Alemder Mukhe Masala

Alemder Mukhe Masala সাধারণ মানুষের প্রতিদিনের মাসালা মাসায়েল আলেমদের মুখে
(1)

প্রশ্ন: সিগারেট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করার হুকুম কী? এবং এ চাকরির মাধ্যমে উপার্জিত অর্থ কি হালাল, না হার...
07/08/2026

প্রশ্ন: সিগারেট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করার হুকুম কী? এবং এ চাকরির মাধ্যমে উপার্জিত অর্থ কি হালাল, না হারাম?

-মুহাম্মাদ আমজাদ হোসাইন

উত্তর:

بسم الله الرحمن الرحيم

حامدا ومصليا ومسلما

সিগারেট খাওয়া নাজায়েয। কারণ তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি এতে অর্থের অপচয়ও রয়েছে। -আদদুরুল মুখতার: ৬/৪৬১, ফাতাওয়া লাজনাতুদ দায়েমা: ২২/১৮৭

নাজায়েয বস্তু নিজে খাওয়া যেমন নাজায়েয, অন্যকে তা খাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করাও না জায়েয। আল্লাহ তাআলা বলেন,

وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ. -المائدة: 2

“তোমরা গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না।” –সূরা মায়িদা ০৫: ০২

তাই সিগারেট কোম্পনির বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করা জায়েয নয়। আর এ নাজায়েয কাজের পারিশ্রমিকও হালাল নয়। ইমাম সারাখসী রহিমাহুল্লাহ বলেন,

فلو كان الاكتساب حراما لكان المال الحاصل به حرام التناول؛ لأن ما يتطرق إليه بارتكاب الحرام يكون حراما.اهــــ -المبسوط للسرخسي، ط. دار الكتب العلمية، كتاب الكسب، 30/ 275

“উপার্জনের মাধ্যম যদি হারাম হয়, তাহলে উপার্জিত সম্পদও হারাম হবে। কারণ (মূলনীতি হলো) যে সম্পদ হাসিল করতে হারামে জড়াতে হয়, সে সম্পদও হারাম হয়।” –মাবসুতে সারাখসী: ৩০/২৭৫

প্রশ্ন:আমরা অনেক সময় মৃত ব্যক্তি কিংবা কোনো রোগীর জন্য কুরআন খতম, তাসবীহ খতম ইত্যাদি করে থাকি এবং এসবের বিনিময়ে আমাদেরক...
06/08/2026

প্রশ্ন:

আমরা অনেক সময় মৃত ব্যক্তি কিংবা কোনো রোগীর জন্য কুরআন খতম, তাসবীহ খতম ইত্যাদি করে থাকি এবং এসবের বিনিময়ে আমাদেরকে টাকাও দেওয়া হয়।

জানার বিষয় হলো, এসব খতমের বিনিময় নেওয়ার হুকুম কী? অনেক সময় আমরা এসব টাকা অন্য টাকার সঙ্গে মিলিয়ে মাসিক সাদাকা করে থাকি, সেটি কি বৈধ হবে?

-আবদুল হাকীম

উত্তর:

بسم الله الرحمن الرحيم

حامدا ومصليا ومسلما

ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম ও তাসবীহ খতম করে বিনিময় গ্রহণ করা জায়েয নয় এবং সে বিনিময় ব্যক্তির জন্য হালাল নয়। -মুসান্নাফে ইবনে আবী শায়বাহ: ৭৮২৫,

কেউ এমন অর্থ গ্রহণ করে থাকলে তা মালিকের কাছে ফেরত দেয়া জরুরি। মালিককে না পেলে তার ওয়ারিসদের ফেরত দিতে হবে। সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের পরও মালিকের কাছে পৌঁছানো সম্ভব না হলে, মালিকের পক্ষ থেকে সাদাকা করে দিবে। জনকল্যাণমূলক কাজেও খরচ করার সুযোগ আছে। তবে নিজের পক্ষ থেকে সাদাকা করার সুযোগ নেই। -আল-মুহিতুল বুরহানী:

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে হালাল টাকার সাথে মিশ্রিত করেও তা নিজের পক্ষ থেকে মাসিক সাদাকা বা অন্যান্য সাদাকা আদায় করতে পারবেন না।

আর দুনিয়াবি কোনো উদ্দেশ্য যেমন রোগ মুক্তি, ব্যবসা-বাণিজ্যের উন্নতি ইত্যাদির জন্য কুরআনসহ শরীয়ত সম্মত কোনো খতম পড়ে বিনিময় গ্রহণ করা জায়েয। তা অন্যান্য হালাল সম্পদের মতোই। নিজ প্রয়োজনেও ব্যয় করা যাবে। সাদাকাও করা যাবে। -সহীহ বুখারী: ৫৭৩৬,

প্রশ্ন:মেয়েদের মাথার চুল কাটার বিধান কী? মেয়েরা কি ছেলেদের মতো ছোট করে চুল রাখতে পারবে?-আবদুল আজিজউত্তর:মেয়েদের চুলের ক্...
05/08/2026

প্রশ্ন:
মেয়েদের মাথার চুল কাটার বিধান কী? মেয়েরা কি ছেলেদের মতো ছোট করে চুল রাখতে পারবে?

-আবদুল আজিজ

উত্তর:

মেয়েদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা হলো:

এক. মেয়েরা চুল লম্বা রাখবে। এটা তাদের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে নিকট অতীত পর্যন্ত নারীরা চুল লম্বাই রাখতো। এরপর মূলত পশ্চিমা নারীদের অনুসরণে কিছু মুসলিম নারীও চুল খাটো করা শুরু করেছে। -ইমদাদুল ফাতাওয়া: ৯/৩১৯

প্রশ্ন: আমার এক কাজিন বিয়ে করেছে মাত্র ছয় মাস হলো। এখন তার স্ত্রীর গর্ভে সন্তান। গর্ভের সন্তানের বয়স প্রায় আড়াই মাস হলো।...
04/08/2026

প্রশ্ন: আমার এক কাজিন বিয়ে করেছে মাত্র ছয় মাস হলো। এখন তার স্ত্রীর গর্ভে সন্তান। গর্ভের সন্তানের বয়স প্রায় আড়াই মাস হলো। অভাব-অনটন ও স্ত্রীর শারীরিকভাবে অসুস্থতার কারণে তারা চাচ্ছে, গর্ভে আসা বাচ্চাটা নষ্ট করে ফেলতে। জানার বিষয় হলো, তাদের জন্য কি এটি বৈধ হবে? শুনেছি, চার মাস পূর্ণ হওয়ার আগে নাকি গর্ভের বাচ্চা নষ্ট করা যায়। বিস্তারিত জানালে উপকৃত হবো #অসুস্থ #অসুস্থ ।

– মুহাম্মাদ উজ্জ্বল হোসেন

উত্তর:

بسم الله الرحمن الرحيم
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد:

স্বাভাবিকভাবে ভ্রূণ নষ্ট করা সর্বাবস্থায় নাজায়েয; চাই তাতে প্রাণ সঞ্চার হোক বা না হোক। সুতরাং বড় কোনো ওজর না থাকলে যথাসাধ্য গর্ভের ভ্রূণ নষ্ট করা থেকে বিরত থাকা জরুরি।
কারো অসুস্থতা যদি এ পর্যায়ের হয় যে, গর্ভ ধারণ করলে সে অস্বাভাবিক কষ্টে নিপতিত হবে বা তার স্বাস্থ্যের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে ভ্রূণে প্রাণ সঞ্চার হওয়ার আগ পর্যন্ত (সর্বাধিক গ্রহণযোগ্য মতানুসারে ১২০ দিনের মধ্যে) গর্ভপাত করা জায়েয হবে এবং তা যত আগে করা যায় তত ভালো। ১২০ দিন পূর্ণ হয়ে গেলে উপর্যুক্ত ওজরের কারণেও গর্ভপাত করা জায়েয হবে না। হালকা অসুস্থতা, শরীর দূর্বল হয়ে যাওয়া কোনো ওজর নয়। সন্তান পেটে আসলে স্বাভাবিকভাবেই শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়ে।

প্রশ্ন: বাথরুমে গোসল করার সময় পুরো শরীরে ভালোভাবে পানি পৌঁছানোর জন্য অনেক সময় পরনের কাপড় খুলে নিতে হয়। জানার বিষয় হলো–এভ...
03/08/2026

প্রশ্ন: বাথরুমে গোসল করার সময় পুরো শরীরে ভালোভাবে পানি পৌঁছানোর জন্য অনেক সময় পরনের কাপড় খুলে নিতে হয়। জানার বিষয় হলো–এভাবে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করার কী হুকুম?

মুহাম্মাদ মিজান

উত্তর: কাপড়ে নাপাক থাকলে সুন্নত হলো, গোসল শুরুর আগে কাপড় ও শরীরের নাপাকি ধুয়ে নেয়া এবং অজু করা। এরপর কাপড় পরা অবস্থায় গোসল করা। সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা মাকরূহ। -জামে তিরমিযী: ২৭৬৯;

প্রশ্ন: আমাদের এলাকায় মাঝে মধ্যেই পুকুরের মালিকরা তাদের পুকুরে মাছ ধরার জন্য নির্দিষ্ট মূল্যের টিকিট ছাড়ে। কিন্তু মালিকদ...
02/08/2026

প্রশ্ন: আমাদের এলাকায় মাঝে মধ্যেই পুকুরের মালিকরা তাদের পুকুরে মাছ ধরার জন্য নির্দিষ্ট মূল্যের টিকিট ছাড়ে। কিন্তু মালিকদের নানান কারসাজির কারণে যারা মাছ ধরতে যায় তারা অনেক সময়ই মাছ পায় না। জানার বিষয় হলো–এভাবে টিকিট দিয়ে মাছ ধরার হুকুম কী?

আবু আইমান

উত্তর: নির্দিষ্ট পুকুর বা জলাশয়ের মাছ বিক্রির জন্য নির্দিষ্ট মূল্যের টিকেটের বিনিময়ে নির্দিষ্ট সময় মাছ শিকারের সুযোগ দেয়ার যে পদ্ধতি প্রচলিত আছে তা সম্পূর্ণ নাজায়েয। কারণ শরীয়তের দৃষ্টিতে এটি জুয়ার অন্তর্ভুক্ত। -মাবসুতে সারাখসী: ২০/১৬৭

প্রশ্ন: কেউ ফজরের ফরয নামায সূর্যোদয়ের ৩–৪ মিনিট আগে শুরু করল। নামায শেষ করলে দেখল, সূর্যোদয়ের সময় হয়ে গেছে কিংবা পার হয়...
01/08/2026

প্রশ্ন: কেউ ফজরের ফরয নামায সূর্যোদয়ের ৩–৪ মিনিট আগে শুরু করল। নামায শেষ করলে দেখল, সূর্যোদয়ের সময় হয়ে গেছে কিংবা পার হয়ে গেছে। এ অবস্থায় কি তার নামায হবে? না, পরে কাযা পড়তে হবে?
-মুহাম্মাদ মাহফুজ

উত্তর: যদি সালাম ফেরানোর আগে সূর্যাদয় শুরু হয়ে যায়, তাহলে উক্ত নামায সহীহ হবে না। ইশরাকের ওয়াক্ত হওয়ার পর তা কাযা করতে হবে। বলা বাহুল্য এমন সময় নামাযে দাঁড়ালে নামায সংক্ষেপ করে হলেও সূর্যাদয়ের আগে নামায শেষ করার চেষ্টা করবে। প্রয়োজনে সুন্নত মুস্তাহাব ছেড়ে দিবে এবং দোয়া দরূদ সংক্ষিপ্ত পড়বে। -মাবসূতে সারাখসী: ১/১৫২ (দারুল মারেফা

প্রশ্ন: সৌদি আরবে প্রায়শই অফিস, আদালত, বিভিন্ন সরকারি–বেসরকারি এজেন্সি ও কম্পিউটার দোকানসহ নানা স্থানে তিনজন ব্যক্তির ছ...
31/07/2026

প্রশ্ন: সৌদি আরবে প্রায়শই অফিস, আদালত, বিভিন্ন সরকারি–বেসরকারি এজেন্সি ও কম্পিউটার দোকানসহ নানা স্থানে তিনজন ব্যক্তির ছবি টাঙানো দেখা যায়। এ ধরনের ছবি টাঙানো কি শরীয়ত সম্মত? পাশাপাশি যেসব অফিসে এসব ছবি টাঙানো থাকে সেখানে চাকরি করা কিংবা এ ধরনের দোকান পরিচালনা করার শরঈ হুকুম কী?
-আব্দুল্লাহ মুহাম্মাদ

উত্তর: ফটোগ্রাফ ছবির প্রিন্ট করা জায়েয কি না, এবিষয়ে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। জুমহুর উলামায়ে কেরামের মতে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া নাজায়েয। সুতরাং প্রয়োজন ছাড়া ছবি তুলবেও না, প্রদর্শনও করবে না। তবে কেউ করলে একারণে তার প্রতিষ্ঠানে চাকরি করা নাজায়েয হবে না। হ্যাঁ, একজন মুসলিম হিসেবে কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করা উচিত, তারা যেন অপ্রয়োজনে ছবি তোলা ও প্রদর্শন করা থেকে বিরত থাকে। তবে যেহেতু বিষয়টিতে আলেমদের ইখতেলাফ আছে তাই কঠোরতা কাম্য নয়।

-তাকমিলাতু ফাতহিল মুলহিম: ৪/১৩৮

24/07/2026

ঘন বা পাতলা দাঁড়ি খিলাল করার শরীয়া পদ্ধতি কি? #দাড়ি #মাসায়ালা

প্রশ্ন:কেউ যদি আমার কাছে কিছু টাকা আমানত রাখে। আমি কোনো প্রয়োজনে সেই টাকা থেকে কিছু খরচ করি, পরে ওই ব্যক্তি টাকা চাইলে ...
23/07/2026

প্রশ্ন:

কেউ যদি আমার কাছে কিছু টাকা আমানত রাখে। আমি কোনো প্রয়োজনে সেই টাকা থেকে কিছু খরচ করি, পরে ওই ব্যক্তি টাকা চাইলে তাকে পূর্ণ টাকাই ফিরিয়ে দিই, এটি কি আমার জন্য জায়েয হবে?

-আব্দুর রহমান

উত্তর:

আমানতের অর্থ সময়মতো আদায় করার সামর্থ্য থাকলেও মালিকের অনুমতি ব্যতীত তা ব্যবহার করা জায়েয নয়। করলে খেয়ানতের অন্তর্ভুক্ত হবে, যা বড় গুনাহ।

-সূরা আনফাল ০৮:২৭; সহীহ বুখারী: ৩৩; সহীহ মুসলিম: ৫৯

Address

Tarabo
Dhaka
1976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alemder Mukhe Masala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share