Purenic Youth Forum -PYF

Purenic Youth Forum -PYF আমাদের পেইজটি ধর্মীয় উগ্রবাদ বিরোধী,?

06/02/2023

১। আমীরুল মুমিনীন আবূ হাফস্ উমার ইবনু আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন—
আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি— “সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়্যতের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়্যত করেছে, তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূলের জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকে হয়েছে, আর যার হিজরত দুনিয়া (পার্থিব বস্তু) আহরণ করার জন্য অথবা মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরত সে জন্য বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে।”��[সহীহ্ আল-বুখারী: ১, সহীহ্ মুসলিম: ১৯০৭। মুহাদ্দিসগণের দুই ইমাম আবূ আব্দুল্লাহ্ মুহাম্মাদ ইবনু ইসমাঈল ইবনু ইব্রাহীম ইবনু মুগীরা ইবনু বারদেযবাহ্ আল-বুখারী এবং আবূল হাসান মুসলিম ইবনু হাজ্জাজ ইবনু মুসলিম আল-কুশায়রী আন্-নিশাপুরী আপন আপন সহীহ্ গ্রন্থে উল্লেখিত হাদীসটি বর্ণনা করেছেন। যা সবচেয়ে সহীহ্ গ্রন্থদ্বয় বলে বিবেচিত হয়।]

আলহামদুলিল্লাহ। Purenic Youth Forum -PYF এর পক্ষ থেকে এক দরিদ্র নারীর আয় বাড়ানোর খুদ্র প্রয়াস!সামনে বড়ো প্রজেক্ট আসবে ইং...
27/11/2022

আলহামদুলিল্লাহ।
Purenic Youth Forum -PYF এর পক্ষ থেকে এক দরিদ্র নারীর আয় বাড়ানোর খুদ্র প্রয়াস!
সামনে বড়ো প্রজেক্ট আসবে ইংশা আল্লহ
চাইলে আপনিও যুক্ত হতে পারেন অর্থ বা শ্রম কিংবা উভয় দিয়ে।

আলহামদুলিল্লাহ।তা'মীরুল মিল্লাত ট্রাস্ট জামে মসজিদে "Purenic Youth Forum" এর দাওয়াতি কাগজ লাগানো হয়েছে।
30/10/2022

আলহামদুলিল্লাহ।
তা'মীরুল মিল্লাত ট্রাস্ট জামে মসজিদে "Purenic Youth Forum" এর দাওয়াতি কাগজ লাগানো হয়েছে।

আলহামদুলিল্লাহ!  অনেক মসজিদে দেওয়ার ইচ্ছা,ইংশাআল্লহ💜
24/10/2022

আলহামদুলিল্লাহ!
অনেক মসজিদে দেওয়ার ইচ্ছা,ইংশাআল্লহ💜

07/09/2022

যুবক ছেলে ছাত্র মানুষ, পড়াশোনা করে। মাথায় পরীক্ষার চিন্তা। ইকামত দেওয়ার সময় কোনোরকমে এসে জামায়াত ধরে। সালাম ফিরিয়েই দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়।
মাঝবয়সী রিকশাওয়ালা। মসজিদের পাশ দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তার কানে আযানের সুর ভেসে আসে। এই সময়টায় দু'টো ভাড়া বেশি মারলে সপ্তাহে একদিন মাংস কিনে খেতে পারবে। বাড়িতে রেখে আসা বৌয়ের চেহারাটা এসময় চোখের সামনে ভেসে ওঠে। এই সময়টায় ভাড়া মারলে সে বৌয়ের জন্য উপহার কিনে বাড়ি ফিরতে পারবে। কিন্তু সে এসব চিন্তা ঝেড়ে ফেলে রিকশাটা থামায়। ওযু করে চার রাকাআত ফরজ নামাজ পড়ে। সালাম ফেরানো শেষ হওয়া মাত্র মসজিদের ত্রিসীমানায় তাকে আর খুঁজে পাওয়া যায় না।
আর আপনি দাড়ি সফেদ হওয়ার পর, দুনিয়াদারীর পাট চুকিয়ে মসজিদে নিয়মিত হয়েছেন। এখন ফরজ শেষ হওয়া মাত্র মুসল্লিদের পথ আটকে রেখে ঘন্টাব্যাপী সুন্নাত আদায় করা শুরু করেন, আর মনে মনে ভাবেন– ‘এদের ফরজ স্বলাতে মন নাই। মন থাকলে সালাম ফিরিয়েই দৌড়ে পালাইতো না।’
কিন্তু আল্লাহ্ তো উল্টা কথা বলছেন, ভাই। আল্লাহ্ বলছেন- আপনার এই অখণ্ড অবসরে ভাঙ্গা কোমরের লম্বা লম্বা রূকূ-সেজদার চেয়ে, ওই সুঠাম যুবক যে ব্যস্ততার ভেতর আল্লাহকে স্মরণ করে মসজিদে হাজিরা দিয়েছে- এটা উনার বেশি প্রিয় !
আপনি যুবা বয়স কাটিয়েছেন ইবাদাতে অবহেলা করে, আর বার্ধক্যে এসে আপনাকে আচ্ছন্ন করে রেখেছে ইবাদাতের অহমিকা; যে অহমিকার কারণে আপনি এখন অন্য আবেদদেরকে তাচ্ছিল্য করেন। বিশ্বাস করেন, ভাই..আপনার মতো কপালপোড়া আল্লাহ্'র দুনিয়ায় আর একটা নাই !

— খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ্ )-এর বয়ান থেকে সংগৃহীত

আমাদের সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম!
16/08/2022

আমাদের সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম!

চায়ের দোকানে দোকানে বিলি করা হবে! ইংশা আল্লহ       Stay with Purenic Youth Forum
13/08/2022

চায়ের দোকানে দোকানে বিলি করা হবে!
ইংশা আল্লহ

Stay with Purenic Youth Forum

উক্রবাদ রুখতে আমাদের ছোট্ট প্রয়াস!
12/08/2022

উক্রবাদ রুখতে আমাদের ছোট্ট প্রয়াস!

Address

Dhaka
JATRABARI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purenic Youth Forum -PYF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share