Sunnah Or Society? - সুন্নাহ অর সোসাইটি?

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Sunnah Or Society? - সুন্নাহ অর সোসাইটি?

Sunnah Or Society?  - সুন্নাহ অর সোসাইটি? হালাল ডিজাইনের মাধ্যমে মানুষের কাছে দাওয়াহ পৌঁছানোই আমাদের লক্ষ্য।

01/12/2025
21/04/2025

আরবি ফুসহা (শুদ্ধ আরবি) শেখার গুরুত্ব

🎙️উস্তাদ আসিফ মেহেরালি

ত্বলিবুল ইলম হতে হলে অবশ্যই কুরআন হাদিসের ভাষা বুঝতে বিশুদ্ধ আরবি/ফুসহা শিখতে হবে। ফুসহা ছিল নবীজি ﷺ, সাহাবী ও তৎকালীন আরবদের ভাষা। যুগের ব্যবধানে আরবির আঞ্চলিকতার ফলে এখন স্রেফ খুতবা, টিভি চ্যানেল, সংবাদপত্র, দারস ইত্যাদি ক্ষেত্রে ফুসহা ব্যবহার সীমিত হয়ে গেছে। আরবরা আঞ্চলিক ভাষাকে ব্যবহার করতে করতে ফুসহা থেকে দূরে সড়ে গেছে।

01/04/2025

প্রশ্নকারী: আল্লাহ যেন আপনাদের উত্তম প্রতিদান দান করুন ও আপনাদের মঙ্গল করেন। কোনো মাযহাব অনুসরণ করা কি আবশ্যক? আর কোন মাযহাব সর্বোত্তম? আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন।

শাইখ স্বলেহ আল ফাওযান (হাফিযাহুল্লাহ):

রাসূলুল্লাহ ﷺ অনুসরণ করা ওয়াজিব। তাঁর অনুগামী হওয়া এবং তাঁর নিকট থেকে যা এসেছে তা অনুযায়ী আমল করা ওয়াজিব। সুতরাং যারা রাসূলুল্লাহ ﷺ এর নিকট থেকে যা এসেছে তা জানার ও তা থেকে ফিকহ্ বের করার সামর্থ্য রাখে, তাদের উপর এটাই ওয়াজিব। এমন ব্যক্তির জন্য অন্য কারো তাক্বলিদ করা জায়েয নয়। এ বিধান কেবল সেই সকল মুজতাহিদের আলেমদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের ইজতিহাদের প্রসিদ্ধ শর্তাবলীর অধিকারী। পক্ষান্তরে, যারা ইজতিহাদ করতে অক্ষম অথবা রাসূলুল্লাহ ﷺ নিকট থেকে যা এসেছে তা বুঝতে অসমর্থ, সাধারণ মানুষ বা ইলম অর্জনের প্রাথমিক স্তরের ছাত্র হওয়ার দরুণ — তাদের জন্য আহলে ইলমদের মধ্যকার কারো তাক্বলিদ করা বৈধ যার দ্বীনদারিতা ও ইলমের উপর তারা আস্থাশীল। কারণ আল্লাহ তাআলা বলেছেন “فَسۡـَٔلُوۡۤا اَهۡلَ الذِّكۡرِ اِنۡ كُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ” (সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যদি তোমরা না জানো। ১৬:৪৩)

চারটি মাযহাব—ওয়ালিল্লাহিল হামদ—এদের প্রত্যেকটিই আহলুস সুন্নাহর মাযহাব। সামগ্রিকভাবে এগুলো সঠিক মাযহাব এবং সঠিক নীতিমালার উপর প্রতিষ্ঠিত। এগুলো আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহকে গবেষণা করে প্রাপ্ত। তবে এর মানে এই নয় যে মাযহাবে যেসব বিধান আছে তার প্রতিটি নির্ভুল। সেখানে ইজতিহাদভিত্তিক ভুল থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে — ওয়ালিল্লাহিল হামদ — এগুলো সঠিক মাযহাব। আপনি যে কোনো একটি মাযহাব অনুসরণ করলে তা জায়েয, হোক সেটা হানাফি বা মালেকী বা শাফেঈ বা হাম্বলী। তবে যেমনটা আমরা উল্লেখ করেছি যে — এ বিধান কেবল সেইসব অক্ষম ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যারা ইজতিহাদ ও দলিল জানার সামর্থ্য রাখে না। সাধারণ মানুষ বা ইলম শিক্ষার প্রাথমিক পর্যায়ের ছাত্র — তারা আলেমদের নিকট প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং তারা যা উত্তর দিয়েছেন তা অনুসরণ করবে। কারণ আল্লাহ তাআলা এটাই নির্দেশ দিয়েছেন:

فَسۡـَٔلُوۡۤا اَهۡلَ الذِّكۡرِ اِنۡ كُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ
সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যদি তোমরা না জানো। (সূরা নাহল ৪৩)

তিনি তাদেরকে নির্দেশটি কেবল এজন্যই দিয়েছেন যেন তাদেরকে যা বলা হয় এবং ফতোয়া দেয়া হয়, তারা যেন সে অনুযায়ী আমল করে। জ্বি।

السائل: جزاكم الله خيرا واحسن اليكم. هل من المفروض اتباع مذهب من المذاهب؟ واي المذاهب افضل؟ جزاكم الله خيرا.

الشيخ فوزان: الواجب اتباع الرسول صلى الله عليه وسلم. الاقتداء به والعمل بما جاء عنه. فمن كان يستطيع معرفة ما جاء به الرسول صلى الله عليه وسلم والفقه فيه انه يجب عليه ذلك ولا يجوز له ان يقلد احدا. وهذا انما ينطبق على العلماء المجتهدين الذين تصفون بشروط الاجتهاد المعروف. اما من كان عاجزا عن الاجتهاد وعاجزا عن معرفة ما جاء به الرسول صلى الله عليه وسلم، لكونه عاميا او مبتدئا في طلب العلم، فهذا يقلد من يثق بدينه وعلمه من اهل العلم. وذلك لقوله تعالى: فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. والمذاهب الاربعة — ولله الحمد — كلها مذاهب سنية وكلها مذاهب صحيحة في الجملة ومبنية على قواعد صحيحة. ومستنبطة من كتاب الله ومن سنة رسوله صلى الله عليه وسلم. ولا يلزم من ذلك ان يكون كل ما جاء في المذهب يكون صحيحا. قد يكون هناك اخطاء بالاجتهاد ولكن هي في الجملة— ولله الحمد— مذاهب صحيحة. بايها اقتديت او قلد جاز ذلك المذهب الحنفي والمذهب المالكي والمذهب الشافعي والمذهب الحنبلي. لكن كما ذكرنا انما هذا في حق العاجز عن الاجتهاد ومعرفة الدليل. من العامة او من المبتدئين في طلب العلم، إنهم يسالون وياخذون بالجواب الذي يقال لهم من قبل اهل العلم. لأن الله امرهم بذلك اسالوا اهل الذكر ان كنتم لا تعلمون، ولم يامرهم بذلك الا لاجل ان يعملوا بما يقال لهم وبما يفكون به، نعم.

অনুবাদ: সাফিন চৌধুরী

28/03/2025

ত্বলিবুল ইলমের জন্য কোন মাযহাব সর্বোত্তম?

শাইখ নাসিরুদ্দীন আল-আলবানী (রাহিমাহুল্লাহ)

14/03/2025

"গণতন্ত্র হচ্ছে কুফরের জননী"

- আল্লামা মুজাহিদ ফাদ্বিলাতুশ শায়েখ রাবী বিন হাদী আল মাদখালি (হাফিযাহুল্লাহ)

© Sunnah Or Society? - সুন্নাহ অর সোসাইটি?

Join telegram for HD: t.me/sunnahorsociety

সুন্নাহ সম্মত ক্লোথিং এর জন্য ফলো করুন❤️
07/03/2025

সুন্নাহ সম্মত ক্লোথিং এর জন্য ফলো করুন❤️

Arabic Calligraphy Tote Bag🥰
Customize yours Now from us🖤
No extra charge for customization.

24/01/2025

বিদআতীদের দাওয়াত দিতে তাদের সাথে সঙ্গে উঠাবসা করা যাবে কি?

অনুবাদ: সাফিন চৌধুরী।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Or Society? - সুন্নাহ অর সোসাইটি? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share