Halal View

Halal View Assalamu Alaikum. Our main aim is to spread dawah by creating designs.
(1)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ...
09/02/2026

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

হে আল্লাহ! আমি ভীরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানাহ চাই।

সহীহুল বুখারি, ২৮২২

HD+ Wallpaper for smartphoneউমর রাযি বলেন: নিশ্চয় আমি সেই ব্যাক্তিকে অপছন্দ করি যাকে দ্বীনি কিংবা দুনিয়াবি কোনো কাজ ছাড়া...
08/02/2026

HD+ Wallpaper for smartphone

উমর রাযি বলেন: নিশ্চয় আমি সেই ব্যাক্তিকে অপছন্দ করি যাকে দ্বীনি কিংবা দুনিয়াবি কোনো কাজ ছাড়াই অযথা হাঁটতে দেখি।

Download now 👇





ইয়াহইয়া বিন সাইদ রহ. থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন মাসউদ রা. এক ব্যক্তিকে বললেন, তুমি এমন এক যুগে অবস্থান করছ, যখন ফকিহদ...
07/02/2026

ইয়াহইয়া বিন সাইদ রহ. থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন মাসউদ রা. এক ব্যক্তিকে বললেন, তুমি এমন এক যুগে অবস্থান করছ, যখন ফকিহদের সংখ্যা বেশি, কারিদের (অর্থাৎ আমল ছাড়া কেবল পাঠকারীদের) সংখ্যা কম কুরআনের সীমারেখা (আদেশ-নিষেধ) সব সংরক্ষণ করা হয়, কিন্তু শাব্দিক হিফজ কম করা হয়। ভিক্ষুকের সংখ্যা কম, দাতার সংখ্যা বেশি। তারা সালাত দীর্ঘ করে, আর খুতবা সংক্ষিপ্ত করে। তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করার পূর্বে আমল শুরু করে দেয়। তবে অচিরেই এমন যুগ আসছে, যখন কারিদের সংখ্যা হবে বেশি, ফকিহদের সংখ্যা হবে কম। কুরআনের শব্দসমূহ মুখস্ত করা হবে, কিন্তু তার সীমারেখা (আদেশ-নিষেধ) লঙ্ঘন করা হবে। ভিক্ষুকের সংখ্যা হবে বেশি হবে, দানকারী হবে কম। তারা খুতবা দীর্ঘ করবে, সালাত সংক্ষিপ্ত করবে। তারা আমল করার পূর্বে তাদের প্রবৃত্তির অনুসরণ করবে।

নোট: আজ কি আমলের ওপর মনোবাসনা প্রাধান্য পাচ্ছে না? প্রবৃত্তির তাড়নায় লিপ্ত আমরা আজ মন চাইলে সালাত-সিয়াম পালন করছি। যতটুকু ভালো লাগে ততটুকু ইসলাম পালন করছি। যেখানে ইসলাম কঠিন, সেখানে আমরা প্রবৃত্তির সামনে আত্মসমর্পণ করছি । এটাই কি ইসলাম?

হাসান, মাওকুফ৷ মুআত্তা মালিক: ১/১৭৩; আল-আদাবুল মুফরাদ: ৭৯০

ইমরান বিন হুসাইন রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এই উম্মতের শ্রেষ্ঠরা হচ্ছে, ওই প্...
05/02/2026

ইমরান বিন হুসাইন রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এই উম্মতের শ্রেষ্ঠরা হচ্ছে, ওই প্রজন্ম, যাদের মাঝে আমাকে প্রেরণ করা হয়েছে, এরপর যারা আসবে তারা তার পরের স্তরের, এরপর যারা আসবে তারা তার পরের স্তরের। মাতার রহ. বলেন, আল্লাহই ভালো জানেন, তিনি (দুই প্রজন্মের কথা বলার পর) তৃতীয় প্রজন্মের নাম নিয়েছেন কি না। এরপর এমন জাতির উদ্ভব হবে, তারা সাক্ষ্য দেবে; অথচ তাদের কাছে সাক্ষ্য চাওয়া হবে না। তারা মান্নত করবে; অথচ তা পূরণ করবে না। তারা খিয়ানত করবে; অথচ তাদের কাছে আমানত রাখা হবে না। আর তাদের মাঝে স্থূলতার বিস্তার হবে।

নোট : বর্তমানে মিথ্যা সাক্ষ্য, মান্নত করে তা আদায় না করা ও স্থূল লোকেদের আধিক্য আমাদের চোখের সামনেই দেখছি। বর্তমান সময়ের সাথে এর পুরোপুরিই মিল আছে।

বুখারি : ২৬৫১, ৩৬৫০, ৬৪২৮, ৬৬৯৫; মুসলিম : ২৫৩৫

মুসআব বিন সাদাকা রহ. কিছু সাহাবি থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শাস...
04/02/2026

মুসআব বিন সাদাকা রহ. কিছু সাহাবি থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শাসকদের জন্য জটিলতা কেবল বাড়তেই থাকবে, মানুষের মাঝে বিপর্যয়-ফাসাদ কেবল বাড়তেই থাকবে, সম্পদের প্রাচুর্য ক্রমশ চলতেই থাকবে, আর সৃষ্টির নিকৃষ্ট লোকদের ওপরই কিয়ামত সংঘটিত হবে।

সনদ দুর্বল। তবে হাদিসের শেষোক্ত অংশটি বিশুদ্ধ সনদে প্রমাণিত। দেখুন, সহিহ মুসলিম: ২৯৪৯
ধেয়ে আসছে ফিতনা, পৃষ্ঠা নং- ২০১

আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, যেখানে নিজের নফসকে হারাম থেকে আটকাতে কষ্ট হয়েছে? তখন কী করেছিলেন?বড়দের কথা সিরিজিপর...
11/08/2025

আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, যেখানে নিজের নফসকে হারাম থেকে আটকাতে কষ্ট হয়েছে? তখন কী করেছিলেন?
বড়দের কথা সিরিজি
পর্ব: ০১
#বড়দের_কথা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halal View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Halal View:

Share