BM Nurul Islam

BM Nurul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BM Nurul Islam, Dhaka.

30/03/2025
হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো। ওপেন করে দেখি সত্তর টাকার গ্রামীনফোন রিচার্জ । বুঝতে আর বাকি রইলো না এ টাকা কোথা থেকে কি...
24/06/2024

হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো। ওপেন করে দেখি সত্তর টাকার গ্রামীনফোন রিচার্জ । বুঝতে আর বাকি রইলো না এ টাকা কোথা থেকে কিভাবে আসলো।

আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে। জীবনে কয়টি ছাতা হারিয়েছি তার হিসেব নেই। এইবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম "এই ছাতাটি কেহ পেলে নিম্ন নম্বরে সত্তর টাকা রিচার্জ করুন। ছাতার দাবি স্বইচ্ছায় ছেড়ে দেবো"।

কিছু দিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে। নিশ্চয়ই যেই ভদ্রলোক ছাতাটি পেয়েছেন তিনিই এই টাকাটা পাঠিয়েছেন। আমার ফোনে ভুল করে কেউ কোনদিন দশ টাকাও পাঠায়নি তাই আমি ওভার শিওর।

কিছু দিন পর আবার সত্তর টাকা আসলো। নিশ্চিত সেই ভদ্রলোক ছাতাটি হারিয়ে ফেলেছেন। প্রার্থনা করলাম, ছাতা তুই হারাতে থাক। সারা জীবনের ছাতা হারানোর টাকা একবারে তুলে নেবো!

ছাতা_সমাচার 🤣🌂

14/03/2024

#ফিলি*স্তিন থেকে প্রশ্ন আসে,,
" আমার বয়স হচ্ছে ১১। আমার প্রশ্ন হল, শায়খ
মিসাইলের বিস্ফোরনের কারনে আমার মুখের ভিতর ঢুকে যাওয়া ময়লা এবং পাথরের কারনে আমার রোজা কি ভেঙে যাবে.??

" #সোমা*লিয়া থেকে প্রশ্ন আসে,,
"আমাদের যদি সাহরী বা ইফতার খাবার জন্য কোন কিছু না থাকে,
তবে কি আমাদের রোজা হবে.?

#সিরি*য়া থেকে প্রশ্ন আসে,,
"কেমিক্যাল অস্ত্রের আক্রমনে কি রোজা ভেঙে যাবে.??

#আর, আমাদের প্রশ্নের নমুনা:
তারাবীর নামাজ ৮ রাকাআত নাকি ২০ রাকায়াত.??
হাত নাভির নিচে বাঁধবো নাকি বুকে.??
শবে বরাতে রুটি হালুয়া খাওয়া যাবে কি না.??
আমিন জোরে বলবো নাকি আস্তে.??

চরম সুখে আছি আমরা তাই নাহ??
একদিন এই সুখ আর ঘুম দুটুই ভাঙ্গবে।
তখন হয়তো অনেকটা দেরী হয়ে যাবে!

আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন-! (আমিন)

আপনি যখন সফল হতে চাইবেন সমাজের  কিছু  বাজে মানুষ আপনাকে  পিছন থেকে  এভাবে টেনে ধরবে।আজকের দিনে  ভদ্র মানে আপনি  ভীতু। বি...
14/03/2024

আপনি যখন সফল হতে চাইবেন সমাজের কিছু বাজে মানুষ আপনাকে পিছন থেকে
এভাবে টেনে ধরবে।
আজকের দিনে ভদ্র মানে আপনি ভীতু।
বিনয়ী মানে আপনি দূর্বল।
সৎ মানে আপনি বোকা, আর স্পস্টবাদী মানে আপনি বেয়াদব
আর ভূল ধরিয়ে দেওয়া মানে আপনি শত্রু।
তাই নিজে কিছু করুন
বদলে যাবে বাংলাদেশ, বদলে যাবে সমাজের চিএ।

13/03/2024

বর্তমানের কিছু ওয়াজি হুজুররা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায় দেয় ।

ধরেন, এক হুজুর ওয়াজ করছে-

স্বামী বাসর ঘরে ঢুকলো । বাসর ঘরে ঢুকে দেখে স্ত্রী বিছানায় বসে আছে । কই বসে আছে?
-বিছানায় বসে আছে ।
-দ্যা ওয়াইফ ইজ সিটিং অন বেড । স্বামী দেখলো তার স্ত্রী বিছানায় বসে আছে । আস্তে করে স্ত্রীর পাশে বসলো । স্ত্রীকে সালাম দিলো । আসসালামু আলাইকুম । সালাম দেয়া সুন্নত । স্ত্রীকে সালাম দেয়াও সুন্নত । স্ত্রীকে সালাম দেয়া... (পাবলিক সমস্বরে- সুন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নত)
স্ত্রীকে সালাম দেয়া সুন্নত । সালাম দেয়া সুন্নত আর সালামের জবাব দেয়া?
-ওয়াজিব ।
-জোরে বলেন ঠিক কি না?
ঠিইইইইইইইইইক

স্ত্রী উত্তর দিলো- ওয়া'আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ... আমাদের দেশের স্বামীরা কি স্ত্রীদের সালাম দেয়? আপনারা দেন? কয়জন দেন হাত তোলেন তো...

ঐ দিকে পাবলিক বিরস মুখে অধির হয়ে অপেক্ষা করছে বাসর রাতের আসল ঘটনা শোনার জন্য! 😑

টাইটানিক জাহাজ যদি ২০২৪ সালে ডুবতো😁
08/03/2024

টাইটানিক জাহাজ যদি ২০২৪ সালে ডুবতো😁

06/03/2024
03/03/2024

মানুষ মানুষের জন্য

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BM Nurul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share