The Believer's

The Believer's La ilaha illallah Muhammadur Rasulullah �

04/10/2025

গ্রন্থঃ সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
অধ্যায়ঃ ১০/ আযান (كتاب الأذان)
হাদিস নম্বরঃ ৫৭৬
باب بَدْءُ الأَذَانِ حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا الْيَهُودَ وَالنَّصَارَى، فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ‏.‏
৩৯৩। আযানের সূচনা।

وَقَوْلُهُ عَزَّ وَجَلَّ: (وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلاَةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لاَ يَعْقِلُونَ) وَقَوْلُهُ: (إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ)

আল্লাহ্‌ তায়ালার বাণীঃ যখন তোমরা সালাতের দিকে আহবান করো, তখন তারা (মুশরিকরা) এ নিয়ে ঠাট্রা-বিদ্রুপ ও কৌতুক করে। তা এ জন্য যে, তারা এমন এক সম্প্রদায় যারা উপলব্ধি করে না" (সুরা মায়েদাঃ ৫৮)

আল্লাহ্‌ তায়ালা আরও ইরশাদ করেছেনঃ আর যখন জুমার দিনে সালাতের জন্য আহবান করা হয় .... (সুরা জুমু'আঃ ৯)

৫৭৬। ইমরান ইবনু মাইসারা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (সালাতে সমবেত হওয়ার জন্য) সাহাবা-ই কিরাম (রাঃ) আগুন জ্বালানো অথবা নাকূস বাজানোর কথা আলোচনা করেন। আবার এগুলোকে (যথাক্রমে) ইয়াহূদী ও নাসারাদের প্রথা বলে উল্লেখ করা হয়। তারপর বেলাল (রাঃ) কে আযানের বাক্য দু’বার করে ও ইকামতের বাক্য বেজোড় করে বলার নির্দেশ দেওয়া হয়।

576. Narrated Anas: The people mentioned the fire and the bell (they suggested those as signals to indicate the starting of prayers), and by that they mentioned the Jews and the Christians. Then Bilal was ordered to pronounce Adhan for the prayer by saying its wordings twice, and for the Iqama (the call for the actual standing for the prayers in rows) by saying its wordings once. (Iqama is pronounced when the people are ready for the prayer).

01/10/2025

👉 দুনিয়ার জীবন অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় তাদের জন্য, যারা কুফরি করে এবং ঈমানদারদের নিয়ে উপহাস করে।
👉 ক্বিয়ামতের দিন অবস্থা উল্টে যাবে।
আল্লাহ বলেন:
زُیِّنَ لِلَّذِیۡنَ کَفَرُوا الۡحَیٰوۃُ الدُّنۡیَا وَیَسۡخَرُوۡنَ مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا ۘ وَالَّذِیۡنَ اتَّقَوۡا فَوۡقَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَاللّٰہُ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ

যারা কুফরী করেছে, দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে। আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে। আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে। আর আল্লাহ যাকে চান, বেহিসাব রিয্ক দান করেন। (সুরা বাকারাহ, আয়াত ২১২)।

👉 দুনিয়ার জীবনের নানা সুশোভিত জিনিস মানুষের কাছে আকর্ষণীয় কিন্তু আল্লাহ আখিরাতের জীবনের জন্য আরও অধিক মুল্যবান প্রাপ্তির সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন:
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ؕ ذٰلِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ(١٤) قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰلِكُمْ ؕ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ ۚ(١٥)

মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চি‎‎হ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল। বল, ‘আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অর্জন করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি’। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। (সুরা ইমরান, আয়াত,১৪-১৫)।
👉 দুনিয়ার ক্ষনিকের চাকচিক্য থেকে রক্ষা করে আল্লাহ আমাদের আখিরাতের চিরস্থায়ী কল্যাণ দান করুন। আমীন।

30/09/2025

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৯/ সলাতের সময়সমূহ (كتاب مواقيت الصلاة)
হাদিস নম্বরঃ ৫২৭
بَاب فَضْلِ الصَّلاَةِ لِوَقْتِهَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.

৯/৫. সঠিক সময়ে সলাত আদায়ের মর্যাদা।

৫২৭. আবূ ‘আমর শায়বানী (রহ.) হতে বর্ণিত। তিনি ‘আবদুল্লাহ্ ইবনু মাস‘ঊদ (রাযি.)-এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, এ বাড়ির মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলাম, কোন্ ‘আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, ‘যথা সময়ে সালাত আদায় করা। ইবনু মাস‘ঊদ (রাযি.) পুনরায় জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? তিনি বললেন, অতঃপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনু মাস‘ঊদ (রাযি.) আবার জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর জিহাদ ফী সাবীলিল্লাহ্ (আল্লাহর পথে জিহাদ)। ইবনু মাস‘ঊদ (রাযি.) বলেন, এগুলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনই, যদি আমি আরও অধিক জানতে চাইতাম, তাহলে তিনি আরও বলতেন। (২৭৮২, ৫৯৭০, ৭৫৩৪; মুসলিম ১/৩৬, হাঃ ৮৫, আহমাদ ৪২২৩) (আধুনিক প্রকাশনীঃ ৪৯৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৫০২)

527. Narrated `Abdullah: I asked the Prophet (ﷺ) "Which deed is the dearest to Allah?" He replied, "To offer the prayers at their early stated fixed times." I asked, "What is the next (in goodness)?" He replied, "To be good and dutiful to your parents" I again asked, "What is the next (in goodness)?" He replied, 'To participate in Jihad (religious fighting) in Allah's cause." `Abdullah added, "I asked only that much and if I had asked more, the Prophet (ﷺ) would have told me more."

30/09/2025

👉 চলুন জীবনের নানা ব্যস্ততা থেকে একটু সময় নিয়ে, কিছুক্ষণ ভেবে দেখি, ভোরে ঘুম থেকে জাগার পর থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, আমরা যা কিছু করি, তা কি আখিরাতকে প্রাধান্য দেয়, নাকি দুনিয়াকে।
👉 আমাদের যাদের (অধিকাংশ) কাছে দুনিয়ার জীবন আখিরাতের উপর প্রাধান্য লাভ করেছে, তাদের জন্য আল্লাহ যে সতর্কবার্তা উল্লেখ করেছেন, তা নিশ্চিত এবং অত্যন্ত বিপদজনক।
আল্লাহ বলেন:

فَاَمَّا مَنْ طَغٰي ۙ(٣٧) وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَا ۙ(٣٨) فَاِنَّ الْجَحِيْمَ هِيَ الْمَاْوٰي ؕ(٣٩)

সুতরাং যে সীমালঙ্ঘন করে। *আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল*।(সুরা নাযিয়াত, আয়াত, ৩৭-৩৯)।
👉 একইভাবে, অন্যপক্ষের লোকদের জন্য আবার যে সুসংবাদ দিয়েছেন, তাও নিশ্চিত এবং অত্যন্ত সুখকর।
আল্লাহু বলেন:

وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَي النَّفْسَ عَنِ الْهَوٰي ۙ(٤٠) فَاِنَّ الْجَنَّةَ هِيَ الْمَاْوٰي ؕ(٤١)

আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে, নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল। (সুরা নাযিয়াত, আয়াত, ৪০-৪১)।

👉 আল্লাহ যেন আমাকে ও আপনাকে আজকেই সঠিক সিদ্ধান্ত নিয়ে, সেই মোতাবেক জীবনের আসল প্রাধান্য নির্বাচন করে কাজ করার তাওফিক দান করেন। আমীন।

Pray 🤲Trust 💟Wait........
19/09/2024

Pray 🤲
Trust 💟
Wait........

Equal or better.That is what it means to be a Muslim.
24/08/2024

Equal or better.

That is what it means to be a Muslim.

14/08/2024

Allah will love you and forgive you your sins. Allah is Forgiving, Merciful.

Quran 3:31

Remind yourself
06/07/2024

Remind yourself

DUA  ゚
06/07/2024

DUA


06/07/2024

keep our brothers and sisters in Palestine in your prayers. Oh Allah, aid and protect them. Oh Allah, send your special help upon them and grant them victory over the oppressors.

Ameen


06/07/2024

O Allah, forgive me for the mistakes that I've made and guide me towards a better future, Aameen.

Narrated Nu`am Al-Mujmir:Once I went up the roof of the mosque, along with Abu Huraira. He perform ablution and said, "I...
04/07/2024

Narrated Nu`am Al-Mujmir:

Once I went up the roof of the mosque, along with Abu Huraira. He perform ablution and said, "I heard the Prophet (ﷺ) saying, "On the Day of Resurrection, my followers will be called "Al-Ghurr-ul- Muhajjalun" from the trace of ablution and whoever can increase the area of his radiance should do so (i.e. by performing ablution regularly).' "

Reference : Sahih al-Bukhari 136
In-book reference : Book 4, Hadith 2

Address

Dhaka
1206

Telephone

+8801533660291

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Believer's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to The Believer's:

Share