10/05/2026
[২৩:৪২] আল মুমিনূন
ثُمَّ أَنشَأنا مِن بَعدِهِم قُرونًا آخَرينَ
বায়ান ফাউন্ডেশন:
তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি।
তাফসির:
[১] এর অর্থ সালেহ, লূত ও শুআইব ('আলাইহিমুস সালাম)-এর জাতি। কেননা, সূরা আ'রাফ ও সূরা হূদে অনুরূপ পর্যায়ক্রমে এদের ঘটনা আলোচিত হয়েছে। আবার কারো কারো নিকট এর অর্থঃ বানী ইস্রাঈল জাতি। قرون শব্দটি قَرن (শতাব্দী) এর বহুবচন, এখানে 'জাতি' অর্থে ব্যবহার হয়েছে।