03/08/2026
✝️🎉 ময়মনসিংহ ধর্মপ্রদেশের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিতে আনন্দের উচ্ছ্বাস 🎉✝️
যুব দিবস–২০২৬ উপলক্ষে ময়মনসিংহ ধর্মপ্রদেশের যুবক-যুবতীরা নিজেদের সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে নৃত্য, সঙ্গীত এবং আনন্দঘন পরিবেশনার মাধ্যমে প্রাণবন্তভাবে তুলে ধরেছেন। বিশ্বাস, ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এই সুন্দর মিলনমেলা সকলের হৃদয়ে অনুপ্রেরণা জাগিয়েছে।
প্রার্থনা করি, যুবসমাজ খ্রিস্টের আলোয় আলোকিত হয়ে বিশ্বাস, সেবা ও ভালোবাসার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাক। 🙏❤️