09/12/2025
সব আঘাত দেহে লাগে না...
কিছু আঘাত রূহে লাগে, আত্মায় বাজে, নিঃশব্দে ভেঙে ফেলে ভেতরের মানুষটাকে।
এই আঘাত এমন, যার চিৎকার বাইরে শোনা যায় না,
কিন্তু আকাশ শুনে ফেলে…
আর আল্লাহ জানেন কে কাকে নীরবে কতটা কষ্ট দিয়েছে।
কাউকে কথা দিয়ে, আচরণ দিয়ে এমনভাবে না আঘাত করি, যাতে তার রূহ কেঁদে ওঠে।
তাই নীরব কান্নার কারণ না হয়ে, কারো দোয়ার কারণ হই…
রূহের আঘাত যেমন গভীর,তেমনই তার প্রতিশোধও ভয়াবহ।
সব ক্ষত দেখা যায় না…
কিছু ক্ষত হৃদয়ের গভীরে লুকানো থাকে,
যার ব্যথা শুধু আল্লাহ জানেন।
তাই এমন কিছু বলি না, যা কারো রূহকে বিদ্ধ করে।
✍️Raqi Amir Hamza