্বক পানাহার ও ধুমপান করা।
২. স্বেচ্ছায় বমি করা
৩. স্বামীস্ত্রীর মিলন
৪. বৈধ অবৈধ যে কোন প্রকার যৌনক্রিয়া।
৫. পানাহারের বিকল্প কিছু গ্রহণ করা, যেমন- ইনজেকশান বা রক্ত গ্রহণ করা। আর তা এমন ইনজেকশান যার মাধ্যমে খাবার সরবরাহ করা হয়।
৬. মাসিক স্রাব ও প্রসবোত্তর স্রাব

05/03/2022

দুয়া/ দু'আ Dua

আল্লাহর রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধায় তিনবার এই দোয়াটি পাঠ করবে, কোনো বস্তুই তার কিছু ক্ষতি করতে পারবে না”। দোয়াটি হলো:
"بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ."
উচ্চারণ: বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা'আসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামী'উল 'আলীম।
অর্থ: “সেই আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী”।
[সুনান ইবনু মাজাহ, হাদীস নং 3869, আল্লামা মুহাম্মাদ নাসেরুদ্দীন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ সঠিক বলেছেন।]
তবে অন্য এক বর্ণনায় এসেছে: আল্লাহর রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধায় তিনবার উক্ত দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তিকে কোনো আকস্মিক অমঙ্গল স্পর্শ করতে পারবে না”।
[সুনান আবু দাউদ, হাদীস নং 5088, আল্লামা মুহাম্মাদ নাসেরুদ্দীন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ সঠিক বলেছেন।]

01/02/2022

বাতিলদের সাথে আফোস করা মানে তাদের মেনে নেয়া;

01/02/2022

একতা এত সহজ নয়, প্রকৃত মু'মিনরা বাতিলের কাছে হার মেনে একতা ভঙ্গ করে না।

16/01/2022

তোমরা যারা আল্লাহ্‌র আয়াতকে বিক্রিত কর, উলটা পালটা ব্যাখ্যা কর,
করো তোমাদের যা মনে চায়, আল্লাহই এটা তোমাদের অভয় দিয়েছন, সূরা হা-মিম সাজদাহ তে, এরপর দেখা হবে কিয়ামতের দিন, তখন তোমাদের স্থান কোথায় হবে ভাল করেই জানো।

কুরআন অডিও আরাবিক ও বাংলা অনুবাদ তিলাওয়াত সহ সম্পূর্ণ কুরআন আপলোড সমাপ্ত হয়েছে, ফ্রীতে ডাউনলোড করুন, কুরআন শুনুন, ডাউনলো...
10/12/2021

কুরআন অডিও আরাবিক ও বাংলা অনুবাদ তিলাওয়াত সহ সম্পূর্ণ কুরআন আপলোড সমাপ্ত হয়েছে,
ফ্রীতে ডাউনলোড করুন, কুরআন শুনুন,
ডাউনলোড করতে ভিসিট করুনঃ https://bit.ly/3Iwkqv7

Address

বেলনা, কলাতিয়া, কেরানিগঞ্জ
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বেলনা আত-তাকওয়া ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to বেলনা আত-তাকওয়া ফাউন্ডেশন:

Share

Category