11/04/2022
বৈষ্ণব কাকে বলে???
এই সমন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু তার চৈতন্য লীলায় বলেছিলেন,,,
🔯যখন শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদ বৃন্দ কুলিন গ্রামে হরিনাম প্রচার করছিলেন,,, তখন সেই গ্রামের একজন সাধারণ ব্যক্তি, শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করলেন,,, হে প্রভূ বৈষ্ণব কাকে বলে, কেমনে বৈষ্ণব চিনবো??
🔯তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন, যার মুখে একবার শুদ্ধ হরিনাম শোনবে, তাকেই বৈষ্ণব বলে জানবে 🙏🙏
🔯এবং শীল ভক্তিচারু স্বামী মহারাজ এ বিষয়টি আরো বিষদ্ভাবে ব্যাখ্যা করে বলেছেন, নামের তিনটি স্তর আছে,,,!
১- নাম অপরাধস্তর,,
২- নাম আভাসস্তর,,
৩- এবং শুদ্ধানামস্তর,,,
🔯এতে বলা হয়েছে, নাম অক্ষর বাহিরায় নাম কভু নয়,,,,! অর্থাৎ শুধুই নামের অক্ষরটাই বেরোচ্ছে কিন্তু নাম হচ্ছে না,,, তাই আরো বলা হয়েছে "কোটি জনমে করে যদি নাম সংকির্তন, তবুও না পায় কৃষ্ণপদ প্রেমধন" অতএব এখানে যে না সমন্ধে বলা হচ্ছে তা,,,
🔯নাম অপরাধ মুক্ত হয়ে, নাম আভাসস্তর অতিক্রম করে শুদ্ধ নামের কথা বলা হচ্ছে,,,।
🔯শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ,তিনি আরো বলেছেন, বৈষ্ণবের তিনটি স্তর সমন্ধে,,,,
১- যার মুখে একবার শুদ্ধভাবে হরিনাম শোনা যায়, তিনি হচ্ছেন বৈষ্ণব,,,
২- যার মুখে শুদ্ধভাবে নিরন্তর হরিনাম শোনা যায়, তিনি হচ্ছেন মধ্যম বৈষ্ণব,,,
৩- এবং যাকে দেখলে বা দর্শনেই, মুখে হরিনাম আসে তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব,,,
এই হচ্ছে বৈষ্ণবের তিনটি স্তর,,,।
🔯 আমাদের সকলকে নাম অপরাধস্তর মুক্ত হয়ে, নাম আভাসস্তর অতিক্রম করে "শুদ্ধ হরিনাম" করতে হবে,,,,!
এবং আগে অমানি কে মান দিতে জানতে বা শিখতে হবে,,, তাহলেই আমরা এই স্তরে সহজেই পৌছাতে পারবো।
জয় নিতাই গৌর হরিবোল 🙏