01/05/2026
সুখময় জীবনের সন্ধানে
আধুনিক পৃথিবী আমাদের জন্য প্রতিটা দিন আরও কঠিন মেনোজাগতিক জটিলতা, আরও গভীর ডিপ্রেশন, আরও তীব্র হতাশা বয়ে আনছে। পুঁজিবাদ, বস্তুবাদ, অতি চাহিদা—আমাদের বেঁচে থাকাকে নিতাই করে তুলছে কঠিন থেকে কঠিনতর। চারদিকে বাড়ছে সুইসাইড, মার্ডার, ডিপ্রেশন। আমরা প্রাণপণে এখন মুক্তি চাই—আধুনিক জীবনের এইসব নানামুখী জটিলতা থেকে। আমরা উপভোগ করতে চাই, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত—আমাদের জীবনকে।
আমরা হন্যে হয়ে পথ খুঁজছি মুক্তির দিশা খুঁজছি সিরাতুল মুস্তাকিম—সহজ সুন্দর একটা পথের। কিন্তু একবার চোখ খুলে দেখছি না, নিবিজির পূর্ণাঙ্গ পবিত্র জীবনা। যে জীবনের দিকে ফিরে যেতে আমাদের মুক্তি।
Enjoy Your Life। সুখময় জীবনের সন্ধানে—পৃথিবীবিখ্যাত এক সিরাত পেসক্রিপশন। নিবিজীবনের আলোকে আমাদের জীবনের সমস্ত সমস্যা সমাধানের জন্য সবচেয়ে গোছানো ও সুন্দর পাথেয় দিয়ে ভরপুর এক বই। গত কয়েকবছরে পৃথিবীতে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে এ বই। অসংখ্য মানুষের জীবন আমূল বদলে দিয়ে, তাদের ফিরিয়ে এনেছে চূড়ান্ত হতাশার দারপ্রান্ত থেকে।
জীবনের বাঁকে বাঁকে আমরা সবসময়ই নানাবিধ সংকট ও জটিলতার মুখোমুখি হই। আমাদের জীবনে কষ্ট ও বিপদ যেমন সত্য, তেমনি আছে আল্লাহর মহান এক অনুগ্রহ—'তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হেয়া না'-এর মত আশার বাণী।
আল্লাহর রহমত হয়ে আমাদের জন্য পৃথিবীতে এসেছিলেন হজরত মুহাম্মদ সা.। তারই পূর্ণ জীবন ও চরিত্রের আলোকে লিখা হয়েছে এই গ্রন্থ। যেন বেদনার নুয়ে পড়া মানুষ খুঁজে পেতে পারে নিবিজির জীবন থেকে সত্য পথের দিশা। জীবনের নানাবিধ সংকট ও ক্লান্তিতে বিপদগ্রস্ত মানুষ শান্তির খোঁজে, মুক্তির খোঁজে আজায় নিতে পারবে নিবিজীবনের বাঁকে বাঁকে।
আরব বিশ্বের প্রখ্যাত দায়ি ও লেখক ড. শায়খ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী লিখিত 'সুখময় জীবনের সন্ধানে' সিরাত, সাহাবায়ে কেরাম ও বুজুর্গানের দীনের জীবনের সারনির্যাস থেকে রচিত। একজন মুসলিমের সমগ্র জীবনের জন্য সবচেয়ে সুন্দর ও গোছানো এক পেসক্রিপশন এই গ্রন্থ।
বই: সুখময় জীবনের সন্ধানে লেখক: ড. শায়খ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী
#সুখময়জীবনেরসন্ধানে #আরিফী #সিরাত #নবীজিরজীবন #ইসলামীবই #জীবনেরপথে #ইসলামিকঅনুপ্রেরণা