গৌর বাণী

গৌর বাণী ওঁ

12/08/2025

ব্রহ্মান্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব।
গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ।।

শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত।

24/04/2025

জয় গুরু।
হে সনাতনী ধর্ম পালনে যে লজ্জা করে সে প্রকৃত আত্মঘাতী। তাই লজ্জা নয়, সনাতন ধর্ম সম্পর্কে জানুন।
আজকে মিরপুর ১৩, ঢাকা মন্দিরে শ্রীমদভগবদগীতা পাঠ করবো।
সময়: রাত ৮.০০, তা: ২৪_৪_২৫
বিষয় : ১। বরুথিনী একাদশী মাহাত্ম্য
২। গীতার শ্রেষ্ঠত্ব (বেদ বা অন্য শাস্ত্রের তুলনায়)
৩। গীতার ৩য় অধ্যায় পাঠের ফল
৪। গীতার ৩য় অধ্যায় আলোচনা
৫। স্যাংখ্য বা জ্ঞান এবং কর্ম যোগ দুটি বিষয়ে আলোচনা
৬। মানব জীবনের লক্ষ্য কি
৭। সংসারকে কিসের সাথে তুলনা করা হয়েছে
৮। দেহ কি সরূপ
৯। কান্ডারী কে?
১০। প্রশ্ন পর্ব

 #একাদশী_বরুথিনী_২৪শে_এপ্রিল_২০২৫_বৃহস্পতিবার ২৪-এপ্রিল-২০২৫ ইং বৃহস্পতিবার, বরুথিনী একাদশী। পারণের দিন: পরের দিন অর্থাৎ...
20/04/2025

#একাদশী_বরুথিনী_২৪শে_এপ্রিল_২০২৫_বৃহস্পতিবার

২৪-এপ্রিল-২০২৫ ইং
বৃহস্পতিবার, বরুথিনী একাদশী।

পারণের দিন: পরের দিন অর্থাৎ শুক্রবার

বাংলাদেশ-ঢাকা পারণের সময়: সকাল ০৫:২৮ থেকে ০৯:৪৭ মি: মধ্যে।

ভারত-কলকাতা পারণের সময়: সকাল ০৫:০৭ থেকে ০৯:২৫ মি: মধ্যে।

বৈশাখ কৃষ্ণপক্ষীয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন- হে বাসুদেব! আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন।

শ্রীকৃষ্ণ বললেন- হে রাজন! ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী ‘বরুথিনী’ নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করেন।

হে নৃপশ্রেষ্ঠ! অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মত শ্রেষ্ঠদান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পন্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে।

পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরকযাতনা ভোগ করতে হয়। তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তাঁর পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু ‘বরুথিনী’ ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে।

ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্যূতক্রীড়া, ন

Joy gopal
19/04/2025

Joy gopal

 #সর্বকর্মফলম_শ্রীকৃষ্ণ_চরণে_অর্পনমস্তু:মানব জীবনের পরম বা প্রকৃত লক্ষ্য সম্পর্কে ভগবান দত্তাত্রেয় বা ত্রিনাথ ভাগবতের এক...
19/04/2025

#সর্বকর্মফলম_শ্রীকৃষ্ণ_চরণে_অর্পনমস্তু:

মানব জীবনের পরম বা প্রকৃত লক্ষ্য সম্পর্কে ভগবান দত্তাত্রেয় বা ত্রিনাথ ভাগবতের একাদশ স্কন্ধে বলেছেন -

তথা চোক্তমেকাদশস্কন্ধে ভগবতা শ্রীদত্তেন-

লব্ধা সুদুর্লভমিদং বহু-সম্ভবান্তে মানুষ্যমর্থদমনিত্যমপীহ ধীরঃ।
তৃর্ণং যতেত ন পতেদনুমৃত্যু যাবন্নিঃশ্রেয়সায় বিষয়ঃ খলু সৰ্ব্বতঃ স্যাৎ৷৷২৫।।

স্বয়ং শ্রীভগবতা চ।—

নৃদেহমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারং।

ময়ানুকূলেন নভস্বতেরিতং পৃমান্ ভবান্ধিং ন তরেৎ স আত্মহা৷৷২৬৷৷

অথ্যাৎ-
এই বিষয়ে একাদশস্কন্ধে ভগবান্ দত্তাত্রেয় বলিয়াছেন,
ধীর ব্যক্তি বহুজন্মান্তে সুদুর্লভ, পুরুষার্থপ্রদ, অনিত্য মানবদেহ লাভ করিয়া যাবৎ মৃত্যু আগত না হয়, ততদিন সর্ব্বথা মোক্ষলাভার্থ আশু যত্নবান্ হইবেন; কেন না, বিষয় পুনরায় পশ্বাদি-যোনিতেও প্রাপ্তি হইতে পারে। ২৫।

ভগবান্ত স্বয়ং বলিয়াছিলেন,
যে ব্যক্তি অনুকুল বায়ুরূপ আমা কর্তৃক প্রেরিত, আদ্য, (ফলভোগের মূল) সুলভ, (যদৃচ্ছাপ্রাপ্ত) গুরুরূপ-কর্ণধারযুক্ত, সুদুর্ল্লভ মানবদেহরূপ তরণী লাভ করিয়াও সংসারসাগর উত্তীর্ণ না হয়, তাহাকেই আত্মঘাতী বলা গিয়া থাকে।

তাই দে্খা যাচ্ছে, প্রত্যেক মানুষের জীবনের চরম লক্ষ্য হিসেবে মুক্তির জন্য প্রচেষ্টা করা উচিত।
জয় শ্রীকৃষ্ণ
অধ্যাপক দুলাল চন্দ্র

#সর্বকর্মফলম_শ্রীকৃষ্ণ_চরণে_অর্পনমস্তু
#স্বামী_সুরেশ্বরানন্দ #তপোবন_টিভি #হিন্দুনিউজ #গীতাযজ্ঞ #শ্রীকৃষ্ণ #দুর্লভ_মানব_জনম

19/04/2025
বৈশাখ মাহাত্ম্য :শুভ নববর্ষের দিন থেকে বৈশাখ মাসে পালনীয় বিষয়সমূহ:বৈশাখ মাস হরি সেবার জন্য খুবই প্রশস্ত। এই মাসে তুলসী গ...
14/04/2025

বৈশাখ মাহাত্ম্য :
শুভ নববর্ষের দিন থেকে বৈশাখ মাসে পালনীয় বিষয়সমূহ:

বৈশাখ মাস হরি সেবার জন্য খুবই প্রশস্ত। এই মাসে তুলসী গাছে জলদান, জলের ঝর্ণা দান অত্যন্ত পূণ্যের কাজ।

এছাড়াও বৈশাখ মাস নিম্নোক্ত নিয়মে অতিবাহিত করা সনাতন ধর্মের প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য-
১) ব্রহ্মমুহূর্তে প্রাতঃস্নান করা ও মঙ্গল আরতি করা।

২) গুরু মন্ত্র(বীজ মন্ত্র) জপ করা এবং যথা সম্ভব পুষ্প ও তুলসী চয়ন করে শ্রীকৃষ্ণের পূজা করা। হরিনাম জপ ও কীর্তন করা।

৩) তুলসীবৃক্ষে জলদান ও ঝর্ণা দান।

৪) তীর্থ কিংবা মন্দিরে গমন, ভগবানের দর্শন, প্রণাম নিবেদন, চরণামৃত গ্রহণ, মন্দির পরিক্রমা, মন্দির মার্জন, বৈষ্ণব সেবন, হরিকথা শ্রবণ, হরিসেবায় অর্থ দান ও প্রসাদ সেবন।

৪) বৈষ্ণব/ব্রাহ্মণকে/দু:খীকে দান করা।

৫) পিপাসার্থকে জল ও অন্ন দান।

৬) পশুপাখি ও তীর্থযাত্রীকে ছায়া দানের ব্যবস্থা করা।

৭) আমিষাহার, জুয়াখেলা, মিথ্যা ভাষণ, সুরা পান, মাদক সেবন ও ব্যভিচার বর্জন।

স্কন্দপুরাণের বিষ্ণুখন্ডে-বৈশাখমাসমাহাত্ম্যে ও পদ্মপুরাণের উত্তরখন্ডে বর্ণিত।
জয় শ্রীকৃষ্ণ।

অধ্যাপক দুলাল চন্দ্র নাথ, ঢাকা।

Address

Dhaka
1742

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801303203607

Website

Alerts

Be the first to know and let us send you an email when গৌর বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to গৌর বাণী:

Share