31/08/2022
জীবনসঙ্গীর জন্য দুআটা এমন হোক!
হে রব!
আমায় এমন কাউকে দান করুন, যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে। আমাকে দ্বীনের পথে আগলে রাখবে। খুব করে ভালোবাসবে। এমন ভালোবাসা, যা পছন্দ করেন আপনি এবং আপনার (রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
হে রব!
উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিন। যে হবে আপনার রঙে রঙ্গিন। আর ভালোবেসে রাঙিয়ে দেবে আমাকেও আপনার রঙে।
ওগো রব!
বাহ্যিক দ্বীনদারিত্ব অনেককেই আজ ঘায়েল করে বসেছে। উপরে দ্বীনদারিত্বের মোড়কে নিজেকে আগলে নিলেও, দিলে দ্বীনদারিত্ব আগলে নিতে পারেনি অনেকে। এমন লোক থেকে রব আমাকে হেফাজত করুন। এমন জীবনসঙ্গী দান করুন, যিনি দ্বীনদার, আর আমাকেও দ্বীনদার বানিয়ে আপনার পথে হাঁটতে শেখাবে।
হে অন্তরের মালিক!
ইলমহীন অন্তর একদম শূন্য। যেকোনো সময় শয়তান ধোঁকা দিতে পারে। এমন একজন জীবনসঙ্গী আমাকে দান করুন, যিনি দ্বীন পালনের মতো সঠিক জ্ঞান রাখে। এমন জ্ঞান যা সমাজে ফিতনা সৃষ্টি করে না। ঈমান ধ্বংস করে না। যার ইলম নিজেকে দ্বীনের পথে রাখতে পারে না তার থেকে আমাকে হেফাজত করুন!
এমন একজনকে দান করুন, যিনি শুধু ইলমের অধিকারী না, আমলেরও করেন যথাযথ পাবন্দি।
হে কা'বার মালিক!
ফিতনা ভরা যোগে একাকী ঈমান আগলে বাঁচা কঠিন।
হে পরওয়ারদিগার! এমন কাউকে দান করুন, যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে।
আমি যে একাকী আর ফিতনার সাথে লড়তে পারছি না মালিক!
আমাকে আপনার পছন্দের কাউকে মিলিয়ে দিন, যিনি শুধু আমাকে ভালোবাসবে না, সাথে আপনাকেও ভালোবাসতে শেখাবে। রব আমি যে আপনাকে ভীষণ ভালোবাসতে চাই! চাই প্রিয়মানুষটাকে সঙ্গে নিয়ে আপনার সিজদায় মন ভরে কাঁদতে।
হে আরশের অধিপতি!
এমন কাউকে দান করুন, যার মাধ্যমে পৃথিবীতে আসবে নেক সন্তান! যে হবে ইলমের ময়দানে আলিমগণের রাহবার আর জি-হা-দের ময়দানে মু-জা-হিদদের সিপাহসালার!
হে মালিক!
আমাদের এমন সন্তান দান করুন! যে জন্ম দেবে আপনার ঘর মসজিদে আকসা উদ্ধারকারী সন্তান। যে হবে গজওয়াতুল হিন্দের অংশীদার।
হে রব!
দ্বীনের পূর্ণতা দানে আমার জীবনসঙ্গীকে উত্তমরূপে আমার জীবনে মিলিয়ে দিন। সে যেন হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে। আর তখন আপনার দুয়ারে কৃতজ্ঞতা আদায় করে বলব—মালিক আলহামদুলিল্লাহ!