Research officer

Research officer I know to Research job news in bangladesh

15/06/2026

আজ চলচ্চিত্র অভিনেত্রী শাবানা'র জন্মদিন। মাছরাঙা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

15/06/2026
15/06/2026

যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে আয়োজিত সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালীতে রাস্তার ওপরে যেন বাস না থাকে, সেজন্য প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে পূর্বাচলে বাস ডিপো হবে। সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা টার্মিনাল দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। যাত্রী নেয়ার সময় টার্মিনালে আসবে। সায়দাবাদ, ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প জায়গা দেখা হয়েছে।

15/06/2026
15/06/2026

দৈনিক যুগান্তরে ১৩ জুন ‘আগৈলঝাড়ায় ইউএনওর বাসভবন সংলগ্ন মসজিদে আজানের শব্দে দুই কর্মচারী কেটে দিল মাইকের বিদ্যুৎ!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে বরিশাল জেলা প্রশাসকের।

দুইজনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের গাড়িচালক মো. কামাল হোসেনকে ১৪ জুন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বদলি করা হয়েছে। অপরজন সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক মো. মেহেদী হাসান। তিনি দৈনিক হাজিরায় কাজ করায় তার ব্যাপারে এসিল্যান্ড পলাশ আহমেদকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন বরিশাল জেলা প্রশাসক। তাকে বদলি না করায় সাধারণ লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

মুসল্লিরা জানান, তাদের এখান থেকে বদলি করা হলেই কি সব বিচার কাজ শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের বাসভবন সংলগ্ন উপজেলা পরিষদ জামে মসজিদে আজান দেওয়ার সময় আজানের শব্দে সমস্যা হওয়ার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. কামাল হোসেনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের গাড়িচালক মো. মেহেদী হাসান সম্প্রতি বিদ্যুতের লাইন কেটে দেয়। এ ঘটনা জানাজানির পর মুসল্লি, ইমাম ও সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

গত ১১ জুন দুপুরে উপজেলা নির্বাহী লিখন বনিকের অফিস কক্ষে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন নিয়ে এক সমঝোতা বৈঠকে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ওই দুই কর্মচারী সবার কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক ওই দুই কর্মচারীকে ওই দিন বিকালে শোকজ করেছেন।

৭ কর্মদিবসের মধ্যে এ শোকজের জবাব দেওয়ার পূর্বেই গাড়িচালক কামাল হোসেনকে বদলি করা হয়েছে। গাড়িচালক মেহেদী হাসান দৈনিক হাজিরায় কাজ করায় তাকে বদলি করা যায়নি। তার ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদকে দেখার জন্য নিদেশ দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, গাড়িচালক কামাল হোসেনকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বদলি করা হয়েছে ও মেহেদী হাসান দৈনিক হাজিরায় কাজ করায় তার ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

15/06/2026

লুথার নাকি নিরাপদ বাংলাদেশ দিবে। তো এরা কারা?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Research officer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share