Nahid

Nahid Turning data into decisions & chaos into systems

06/05/2025

অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। [সুরা বাকারা - ২:১৫৫]

আসসালামু আলাইকুম। গল্প পড়তে আমরা সবাই পছন্দ করি। শিশু, বালক-বালিকা, তরুণ-তরুণী, প্রাপ্ত বয়স্ক পুরুষ-মহিলা, বৃদ্ধ-বৃদ্ধা ...
29/11/2023

আসসালামু আলাইকুম। গল্প পড়তে আমরা সবাই পছন্দ করি। শিশু, বালক-বালিকা, তরুণ-তরুণী, প্রাপ্ত বয়স্ক পুরুষ-মহিলা, বৃদ্ধ-বৃদ্ধা সবাই গল্প পড়তে ভালোবাসে। গল্পটা যদি ইসলামিক হয় এবং গল্পের মাধ্যমে যদি কিছু শিখা যায় তাহলে গল্পের গুরুত্বটা ও গল্পের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমাদের মধ্যে অনেকেই ইসলামিক গল্প পড়তে ও শুনতে পছন্দ করে। জীবন যেখানে যেমন বইটিকে ইসলামিক গল্পের বই বললেও ভুল বলা হবে না। প্রিয় লেখক আরিফ আজাদ এই বইটিতে ১৫ টি গল্প লিখেছেন। প্রতিটি গল্পই মানব জীবনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। আমার কাছে এই বইয়ের প্রতিটি গল্পই বাস্তবমুখী মনে হয়েছে। প্রিয় লেখক প্রতিটি গল্পের সূচনা করেছেন খুব সাধারণভাবে। কিন্তু যত গল্পের গভীরে যাওয়া যায় ততই গল্পের ভাবার্থ ও মর্মার্থ বোঝা যায়। যদি গল্পের কোনো চরিত্রের সাথে নিজের চরিত্রের কোনো দিক মিলে যায় তাহলে নিজের মধ্যে একটা উপলব্ধি আসে। প্রতিটি গল্পই হ্রদয়কে স্পর্শ করে। কোনো গল্প পড়তে গিয়ে চোখ অশ্রুসিক্ত হয় আবার কোনো গল্প পড়ে নিজেকে পরিবর্তন করতে ইচ্ছা হয়। কোনো গল্পে লেখক তুলে ধরেছেন সন্তানের প্রতি বাবা-মায়ের অকৃত্রিম ভালোবাসা। সন্তানের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে বাবা ভুলেই যান তার আর্থিক অভাব-অনটনের কথা। কোনো গল্পে লেখক তুলে ধরেছেন টাকা-পয়সা, যশ-খ্যাতি এইসবের বিনিময়েও যুবক একজন নারীকে মহীয়সী করার জন্যে মিথ্যা গল্প পত্রিকাতে লিখে নি। এইরকম আরও অনেক বাস্তব জীবনের সাথে সাদৃস্যপূর্ণ বিষয় লেখক এই বইটিতে গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। প্রতিটি গল্পের মধ্যেই লেখক কিছু কথা বলেছেন যেগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং চিন্তাধারার পরিবর্তন আনতে পারে। আমার যে কথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো " যে রিযিক আসমান থেইকা আসে তার লাগি এত পেরেশানি কিসের?" সত্যিই তো আমাদের রিযিক তো নির্দিষ্ট করাই আছে তাহলে কেন আমার অতিরিক্ত পাওয়ার আশায় অবৈধ পথে পা বাড়াবো আর কেনই বা দ্বীনের পথে ব্যয় করা হতে বিরত থাকব? আবার এই বইয়ের একটি গল্পে লেখক বলেছেন " ফ্যানের নিচে বসে হাওয়া গিলতে থাকা তোমার অস্বস্তি কাটাতে বৃষ্টির জন্য দোয়া করছে জলন্ত চুলোর পাশে থাকা এক রমণী কি অবিশ্বাস্য ভালোবাসা, কি অনুপম মায়ার বাধঁন।" মৃত্যুর মাধ্যমে মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, বিশ্বাসী, অবিশ্বাসী পৃথিবীর সকল মানুষ জানে মৃত্যু এক অবিশ্বাস্য সত্য। মৃত্যু নিয়ে লেখক বইটিতে বলেছেন, " মৃত্যু বিশ্বাস- অবিশ্বাসের ধার ধারে না সে তার দম্ভের মতো অমোঘ, সে তার শক্তির মতো অবশ্যম্ভাবী।" লেখক বইটিতে মানব জীবনকে শিশিরবিন্দুর সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, " কচুপাতার ওপর জমে থাকা শিশিরবিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন হালকা বাতাসে পাতা দুললেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়।" বইটিতে লেখক মানব জীবনের কিছু দিক খুব সুন্দর ও সাবলীলভাবে গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। কেউ যদি বইটি খুব মনোযোগের সাথে পড়ে এবং লেখক যা বোঝাতে চেয়েছেন সেটা উপলব্ধি করতে পারে তবে ইনশাআল্লাহ তার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে আমার মনে হয়। হে আল্লাহ বইটির লেখক, যারা বইটি প্রকাশ করার জন্য অকৃত্রিম পরিশ্রম করেছেন এবং পাঠকদের সুস্থতা দান করুন, হেদায়েত দান করুন। হে রব্বুল আলামীন লেখক আরিফ আজাদ ভাইকে আপনি দ্বীনের পথে কবুল করুন। আমিন

লেখকঃ আরিফ আজাদ, ক্যাটাগরিঃ ধর্মীয় বই কালেকশন, মূল্যঃ 2184.0, লিংকঃ www.rokomari.com/book/198476

27/11/2023

আমরা যা কিছু দেখতে চাই মিডিয়া আমাদের সেইগুলোই দেখাই । যার উত্তম উদাহরণ ইসরাইল ফিলিস্থিন যুদ্ধ

আরিফ আজাদের সব গুলো বই একসাথে, ❤❤  চাইলে সংগ্রহ করতে পারেন। আরিফ আজাদ মানেই ভালোবাসা
27/11/2023

আরিফ আজাদের সব গুলো বই একসাথে, ❤❤ চাইলে সংগ্রহ করতে পারেন।
আরিফ আজাদ মানেই ভালোবাসা

লেখকঃ আরিফ আজাদ, ক্যাটাগরিঃ ধর্মীয় বই কালেকশন, মূল্যঃ 2184.0, লিংকঃ www.rokomari.com/book/198476

সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা"ঈদ মোবারক"
21/04/2023

সবাইকে জানাই
পবিত্র ঈদ-উল-ফিতরের
শুভেচ্ছা
"ঈদ মোবারক"

11/04/2023

আবু হুরাইরাহ্ (রা.)–র বরাতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। নবী (সা) বলেন, যে দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর নিজের আরশের ছায়ায় আশ্রয় দেবে
১. ন্যায়পরায়ণ শাসক;
২. প্রতিপালকের ইবাদতে যে যুবক জীবন গড়ে তুলেছে;
৩. যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত:
৪. সে দুই ব্যক্তি পরস্পরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে;
৫. যে উচ্চবংশীয় নারীর আহ্বান এই বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’;
৬. যে এতই গোপনে দান করে যে তার বাঁ হাত জানতে পারে না ডান হাত কী খরচ করেছে;
৭. যে নির্জনে আল্লাহর যিকর করে বলে তার দুচোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। (মুসলিম)

Address

Dhaka
1000

Telephone

+8801704483489

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nahid:

Share