তাইসীরুল কুরআন হিফজ মাদ্রাসা উত্তরা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তাইসীরুল কুরআন হিফজ মাদ্রাসা উত্তরা

তাইসীরুল কুরআন হিফজ মাদ্রাসা উত্তরা শ্রেষ্ঠত্ব অর্জনে অঙ্গীকারবদ্ধ।
আন্তর্জাতিক মান সম্বৃদ্ধ হিফজ শিক্ষা প্রতিষ্ঠান।
(4)

জীবন এরকমও হয়! এবং এমন হালতের মধ্য দিয়েও জীবন পার করতে হয়। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিন। দিলের মধ্যে ঈমানী নূর দিয...
21/07/2026

জীবন এরকমও হয়!
এবং এমন হালতের মধ্য দিয়েও জীবন পার করতে হয়। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিন। দিলের মধ্যে ঈমানী নূর দিয়ে দিন। ★

হযরত বেলাল (রাঃ) ছিলেন হাবশার একজন গোলাম। মক্কায় মালিকের হাতে মার খেতেন, গরম বালির উপর শুইয়ে পাথর চাপা দিত। শুধু একটা কথ...
16/07/2026

হযরত বেলাল (রাঃ) ছিলেন হাবশার একজন গোলাম। মক্কায় মালিকের হাতে মার খেতেন, গরম বালির উপর শুইয়ে পাথর চাপা দিত। শুধু একটা কথাই বলতেন: *"আহাদ, আহাদ"* - আল্লাহ এক।

তিনি দূর মদিনায় হিজরত করলেন। গরিব, কালো, গোলাম ছিলেন।
কিন্তু রাসুল ﷺ এর দরুদ আর ইস্তেগফারের আমলের বরকতে...
একদিন আল্লাহ তাকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে দাঁড়িয়ে তিনি *মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন* হলেন।

তার আজানের আওয়াজ শুনে সাহাবারা কাঁদতেন।
*শিক্ষা:* যার আল্লাহর উপর ভরসা আর জিকির আছে, আল্লাহ তাকে জমিনের নিচ থেকে আরশের উপরে নিয়ে যান।

ইমাম বুখারী (রহঃ) ছোটবেলায় চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। উজবেকিস্তানের বুখারা শহরের এক গরিব ঘরের ছেলে।
তার মা প্রতিদিন তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করতেন আর দরুদ পড়তেন।

এক রাতে স্বপ্নে দেখলেন ইব্রাহিম (আঃ) তার ছেলের চোখ ভালো করে দিচ্ছেন।
সকালে উঠে দেখেন ছেলের দৃষ্টি ফিরে এসেছে।

এরপর সেই অন্ধ ছেলেটাই *"সহীহ বুখারী"* লিখলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে হাদিস শিখতে আসতো।
আজ ১২০০ বছর পরও দুনিয়ার প্রতিটা মাদ্রাসায় তার কিতাব পড়ানো হয়।

*যে অন্ধ ছিল, আল্লাহ তাকে হাদিসের ইমাম বানালেন।*
*আপনার অবস্থাও ১ মাসে বদলাবে ইনশাআল্লাহ। শুধু দরুদ আর ইস্তেগফার ছাড়বেন না।
ইনশাআল্লাহ

সংসদে অশুদ্ধ তিলাওয়াত কেন?জাতীয় সংসদে দিনের কার্যসূচির শুরুতে যে কুরআন তিলাওয়াত করা হয়, একাধিক দিন তা ভুল পড়তে দেখেছি। জ...
13/07/2026

সংসদে অশুদ্ধ তিলাওয়াত কেন?

জাতীয় সংসদে দিনের কার্যসূচির শুরুতে যে কুরআন তিলাওয়াত করা হয়, একাধিক দিন তা ভুল পড়তে দেখেছি। জাতি হিসেবে তা আমাদের জন্য খুবেই লজ্জার। যে দেশের হাফেজ ও ক্বারীরা বছরে বারবার কুরআন তিলাওয়াতে বিশ্বজয় করে, সে দেশের সংসদে শুদ্ধ তিলাওয়াতের জন্য একজন ক্বারী পাওয়া যাবে না তা লজ্জার।

আজ দেখলাম, এক ক্বারী সাহেব, একদম পান খাচ্ছেন আর পড়ছেন। কুরআন তিলাওয়াত যেন তার পান খাওয়ায় ব্যাঘাত ঘটাচ্ছিল। তিলাওয়াতের মানও খুব ভালো নয়। সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পান খেতে খেতে কুরআন তিলাওয়াত শুধু কুরআনের আদবের খেলাফই না, জাতিকেই ছোট করে দেখা। যে ব্যক্তির সংসদের তিলাওয়াত করার সময়ও পান খেতে হয় তাকে কেন ওখানে ডাকতে হবে?

আশা করি দেশসেরা ও মানসম্মত ক্বারী সাহেবদের তিলাওয়াতের জন্য ডাকবে।

(ছবিটা আমাদের তাইসীরুল কুরআন হিফজ মাদ্রাসা উত্তরা এর হিফজ বিভাগের।)

10/07/2026

মোবাইলের নীল আলোয় আজ হারিয়ে যাচ্ছে শৈশবের নির্মল হাসি।
ফিরে আসুক বই, খেলাধুলা আর প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা সুন্দর শৈশব।

Taisirul Qur’an Hifz madrasa ❤️Hifz Academy..
08/07/2026

Taisirul Qur’an Hifz madrasa ❤️
Hifz Academy..

Taisirul Qur’an Hifz madrasa ❤️
07/07/2026

Taisirul Qur’an Hifz madrasa ❤️

05/07/2026

১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) এর পরীক্ষা শুরু ২১ জানুয়ারি ২০২৭ ঈসাব্দ

১৮ মুহাররম ১৪৪৮ হিজরী, ৪ জুলাই ২০২৬ তারিখ, শনিবার মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর স্থায়ী কমিটির সভায় ১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

পরীক্ষা শুরু :
বৃহস্পতিবার, ১২/১৩ শা‘বান ১৪৪৮ হিজরী, ২১ জানুয়ারি ২০২৭ ঈসাব্দ।

পরীক্ষা শেষ :
সোমবার, ২৩/২৪ শা‘বান ১৪৪৮ হিজরী, ১ ফেব্রুয়ারি ২০২৭ ঈসাব্দ।

২২ জানুয়ারি ও ২৯ জানুয়ারি, শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।

১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে ইন-শা-আল্লাহ।

ছবিতে- (শহীদ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হোসেইনি খামেনেই)কোন দেশকে কোন আয়াত শুনিয়েছে ইরান? এবং এর পেছনে কী রহস্য রয়েছে?১. ...
04/07/2026

ছবিতে- (শহীদ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হোসেইনি খামেনেই)

কোন দেশকে কোন আয়াত শুনিয়েছে ইরান? এবং এর পেছনে কী রহস্য রয়েছে?

১. আফগানিস্তান (সূরা আল-ফাতহ, আয়াত: ১) আয়াতের অর্থ: "নিশ্চয়ই আমি আপনাকে (হে মুহাম্মদ) একটি স্পষ্ট ও পরিপূর্ণ বিজয় দান করেছি।"

পেছনের রাজনীতি: আফগান মন্ত্রী আমির খান মুত্তাকি ও প্রতিনিধিদল যখন হলে প্রবেশ করেন, তখন তাদের এই আয়াত শোনানো হয়। ২০ বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর আমেরিকার মতো পরাশক্তিকে তাড়িয়ে আফগানিস্তানের যে ঐতিহাসিক বিজয়, এই তিলাওয়াতের মাধ্যমে ইরান সরাসরি তাদের সেই লড়াইকে আন্তর্জাতিক মঞ্চে এক অনন্য "বিজয়ের অভিনন্দন" জানিয়েছে।

২. বাংলাদেশ (সূরা আলে-ইমরান, আয়াত: ১৬৯-১৭০)আয়াতের অর্থ: "আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না; বরং তারা নিজেদের রবের নিকট জীবিত, তারা রিযিকপ্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত এবং তাদের পেছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি (অর্থাৎ জীবিত আছে), তাদের জন্য তারা এ সুসংবাদ গ্রহণ করে যে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।"

পেছনের রাজনীতি: বাংলাদেশের জন্য এই আয়াতটি ছিল এক অনবদ্য প্রতীকী স্বীকৃতি। ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লব এবং জালিমের বিরুদ্ধে লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ইরানের এই আয়াত তিলাওয়াত সরাসরি সেই শহীদদের আত্মত্যাগকে আন্তর্জাতিক মঞ্চে এক আধ্যাত্মিক সম্মান এনে দেয়।

৩. ফিলিস্তিন (সূরা বনী ইসরাইল, আয়াত: ১) আয়াতের অর্থ: "পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা (বায়তুল মুকাদ্দাস) পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"

পেছনের রাজনীতি: ফিলিস্তিনি প্রতিনিধিদলের সামনে ইসলামের প্রথম কিবলা আল-আকসার আয়াতটি তিলাওয়াত করার অর্থ ছিল অত্যন্ত গভীর। এর মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে, খামেনির বিদায়ের পরেও ফিলিস্তিনের স্বাধীনতা এবং জেরুজালেম মুক্ত করার লড়াই ইরানের কাছে সবচেয়ে পবিত্র এবং অবিচ্ছেদ্য এজেন্ডা হয়ে থাকবে।

৪. কাতার (সূরা আল-ফাতহ, আয়াত: ১-৩)আয়াতের অর্থ: "নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যেন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের ত্রুটিসমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করেন আর আপনাকে সরল পথে পরিচালিত করেন।

৫. পাকিস্তান (সূরা বনী ইসরাইল, আয়াত: ৮০) আয়াতের অর্থ: "বলো, ‘হে আমার প্রতিপালক! আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে এবং তোমার নিকট হতে আমাকে দান করো সাহায্যকারী শক্তি।’"

পেছনের রাজনীতি: পাকিস্তান সবসময় মুসলিম বিশ্বের সংকটগুলোতে একটি ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে। এই দোয়ার মাধ্যমে ইরান প্রকারান্তরে পাকিস্তানকে মুসলিম উম্মাহর ঐক্য ও সংকট উত্তরণে একটি "সাহায্যকারী শক্তি" হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

৬. তুরস্ক (সূরা আন-নিসা, আয়াত: ৯৫)আয়াতের অর্থ: "মু’মিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধন-প্রাণ দিয়ে জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধন-প্রাণ দিয়ে জিহাদ করে আল্লাহ তাদেরকে, যারা ঘরে বসে থাকে তাদের ওপর মর্যাদা দিয়েছেন; আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ঘরে বসে থাকে তাদের ওপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।"

পেছনের রাজনীতি: তুরস্ক মুখে ফিলিস্তিন বা মুসলিম উম্মাহর পক্ষে অনেক বড় বড় কথা বললেও, বাস্তবে ইসরায়েল বা পশ্চিমা শক্তির বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক বা শক্ত অর্থনৈতিক পদক্ষেপ নেয় না। এই আয়াতের মাধ্যমে ইরান তুরস্কের সেই "ঘরে বসে থাকা" বা নিষ্ক্রিয় নীতিকে ইঙ্গিত করে এক ধরণের সূক্ষ্ম কূটনৈতিক ভর্ৎসনা করেছে।

৭. রাশিয়া (সূরা আল-আহযাব, আয়াত: ২৩)আয়াতের অর্থ: "মু’মিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা আল্লাহর সাথে কৃত তাদের ওয়াদা বা অঙ্গীকার সত্যে পরিণত করেছে (অর্থাৎ তা রক্ষা করেছে)। অতঃপর তাদের কেউ কেউ নিজের মানত পূর্ণ করেছে (শহীদ হয়েছে) এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি।"

পেছনের রাজনীতি: বিপদকালীন বন্ধু বা সংকটে যাকে পাশে পেয়েছিল, সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি দলের জন্য ছিল এই আয়াত। বর্তমান বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া ও ইরান দীর্ঘদিনের বিশ্বস্ত কৌশলগত মিত্র। ইরান যখন মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুর পর চরম সংকটে পড়ে, তখনো রাশিয়া তাদের সামরিক ও ভূরাজনৈতিক সমর্থন বজায় রেখেছে। পশ্চিমা পরাশক্তিগুলোর এত চাপ সত্ত্বেও রাশিয়া যেভাবে ইরানের সাথে দেওয়া সামরিক ও কূটনৈতিক "ওয়াদা বা অঙ্গীকার" ধরে রেখেছে, এই আয়াতের মাধ্যমে ইরান প্রকারান্তরে রাশিয়াকে ঠিক সেই বিশ্বস্ত এবং অটল বন্ধুত্বেরই এক অনন্য সার্টিফিকেট দিয়েছে।

৮. ভারত (সূরা আলে-ইমরান, আয়াত: ১৭৩) আয়াতের অর্থ: "এদেরকে লোকে বলেছিল, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো; কিন্তু এটা তাদের ঈমান আরও দৃঢ়তর করেছিল আর তারা বলেছিল, ‘আল্লাহ্ই আমাদের জন্যে যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক!’"

পেছনের রাজনীতি: বৈশ্বিক ভূরাজনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞা বা নানামুখী আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ভারত ইরানের সাথে একটি স্বাধীন দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে (যেমন চাবাহার বন্দর চুক্তি)। এই আয়াতের মাধ্যমে ইরান ভারতকে বোঝাতে চেয়েছে যে, বাইরের কোনো শক্তির হুমকিতে কান না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকাই প্রকৃত সাহসিকতা।
c

03/07/2026

এতো ফাঁকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে দেখেছেন..!

Address

মুক্তিযোদ্ধা রোড, নূর মসজিদ সংলগ্ন, দক্ষিণ আজমপুর, দক্ষিণখান উত্তরা ঢাকা ১২৩০
Dhaka

Telephone

+8801302896851

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাইসীরুল কুরআন হিফজ মাদ্রাসা উত্তরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to তাইসীরুল কুরআন হিফজ মাদ্রাসা উত্তরা:

Shortcuts

Share