15/06/2025
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। সমাজ বদলায়, গ্রহণযোগ্যতার সংজ্ঞা বদলায়, বদলায় অধিকাংশের মত...
আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেখি, বেশি না মাত্র ১যুগ বা আরো কম সময় আগে..
ছেলেমেয়ে ভার্সিটিতে উঠে প্রেম করবে, একসময় এটাকে খুব খারাপ মনে করা হতো।এমনকি সমাজে প্রেম করে পালিয়ে বিয়ে করা পরিবারগুলোকেও সকলে ভিন্ন চোখে দেখত।
কিন্তু এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। প্রেমের এই স্বাভাবিকীকরণের জন্য এক নতুন ধরনের ভাষাও তৈরি করে ফেলেছি আমরা।
'ভাবি ছেলের বিয়ে দিয়েছেন?'
'জি ভাবি, গত মাসে।
ছেলের নিজের পছন্দ ছিল।'
কিংবা পাত্রী দেখতে গেলেন “মেয়ের কী কোনো রিলেশন আছে”
খুবই নরমাল কমন প্রশ্ন হয়ে গেছে। এখন আর এগুলো সমাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ না, খুব শীগ্রই পরকীয়া ও একদম স্বাভাবিক হয়ে যাবে।
ইসলামের বদলে সামাজিকতা, গ্রহণযোগ্যতা ও ঐতিহ্যকে মানদণ্ড হিসেবে নিলে পশ্চিম থেকে আমাদের দিকে ছুটে আসা প্রচণ্ড ও সর্বব্যাপী নৈতিক অধঃপতনের স্রোতের মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব হবে না।