জয় গৌর গদাধর - প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামী ভক্তকূল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জয় গৌর গদাধর - প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামী ভক্তকূল

জয় গৌর গদাধর - প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামী ভক্তকূল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জয় গৌর গদাধর - প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামী ভক্তকূল, Religious organisation, Dhaka.

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ
জয় গৌর গদাধর, প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামীর জয় 🙏
(এটি গুরুদেব এর কোন অফিসিয়াল ফেসবুক নয়, একজন সাধারণ ভক্ত/শিষ্য এর পক্ষ থেকে গুরুদেব এর প্রচারের প্রচেষ্টা মাত্র)

🕉️ শ্রীশ্রী রাধা বৃন্দাবনচন্দ্রজীউ জয়তু 🕉️🌸 জয় গৌর গদাধর 🌸🌺 বাৎসরিক স্মরণোৎসব, হরিনাম সংকীর্তন ও মহোৎসব 🌺আগামী ২৭শে ভা...
02/09/2026

🕉️ শ্রীশ্রী রাধা বৃন্দাবনচন্দ্রজীউ জয়তু 🕉️

🌸 জয় গৌর গদাধর 🌸

🌺 বাৎসরিক স্মরণোৎসব, হরিনাম সংকীর্তন ও মহোৎসব 🌺

আগামী ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর ২০২৬, সোমবার, নিত্যধামগত প্রভুপাদ শ্রীল যদুগোপাল গোস্বামী মহারাজের ৫৮তম এবং নিত্যধামগতা আচারাণী গোস্বামীর ১৫তম বার্ষিক স্মরণ দিবস উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, গৌর-গোবিন্দের ভোগরাগ, প্রসাদ বিতরণ ও মহোৎসবের আয়োজন করা হয়েছে।

উক্ত পুণ্যময় অনুষ্ঠানে মন্দির-আশ্রিত সকল ভক্তবৃন্দের সশ্রদ্ধ উপস্থিতি একান্তভাবে কাম্য।

📖 উৎসবের অনুষ্ঠানসূচি

শ্রীমদ্ভাগবত পাঠ
🗓️ ১৮ই ভাদ্র / ৪ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
🗓️ ১৯শে ভাদ্র / ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার
🗓️ ২০শে ভাদ্র / ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার
🗓️ ২১শে ভাদ্র / ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
🗓️ ২২শে ভাদ্র / ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার
🗓️ ২৩শে ভাদ্র / ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
🗓️ ২৪শে ভাদ্র / ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার

🕕 প্রতিদিন সন্ধ্যা ৬:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে।

📖 পাঠক:
শ্রীশ্রী প্রেম বল্লভ দাস জী মহারাজ
(বৃন্দাবন, রাধাকুঞ্জ)

🪷 অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন

🗓️ ২৫শে ভাদ্র / ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
🌸 সন্ধ্যায় অষ্টপ্রহর নামসংকীর্তনের শুভ অধিবাস।

🗓️ ২৬শে ভাদ্র / ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার
🌅 সূর্যোদয় হতে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের শুভারম্ভ।

🗓️ ২৭শে ভাদ্র / ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার
🙏 প্রাতে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন সমাপন,
🚩 নগরকীর্তন,
🎶 নগরকীর্তনান্তে লীলাকীর্তন (লীলাকীর্তনে মৈমিতা),
🌺 গৌর-গোবিন্দের ভোগরাগ,
🍚 প্রসাদ বিতরণ ও মহোৎসব।

এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।

📍 স্থান:
৬১৩ নং কে.বি.এম. (নাথপুরকুরের উত্তরপাড়া), পোস্ট—চাকদহ, জেলা—নদীয়া, পিন—৭৪১২২২, পশ্চিমবঙ্গ, ভারত।

📞 যোগাযোগ:
মোবাইল: ৯৮৪০৩২২৬৩৯

🙏 সকল ভক্ত, গুরু-ভাই, গুরু-বোন ও ধর্মপ্রাণ শুভানুধ্যায়ীদের সপরিবারে উপস্থিত হয়ে শ্রীমদ্ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন ও মহোৎসবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

ভক্তচরণপ্রার্থী
🌸 প্রভুপাদ শ্রীল নরোত্তম গোস্বামী 🌸

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। 🙏🪷

জয় গৌর গদাধর - প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামী ভক্তকূল 🙏🙏
13/08/2026

জয় গৌর গদাধর - প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামী ভক্তকূল 🙏🙏

গুরুদেব, আপনার আশীর্বাদে আমার অজ্ঞানতার অন্ধকার দূর হোক এবং জ্ঞানের আলোয় জীবন আলোকিত হোক। #জয়_শ্রীকৃষ্ণ  #ভক্তি    #হর...
11/08/2026

গুরুদেব, আপনার আশীর্বাদে আমার অজ্ঞানতার অন্ধকার দূর হোক এবং জ্ঞানের আলোয় জীবন আলোকিত হোক।
#জয়_শ্রীকৃষ্ণ #ভক্তি #হরে_কৃষ্ণ #কীর্তন #সনাতন_ধর্ম

ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করুন।🌿🌺ভাগ্যগুনে এমন দর্শন মিলে, তাই দর্শন মাত্রই এই মন্ত্র জপ করুন:-হে কৃষ্ণ করুণা সিন্ধু দ...
10/08/2026

ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করুন।🌿🌺
ভাগ্যগুনে এমন দর্শন মিলে, তাই দর্শন মাত্রই এই মন্ত্র জপ করুন:-

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে।
গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে।।

রাধে রাধে 🌿🌺

ওঁ নমঃ শিবায়হর হর মহাদেব 🙏
10/08/2026

ওঁ নমঃ শিবায়
হর হর মহাদেব 🙏

কোটি জন্মের সৌভাগ্যের ফলে শ্রীধাম বৃন্দাবনের গিরিগোবর্ধন দর্শন লাভ হয় 🥹❤️🙏ছবিঃ Sukhada Balai Vlogs
04/08/2026

কোটি জন্মের সৌভাগ্যের ফলে শ্রীধাম বৃন্দাবনের গিরিগোবর্ধন দর্শন লাভ হয় 🥹❤️🙏

ছবিঃ Sukhada Balai Vlogs

🕉️ জয় শ্রীল গুরুদেব। 🕉️পবিত্র গুরুপূর্ণিমা (ব্যাসপূজা) উপলক্ষে আজ গুরুপাট, চাকদহ, নদীয়া (ভারত)-এ পরম আরাধ্য প্রভুপাদ শ...
29/07/2026

🕉️ জয় শ্রীল গুরুদেব। 🕉️

পবিত্র গুরুপূর্ণিমা (ব্যাসপূজা) উপলক্ষে আজ গুরুপাট, চাকদহ, নদীয়া (ভারত)-এ পরম আরাধ্য প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামী গুরুদেব-এর গৃহে অনুষ্ঠিত হলো এক অপূর্ব, ভক্তিময় ও আনন্দঘন উৎসব।

এই শুভ আয়োজনে গুরুদেবের শ্রদ্ধেয় গুরুপিতা, গুরুমাতা, ভ্রাতা, ভগিনী এবং অসংখ্য গুরু-ভাই, গুরু-বোন ও ভক্তবৃন্দের উপস্থিতিতে সমগ্র পরিবেশ হয়ে উঠেছিল ভক্তি, প্রেম ও আনন্দে পরিপূর্ণ।

শ্রীগুরুর গৃহে আজ যেন এক মিলনমেলা—ভক্তি, সেবা, কীর্তন ও শ্রীগুরুর কৃপাধারায় মুখরিত এক পবিত্র উৎসব। এমন মনোমুগ্ধকর ও আধ্যাত্মিক পরিবেশ প্রত্যক্ষ করে হৃদয় ভরে গেল এবং নিজেকে সত্যিই ধন্য মনে হলো।

শ্রীগুরুর কৃপা সকলের জীবনে বর্ষিত হোক। তাঁর শ্রীচরণাশ্রয়ে আমাদের ভক্তি, সেবা ও শরণাগতি দিন দিন দৃঢ়তর হোক।

জয় শ্রীল গুরুদেব। 🙏🌸

ছবি দিয়েছেনঃ Sanjoy Banik

🌼 শুভ গুরুপূর্ণিমা 🌼গুরুপূর্ণিমার এই পবিত্র তিথিতে পরম শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতায় স্মরণ করি সকল গুরুজনকে, যাঁরা তাঁদের ...
28/07/2026

🌼 শুভ গুরুপূর্ণিমা 🌼

গুরুপূর্ণিমার এই পবিত্র তিথিতে পরম শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতায় স্মরণ করি সকল গুরুজনকে, যাঁরা তাঁদের জ্ঞান, আদর্শ ও কৃপাধারায় আমাদের জীবনকে আলোকিত করেছেন।

গুরুই অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় জীবনের পথ দেখান। তাঁর কৃপাই শিষ্যের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাঁর আশ্রয়েই জীবনের প্রকৃত কল্যাণ নিহিত।

এই শুভক্ষণে সকল গুরুজনের শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীগুরুর অশেষ কৃপায় আমাদের জীবন শুদ্ধ ভক্তি, সত্য, প্রেম ও সেবার আদর্শে পরিপূর্ণ হয়ে উঠুক।

শ্রীগুরুচরণে কোটিশঃ প্রণাম। 🙏🌿

🕉️ জয় শ্রীল গুরুদেব। 🪷

🕉️ হরে কৃষ্ণ। 🕉️এই জড়জগৎ এক সীমাহীন ভবসাগর—মায়া, মোহ, দুঃখ ও জন্ম-মৃত্যুর অনন্ত আবর্তে পরিপূর্ণ। আর শ্রীল গুরুদেবের শ্...
27/07/2026

🕉️ হরে কৃষ্ণ। 🕉️

এই জড়জগৎ এক সীমাহীন ভবসাগর—মায়া, মোহ, দুঃখ ও জন্ম-মৃত্যুর অনন্ত আবর্তে পরিপূর্ণ। আর শ্রীল গুরুদেবের শ্রীচরণপদ্ম সেই ভবসাগর পার হওয়ার একমাত্র নিরাপদ আশ্রয়, এক অটল নৌকা; যার আশ্রয়ে জীব অনায়াসে ভগবানের চরণধামে অগ্রসর হতে পারে।

যে ভক্ত সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে শ্রীগুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করেন, তাঁর হৃদয় থেকে জড়জগতের ভয়, সংশয় ও বন্ধন ক্রমশ দূরীভূত হয়। শ্রীগুরুর কৃপাই শিষ্যের জীবনে ভক্তির আলো জ্বালায় এবং তাকে শ্রীভগবানের সান্নিধ্যের পথে পরিচালিত করে।

শ্রীগুরুদেবই আমাদের পরম আশ্রয়, পরম পথপ্রদর্শক এবং ভগবৎপ্রাপ্তির সেতুবন্ধ।

জয় শ্রীল গুরুদেব। 🙌🏻🌸🙏🏻

27/07/2026

পূজা করছেন গুরুদেব 🪔
ভিডিও দিয়েছেনঃ Sanjoy Banik

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জয় গৌর গদাধর - প্রভুপাদ শ্রীল শ্রীযুক্ত নরোত্তম গোস্বামী ভক্তকূল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share