Dawah Zone

Dawah Zone An invitation to return to the path of ALLAH.

01/03/2025

ইফতারে আনন্দের মূল সৌন্দর্য হচ্ছে পরিবার। পরিবারের সাথে ইফতার করতে না পারলে কখনোই মেইন আনন্দটা পাওয়া যায় না।

পরিবার ছাড়া কে কে মাহে রমাদান কাটাবেন?

24/11/2024

যদি কোনো ক্ষতির জন্য কাঁদতেই হয়, তবে আপনার হারিয়ে যাওয়া সময়ের জন্য কাঁদুন। আর যদি কারও মৃত্যুতে শোক পালন করতেই হয়, তাহলে আপনার অন্তরের মৃত্যুর জন্য শোক পালন করুন।

—শাইখ আব্দুল মালিক আল-কাসিম।

01/10/2024

"যে ব্যক্তি মানুষের মধ্যে পরিচিত হতে বেশি ভালোবাসে, সে আখিরাতের মাধুর্য খুঁজে পাবে না।"

- বিশর ইবনে হারিস (রহ.)
[আল-তাওয়াদ্বু'ওয়াল-খুমুল, পৃ: ৭২]

01/10/2024

"রাগের বশে কখনো একজন মানুষ এমন কথাও বলে, যার মাধ্যমে সে নিজের ষাট-সত্তর বছরের আমল ধ্বংস করে ফেলে।"
- ‘আত্বা ইবন আবী রাবাহ (রাহিমাহুল্লাহ)
[ইবনু রজবের ”ফাতহুল বারী”: ১/২০০]

12/05/2024

"যতক্ষণ বান্দা «ربنا ربنا» রব্বানা রব্বানা বা হে আমাদের রব, হে আমাদের রব বলে ডাকতে থাকে, ততক্ষণ আল্লাহ তার প্রতি রহম করতে থাকেন। এভাবে ডাকতে থাকলে এক পর্যায়ে তিনি বান্দার দুআ কবুল করেই থাকেন"।
~ আবুদ দারদা [রা.]
[ ইমাম ইবনু আতিয়্যাহ (রাহ.), আল মুহাররারুল ওয়াজীয ফী তাফসিরি কিতাবিল আযীয: ১/৫৫৬, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৪২২ হি.] p: 629

03/05/2024

"অবসর পুরুষকে বানায় গাফেল আর নারীকে বানায় প্রবৃত্তিপূজারি।"

— উমার ইবনুল খাত্তাব (রাদ্বি.)
[আদাবুদ্দুনিয়া ওয়াদ্দীন, অধ্যায় ৩, পৃঃ ১০০]

03/05/2024

“ দুনিয়া ও শয়তান হলো তোমার বাহিরের শয়তান। আর নফস হলো তোমার ভেতরের শয়তান। যে তোমার বুকেই বসবাস করে। ’’

- ইবনুল কায়্যিম জাওযী (রাহিমাহুল্লাহ)
[ বাদায়িউল ফাওয়ায়িদ, ৩/২৬৬ ]

21/02/2024

" অধিকাংশ পাপের জন্ম হয় অতিরিক্ত কথা এবং দৃষ্টি থেকে। শয়তান সবচেয়ে প্রশস্ত প্রবেশদ্বার এই দুটি। এই দুই অঙ্গ (মুখ ও চোখ) কখনো বিরক্ত হয়ে যায় না, একঘেয়েমি অনুভব করে না।
পেটের অবস্থা এর বিপরীত। পেট যদি পূর্ণ হয়ে যায়, খাওয়ার ইচ্ছা আর থাকে না। কিন্তু চোখ আর মুখকে যদি ছেড়ে দেওয়া হয়, এই দুটো দেখতে আর কথা বলতে গিয়ে কোনো ক্লান্তি অনুভব করবে না।
এদের পাপের মাত্রা সুবিস্তৃত ও শাখা-প্রশাখা বিশিষ্ট "

~ ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[বাদায়েউল ফাওয়ায়েদ: ২/৪৯৮]

21/02/2024

জামা আয়রন করতে গিয়ে পুড়ে গেল। আপনি আরও পুড়িয়ে নষ্ট করে ফেলেন না নিশ্চয়ই?

আপনি খাবার খেতে বসছেন। হঠাৎ করেই কিছু খাবার পড়ে গেছে। আপনি রাগ করে বাকি খাবারটকুটু ফেলে দেওয়ার মতো বোকামি নিশ্চয়ই করেন না। তাহলে জীবন থেকে কিছু হারিয়ে গেলে কিংবা জীবনে হঠাৎ করে কোনো বিপর্যয় নেমে এলে—তা পাশ কাটিয়ে সামনে না এগিয়ে দুশ্চিন্তায় আপনি কেন ডুবেন? এটাও কি একধরনের বোকামি না?

বই - ডিপ্রেশন

20/02/2024

আচ্ছা ধরুন, যদি এমন হতো যে প্রতি এক ওয়াক্ত সালাত জামাআতের সাথে আদায় করলে এর জন্য সেই ব্যক্তির একাউন্টে এক হাজার করে টাকা জমা হবে, তাহলে এমন কোনো মানুষ কি থাকতো যে এই সুযোগ কেউ মিস করতো?

এমন অফার কেউই মিস করতো না, ল্যাংরা হোক খোড়া হোক। যেভাবেই হোক সে এই অফার লুফে নিত।

কিন্ত আমাদের ইসলামে তো এমন কোনো অফার দেওয়া হয়নি তাই-না? হুম ঠিকই তো এত ছোট্ট কোনো অফার দেওয়া হয়নি।

যেই অফার দেওয়া হয়েছে তা যদি একটু উপলব্ধি করার চেষ্টা করতাম, তাহলে হয়তো জুমআর সালাতের ন্যায় প্রতিদিন ফজরেও মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হতো।

" আয়েশা রা. হতে বর্ণিত, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ফযরের দু’রাকাত (সুন্নত) দুনিয়া এবং তার মধ্য যা কিছু রয়েছে এসবের চেয়ে উত্তম।"

[সহীহ মুসলিম – ১/২৫১]

এবার ভাবুন দুনিয়াতে যা কিছু আছে তার মুল্য কত হতে পারে? কাউন্ট করা পসিবল? নাহ কখনো সম্ভব নয়।

-Kazi Rokibul Hasanat

20/02/2024

বেনামাজিদের দেখি কত সুখে আছে। আল্লাহ তাদেরকে কোনো বিপদে ফেলেন না কেন? নামাজ না পড়ার চেয়ে বড় কোনো বিপদ আছে?

- শাইখ আতিকুল উল্লাহ (হাফিঃ)

18/02/2024

সূরা মাঊনের এই আয়াতটি নিয়ে কখনো ভেবে দেখেছেন?
আল্লাহ বলেছেন,
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
“এবং (ধ্বংস হোক তারা, যারা) ছোট-খাট গৃহসামগ্রী দানে নিষেধ করে।”’
এখানে ‘মাঊন’ অর্থ কেউ বলেছেন যাকাত। তবে গ্রহণযোগ্য মত হলো ঘরের টুকটাক জিনিস, যা সাধারণত প্রতিবেশীরা চেয়ে থাকে। যেমন—লবণ, পানি, আগুন, কিংবা ব্যবহারের জন্য চাকু, কোদাল, শাবল, স্ক্রু-ড্রাইভার ইত্যাদি।
চিন্তার করুন! কতটুকু কৃপণ হলে মানুষ এগুলো দিতে অমত করে। অথচ এসবে সম্পদে ঘাটতি হয় না। অতএব এদের দ্বারা যাকাত, সাদাকা, কাফফারা আদায় না হওয়াটাই স্বাভাবিক। আর নফল দান তো অনেক দূরের ব্যাপার!
হাদিসে এসেছে, আইশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন,

: আল্লাহর রাসূল! কোন বস্তু, যা কেউ চাইলে নিষেধ করা বৈধ নয়?

: আগুন, পানি, লবণ।

: পানি না হয় বুঝলাম, কিন্তু আগুন ও লবণের বিষয়টা ঠিক বুঝলাম না।

: আইশা! কেউ যদি আগুন দেয়, তবে সে আগুন দিয়ে যা যা রান্না হবে, তা সাদকা করার সাওয়াব সে পাবে। আর লবণ দিলে, এই লবণের কারণে খাবারে যে স্বাদ হয়, তার সাওয়াবও পায়। যদি এমন ব্যক্তিকে পানি পান করায়, যার অতটা পানি চাহিদা নেই, তাহলে ৬০ টি গোলাম আযাদের সাওয়াব পাবে। আর যদি এমন কাউকে পান করায়, যার পানির চাহিদা প্রচন্ড, তাহলে যেন সে একজন মানুষের জীবন বাঁচাল। আর যে একজন মানুষের জীবন বাঁচাল সে যেন পুরো মানবজাতির জীবন বাঁচাল।” [তাফসীরে কুরতুবি]
'একটি মজার তাফসীর বলি' বই থেকে

Address

Dhaka

Telephone

+8801641591018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share