Islamic Organization of DIU

Islamic Organization of DIU It is a Islamic page of Daffodil International University..

26/09/2021
28/09/2019

হজরত উমর (রা.) বলেছেন, "তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করোনা। কারণ সেই সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে।" (বায়হাক্বী)

23/09/2019

ফিতনা থেকে নিজেদের রক্ষা করার ক্ষেত্রে সালাফদের কিছু দৃষ্টান্ত
_______________
মোহাম্মদ বিন সীরীন রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম! আব্দুল্লাহর আম্মু (তার স্ত্রী) ছাড়া আমি অন্য কোন মহিলার দিকে দৃষ্টি দেইনি। জাগ্রতাবস্থায়ও না আর ঘুমন্তাবস্থায়ও না। স্বপ্নে আমি কোন মহিলাকে দেখলে মনে করছি, এটাতো আমার জন্য হালাল না। অতঃপর তার থেকে আমার দৃষ্টি ফিরিয়ে নিয়েছি। (সাহমু ইবলিস ওয়া কাওছিহ)।
রাবী বিন খায়ছাম রাহিমাহুল্লাহ তার দৃষ্টিকে অবনত রাখতেন। আর মহিলাদের পাশ দিয়ে অতিক্রম কালে নিজের চোখকে একদম নীচে নামিয়ে রাখতেন, তখন মহিলারা মনে করতো তিনি অন্ধ। অতঃপর তারা আল্লাহর কাছে অন্ধত্ব থেকে বাঁচার জন্য আশ্রয়প্রার্থনা করত।
(যাম্মুল হাওয়া, ৮০)।
আতা রাহিমাহুল্লাহ বলেন, আমাকে যদি বাইতুল মালের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি বিশ্বস্ত হতে পারব। তবে কুৎসিত বিকৃত দাসীর ক্ষেত্রেও আমি নিজেকে নিরাপদ মনে করিনা। ইমাম যাহাবী বলেন তিনি সত্যই বলেছেন। (সিয়ারু আলামিন নুবালা, ৫/৮৭-৮৮)।
আহনাফ বিন ক্বাইস রাহিমাহুল্লাহ বলেন, তোমরা আমাদের বৈঠকগুলোতে খাবার ও নারী সংক্রান্ত বিষয় আলোচনা করা থেকে বিরত থাকবে। আমি ঐ ব্যক্তিকে ঘৃণা করি, যে নিজের লজ্জাস্থান ও পেটের বিবরণ দেয়। (সিয়ারু আলামিন নুবালা, ৪/৯৪)।
সাঈদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহুর বয়স ৮৪ বছর, তখন তার এক চোখ নষ্ট, আরেকটির দৃষ্টিশক্তিও একেবারে দুর্বল, এমতাবস্থায় তিনি বললেন, আমার কাছে নারীর চেয়ে বেশি ভয়ঙ্কর আর কিছু নেই। (সিয়ারু আলামীন নুবালা, ৪/২৩৭)।
অন্যত্র তিনি বলেন, আমি নিজের উপর নারীকে ভয়ের মত অন্য কোন কিছুকে এত ভয় পাই না। তাঁরা বললেন, হে আবু মুহাম্মদ! আপনার মত বুড়ো মানুষ তো আর মহিলাদেরকে চাইবে না, আর না মহিলারা আপনাকে চাইবে। তিনি বললেন, সেটাই আমি তোমাদের বলছি। ( কেউ কাউকে চাইবে না, তারপরও আমার এত ভয়)। অথচ সে সময় তিনি ছিলেন ক্ষীণদৃষ্টি সম্পন্ন বৃদ্ধ এক লোক। (সিয়ারু আলামীন নুবালা, ৪/২৩৭)
আল -আলা বিন যিয়াদ (রাহ.) বলেন,কোন মেয়ের উড়নার উপর যেন তোমার দৃষ্টি না পড়ে। কারণ এই দৃষ্টিই অন্তরে কামনা-বাসনা জাগিয়ে তুলে। (আহমাদ, যুহুদ, ৩১১)
আবু হাকীম রাহিমাহুল্লাহ বলেন, হাসসান বিন আবু সিনান একদিন ঈদগাহে গেলেন। অতঃপর ঈদগা থেকে ফিরলে তার স্ত্রী তাকে বললেন, আজ কতইনা সুন্দরী রমণীকে তুমি অবলোকন করেছ। বারবার একই কথা বলার পর তিনি বললেন, তোমার জন্য আফসোস! বাড়ি থেকে বের হয়ে ফিরে আসা পর্যন্ত আমি আমার বুড়ো আঙুলের দিকেই তাকিয়ে ছিলাম। (ইবনু আবী দুনইয়া, আল-ওরাআ, ৬)।
ওয়াক্বী রাহিমাহুল্লাহ বলেন, আমরা সুফিয়ান সাওরীর সাথে ঈদের দিন বের হলাম। তিনি বললেন, আজ আমাদের সর্বপ্রথম কাজ হলো, আমরা আমাদের দৃষ্টি অবনত রাখবো। (ইবনু আবী দুনইয়া, আল-ওরাআ, ৭২)
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তোমার পাশ দিয়ে কোন মহিলা অতিক্রম করবে তখন তোমার দু'চোখে নিচে নামিয়ে নিবে, যতক্ষণ না সে তোমাকে অতিক্রম করে চলে যায়। (ইবনু আবী দুনইয়া, আল-ওরাআ, ৭২)
[সংগৃহীত]

17/09/2019

ভুলে যাওয়া'
আল্লাহর এক বিশেষ নেয়ামত।

আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যদি আমাদের এই নিয়ামত না দিতেন, তাহলে যে কি হতো তা আমরা কল্পনাও করতে পারিনা।

আমাদের প্রিয় কোন মানুষ যখন মারা যায়, তখন আমাদের খুব খারাপ লাগে। কিন্তু, সময়ের সাথে সাথে আমরা তাকে ভুলে যাই। মানে, তার অনুপস্থিতিতেও আমরা বেঁচে থাকতে শিখে যাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আমাদের এই 'ভুলে যাওয়া'র ক্ষমতা না দিতেন, কেমন হতো ভাবুন তো?
আপনার মা মারা যাওয়ার দিন আপনার যেমন লাগে, পাঁচবছর পরও যদি আপনার ঠিক সেরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারতেন?

আবার, 'ভবিষ্যত না জানা'ও একরকম নিয়ামত। ধরুন, আপনাকে যদি আজ রাতে জানানো হয় যে আপনার ফুটফুটে ছেলেটা আগামী বছরের ঠিক এই সময়টায় মারা যাবে, আপনি কি আজ রাত থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন? খেতে পারবেন? ঘুমোতে পারবেন? কাজ করতে পারবেন? পারবেন না। আপনার জীবনটাই দূর্বিষহ হয়ে উঠবে। কিন্তু না। আল্লাহ আপনাকে সেটা জানান না। কাউকেই জানান না। সেই জ্ঞান তিনি তাঁর কাছেই রেখেছেন যাতে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি।
সংগৃহীত
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

16/09/2019

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম ইসলামিক পেইজে আপনাদেরকে স্বাগতম।

Address

Khagan Bazan, Birulia, Savar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Organization of DIU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share