Way 2 Jannah

Way 2 Jannah اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
Guide us to the straight path
[Surat Al-Fātiĥah (The Opener) -1:6]

"And let there be [arising] from you a nation inviting to [all that is] good, enjoining what is right and forbidding what is wrong, and those will be the successful." [Surat 'Āli `Imrān (Family of Imran) -3:104]

"And Allah invites to the Home of Peace and guides whom He wills to a straight path."[Surat Yūnus (Jonah) -10:25]

Say [O Muhammad], "This is my way; I invite to Allah with insight, I and

those who follow me. And exalted is Allah ; and I am not of those who associate others with Him.""[Surat Yūsuf (Joseph) -12:108]

"আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।" [Surat 'Āli `Imrān (Family of Imran) -3:104]

"আর আল্লাহ শান্তি-নিরাপত্তার আলয়ের প্রতি আহবান জানান এবং যাকে ইচ্ছা সরলপথ প্রদর্শন করেন।"[Surat Yūnus (Jonah) -10:25]

"[O Muhammad] বলে দিনঃ এই আমার পথ। আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ পবিত্র। আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই।"[Surat Yūsuf (Joseph) -12:108]

প্রতি মাসে ৩টি করে সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমান।চলুন নিয়্যত করি এখুনি। নেক আমল করার জন্য নিয়্যত সর্বদা সাথে সা...
27/07/2026

প্রতি মাসে ৩টি করে সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার সমান।
চলুন নিয়্যত করি এখুনি। নেক আমল করার জন্য নিয়্যত সর্বদা সাথে সাথে করা উত্তম কেননা হয়তো আমাদের হায়াত নাও থাকতে পারে বা আমদের শাররীক সক্ষমতা নাও থাকতে পারে। তাই সুস্থ থাকা অবস্থায় সুস্থতার মূল্যায়ন করুন, নেক আমলের পরিমাণ বাড়িয়ে নিন।

মুহাররম মাসে আইয়ামে বীজের রোজা শুরু ২৯ জুন, ২০২৬বাংলাদেশে চলতি মুহাররম মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ২৯...
28/06/2026

মুহাররম মাসে আইয়ামে বীজের রোজা শুরু ২৯ জুন, ২০২৬

বাংলাদেশে চলতি মুহাররম মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ২৯ জুন, ৩০ জুন ও ১লা জুলাই, সোম-মঙ্গল ও বুধবার। রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সোমবার থেকে রোজা শুরু করতে হবে। যাদের পক্ষে সম্ভব, তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি।

বাংলাদেশে আশুরার রোজা কবে রাখতে হবে?আশুরার রোজার ফজিলত জেনে নিনহযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ...
24/06/2026

বাংলাদেশে আশুরার রোজা কবে রাখতে হবে?
আশুরার রোজার ফজিলত জেনে নিন

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "ফরজ নামাজের পর (নফল নামাজের মধ্যে) শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ, আর রমজান মাসের রোজার পর (নফল রোজাগুলোর মধ্যে) সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা।"
[মুসলিম শরীফ, হাদীস নং ২৮১৩]

আশুরার রোজা কবে রাখব?
সহীহ বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারী-তে হাফেজ ইবনে হাজার আসকালানী রহ. লিখেছেন : আশুরার রোজা তিন স্তরের। সর্বনিম্ন স্তর হলো মুহাররমের ১০ তারিখ একদিন রোজা রাখা, এর উপরের স্তর দশ তারিখের আগে নয় তারিখেও রোজা রাখা, এর উপরের স্তর হলো নয়-দশ-এগার এ তিন দিন রোজা রাখা। [বাবু সিয়ামি ইয়াওমি আশুরা]

সে হিসাবে বাংলাদেশে এ বছরের রোজার তারিখগুলো হচ্ছে:
৯ মুহাররম - ২৫ জুন
১০ মুহাররম - ২৬ জুন
১১ মুহাররম - ২৭ জুন

সম্ভব হলে ৩ দিনই রাখি। যদি ২দিন রাখতে চাই তাহলে ২৫ ও ২৬ জুন কিংবা ২৬ ও ২৭ জুন রাখতে পারি। যারা ১ দিন হলেও রাখতে পারব তারা ২৬ জুন আশুরার দিন রাখব ইনশাআল্লাহ।

আশুরার রোজার ফজিলত:

আশুরার রোজা বিগত এক বছরের সগিরা গুনাহ মাফ করে দেয়।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য যেসব দিনে রোজা রাখতেন, সেসব রোজার কোনোটিকেই আশুরার রোজার চেয়ে বেশি গুরুত্ব দিতে তাঁকে আমি দেখি নি।

[বুখারী শরীফ, হাদীস নং ২০০৬]

মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে সাথে আশুরার রোজা রেখেছেন, তবে তিনি তখন কাউকে এ রোজা রাখতে আদেশ করেন নি। পরে যখন মদীনায় আসলেন, তখন নিজে রাখার পাশাপাশি অন্যদেরকেও রোজাটি রাখতে আদেশ করলেন।

রবের নিয়ামতের শুকরিয়া আদায় করুন।
16/06/2026

রবের নিয়ামতের শুকরিয়া আদায় করুন।

Eid Mubarak ❤️
27/05/2026

Eid Mubarak ❤️

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছেআলহামদুলিল্লাহ, বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। নতুন চা...
18/05/2026

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে

আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। নতুন চাঁদ দেখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দুয়াটি পড়তেন:

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

অর্থ: হে আল্লাহ, এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (তিরমিজি ৩৪৫১)

জিলহজ মাসের আমল:

ঈদুল আযহার তারিখ ২৮ মে বৃহস্পতিবার। আরাফার রোজা রাখতে হবে ২৭ মে বুধবার। আরাফার রোজা রাখলে আগের ও পরের মোট ২ বছরের সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এছাড়াও আমরা চেষ্টা করতে পারি জিলহজের ১ থেকে ৯ সবগুলো দিনই রোজা রাখার।

জিলহজের ১ম দশকের আরেকটি আমল হচ্ছে কুরবানির আগ পর্যন্ত নখ-চুল ইত্যাদি না কাটা। যারা কুরবানি দিব এবং দিব না, উভয়েই এই আমলটি করতে পারি। উভয় অবস্থার প্রেক্ষিতেই এই আমল করার উল্লেখ হাদীসের কিতাবে রয়েছে।

এই দশ দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্য কোনো দিনের আমল ততটা প্রিয় নয়। তাই রোজা, নামাজ, তিলাওয়াত, যিকির, সাদাকা -- যে যেভাবে পারি ইবাদতে মশগুল থাকি। আল্লাহ আমাদের সকলের ইবাদতকে কবুল করুন।

It’s Jum'a Day❤️Mohammad SW (Peace be upon on Him)
08/05/2026

It’s Jum'a Day❤️
Mohammad SW (Peace be upon on Him)

আপনার প্রকৃত বন্ধু কে?
26/04/2026

আপনার প্রকৃত বন্ধু কে?

17/04/2026

আজ সন্ধ্যা পর্যন্ত নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দুরুদ পড়ুন।
মহান আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন, এবং স্পেশাল রহমত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Way 2 Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share