Allah's Favourite

Allah's Favourite Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Allah's Favourite, Religious organisation, Dhaka.

May Allah accept our duas, repentance, and all good deeds on this blessed Day of Arafah ❤️
26/05/2026

May Allah accept our duas, repentance, and all good deeds on this blessed Day of Arafah ❤️

08/07/2025

সুন্দর ব্যবহার মানুষের আসল সুগন্ধি

04/07/2025

We spend our whole life thinking about what others will say. In the end, all they say is:
"Inna lillahi wa inna ilayhi rajioon"

03/07/2025

মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের ভয় বেশি অথচ মৃত্যুই ভবিষ্যত।

14/06/2025

🔘🔘🔘 কাফিরের দেশের নাগরিকত্বের কুফল 🔘🔘🔘

মাসজিদে নববীতে এক ভদ্রলোকের সাথে দেখা হলো। কেতাদুরস্ত মাশাআল্লাহ। পরিচয় হলো, সাথে ছিল মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ও একাধিক মেধাবী ছাত্র। তো ভদ্রলোক বললেন, তিনি আমেরিকায় সেটেল্ড। উমরা করেন, হজ করেন, নিজের পরিবারের সকলেই আমেরিকান।

আমি বললাম, আপনি কি বর্তমান অবস্থায় আমেরিকার জীবনযাত্রাকে সঠিক মনে করছেন?
তিনি বললেন, জী। এ ব্যাপারে আমার মাঝে কোনো দ্বিধা নেই।
আমি বললাম, যেসব কারণে কাফেরের দেশে থাকা কিংবা নাগরিকত্ব নেয়া নিষেধ তা জানেন কী না?? আলেমগণ সর্বসম্মত কিছু শর্ত দিয়েছেন সেগুলো জানেন কি?
তিনি খুব ক্ষেপে গেলেন, আপনারা অকারণে কথা বাড়ান। আমরা না গেলে দাওয়াত দিবে কে?
আমি বললাম, আপনি কি দাওয়াতের জন্য গিয়েছেন? নাকি আপনার ছেলেরা দাওয়াতের জন্য গিয়েছেন??
তিনি বললেন, আমার ছেলেরা তো জ্ঞান অর্জন করতে এসেছে??
আমি বললাম, এমন কোন জ্ঞানের জন্য তারা কাফেরের দেশে হিজরত করলেন?
তিনি বললেন, ফার্মাসিষ্ট হওয়ার জন্য।
আমি বললাম, প্রথমত এ জ্ঞান আমাদের দেশে এভেইলেবল, দ্বিতীয়ত এটার জন্য নাগরিকত্ব না নিলেও পারতেন।
তিনি বললেন, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, আপনার সমস্যা কোথায়??

আমি বললাম, আপনি মনে হয় সমস্যা আঁচ করতে পারছেন না। দেখুন,
✍ হিজরত কাফেরদের দেশে হওয়া বুখারী শরীফের প্রথম হাদীস বিরোধী।
✍ কাফিরদের মাঝে অবস্থানকারী মুমিন থেকে রাসূল দায়মুক্ত ঘোষণা করেছেন।
✍ কাফিরদের আর ঈমানদারদের রান্না ও বসবাসের আগুন একসাথে উপরে উঠবে না বলে রাসূল ঘোষণা করেছেন।
✍ কাফিরের দেশের নাগরিকত্ব থাকলে আপনি মুসলিমদের বিরুদ্ধে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে বাধ্য
✍ কাফিরদের দেশে আপনার সন্তান গাইরাতে ঈমানিয়্যাহ হারাবে। তার কাছে দেশের মায়া ঈমানের উপর স্থান পাবে।
✍ কাফিরদের দেশে অবস্থান করার পর এ প্রজন্ম যদি বাদও যায় পরবর্তী প্রজন্ম নিঃসন্দেহে দীন ও ঈমানের অনেক শাখা কাটতে আরম্ভ করবে। এমনকি নাস্তিকও হয়ে যেতে পারে।
✍ কাফিরদের রীতি অনুযায়ী তারা চলবে।
✍ সমকামী হয়ে যাবে
✍ লিভ টুগেদার নামে ব্যভিচার করবে।
✍ আপনার মেয়ে কাউকে জড়িয়ে ধরে ঘরে চলে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। বললে আপনাকেই হাজতবাস করতে হবে।
✍ আপনার ছেলে কোনো মেয়ে বা ছেলেকে নিয়ে ঘরে চলে আসবে, আপনি চেয়ে চেয়ে দেখবেন কিন্তু করার কিছুই থাকবে না।
✍ আপনার মেয়ে রাতে বাইরে থাকবে আপনি কিছু বলা তো দূরের কথা উপদেশ দেয়ার ক্ষমতাও হারাবেন।
✍ আপনার স্ত্রী আপনার সাথে রাগ হলেই ভিন্ন চিন্তা করতে পারবে, আপনার সম্পত্তির অর্ধেক নিয়ে চলে যাবে।
✍ আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি ইসলামী শরীআতের নিয়মে বণ্টিত হওয়ার সুযোগ নেই।

তিনি এতক্ষণে উত্তর দিলেন, কেন? আমরা তো উইল করে যেতে পারি।
আমি বললাম, আমার নবী বলেছেন, “ওয়ারিসের জন্য কোনো উইল হবে না” আর আপনি ওয়ারিসের জন্য উইল করতে চাচ্ছেন, আপনি কি চিন্তা করে দেখেছেন, সেসব দেশে থাকার জন্য আপনি রাসূলের আদেশের বিপক্ষে যেতেও কুণ্ঠিত হচ্ছেন না।!

আমি তাকে বললাম, কাফিরের দেশে আছেন, টাকা রোজগার করছেন করেন, কিন্তু আপনার ও আপনার পরিবারের শেষ সেটেল্ড কোনো মুসলিম দেশে হওয়ার চেষ্টা করবেন। যেখানে মারা গেলে আপনাকে ক্রেন দিয়ে কবরে নামানো হবে না, যেখানে আপনি ঈমানদারদের কাঁধ পাবেন সে চেষ্টা অন্তত করবেন, এ আশাবাদ আপনার কাছে থাকলো।

ভদ্রলোক খুব ক্ষেপে গেলেন, বললেন, আপনার থেকে এসব আমি শুনবো না। এসব ফতোয়া নিতে আমি বাধ্য নই। আমরা ভালো আছি, আপনার বক্তব্য আমার দরকার নেই।

আমি বললাম, আমি তো পৌঁছানোর দায়িত্বপ্রাপ্ত মাত্র। নেয়া বা না নেয়ার আপনার ঈমানের দাবী অনুযায়ী হবে।

আমি বলি, এভাবেই আমরা ধোঁকাগ্রস্ত হই। শয়তান ধোকা দেয়, দুনিয়া ধোঁকা দেয়, সন্তানদের ভবিষ্যৎ চিন্তা ধোঁকা দেয়। নাফসে আম্মারা ধোঁকা দেয়।

তাই আমি আমার দীনদার ভাইদের বলি,
পাশ্চাত্যে পা গাড়লেন যারা, ঈমানের বিপরীতে চললেন তারা। প্রাচ্য আর পাশ্চাত্যবিদদের শিষ্য হয়ে নতুন এক ইসলাম প্রবর্তন করলেন তারা। ঈমানী গাইরত তাদের কাছে চাওয়া বৃথা। কিছু বললেই “মাআযীর” খোঁজে তারা। আল্লাহ বলেন,
بل الإنسان على نفسه بصيرة
ولو ألقى معاذيره
“মানুষ নিজের ব্যাপারে খুব ভালো জানে, যদিও সে সেসব অপরাধের পক্ষে ওযর পেশ করতে কখনো পিছপা হয় না।”
সূরা আল-কিয়ামাহঃ ১৫।

পোস্টটি ভালো লাগলে শেয়ার/ট্যাগ করতে ভুলবেন না কিন্তু।

04/06/2025

*সংগৃহীত*
আমার এক ফ্রেন্ডের খালুর তিনটা শিপ এক দিনে ডুবে যায়। ঐ তিনটা শিপ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল তাও গেল। কিন্তু একটা শিপও উদ্ধার হলো না। একজন কোটিপতি এক নিমিষেই নিঃস্ব!

চাঁদপুরের এক ধনাঢ্য ব্যক্তি এখন নামাজ শেষে মসজিদের সামনে মুখ ঢেকে হাত পাতে। শুধুই হাত পেতে থাকে, লজ্জায় মুখে কিছু বলে না। সারাজীবন মানুষকে দেয়া হাত দুটো এখন মানুষের কাছে হাত পাতে। সব ভাঙতে ভাঙতে শেষমেষ ভিটে মাটিও গিলে ফেলে রাক্ষুসে নদী।

রোড এক্সিডেন্টে এক মাইক্রোবাসের সবাই স্পট ডেথ। গাড়ীতে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, মাত্র ভার্সিটি পাশ করলো। ছেলেকে বিয়ে করাবে, মেয়ে দেখতে বাড়ী যাচ্ছিল। ঢাকা শহরের পাঁচ তলা বাড়ীটির সব মালিক এখন কবরে। আত্নীয় স্বজনে এখন বাড়ীর দখল নিয়ে মারামারি। কার বাড়ি কে দখল নেয়!

রফিক সাহেব খুব হিসাবী লোক। সারাটা জীবন প্ল্যান মাফিক চলেছেন। বুড়ো বয়সে চিকিৎসার জন্য যে হেলথ ইন্সুরেন্স করে রেখেছিলেন সেটাতেও কাজ হলো না। এমন অসুখ ধরা পড়েছে যে, সব টাকা শেষ। এখন বাড়ী বিক্রি করতে গিয়ে বিপত্তি। ছেলেরা দিবে না। বুড়ো মানুষ বাঁচবে আর কত দিন, বাড়ী বিক্রি করে সব পথে বসবে নাকি!

এরকম কত ঘটনা আমাদের সবার সামনে ঘটে যাচ্ছে। আমরা দেখছি আর চোখ বন্ধ রেখে ব্যাংক ভরছি। নিরাপদ ভবিষ্যতের জন্য কতই না পেরেশান আমরা! অথচ সম্পদ কখনই ভবিষ্যত নিরাপত্তার গ্যারান্টী নয়। আমরা জানি কিন্তু মানি না। সবচেয়ে রুঢ় বাস্তবতা হচ্ছে, যে যত বেশী সম্পদের উপর ভর করে বাঁচতে চায়, আল্লাহ্ তাকে তত বেশী তার সম্পদের উপর নির্ভরশীল করে দেন।

আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জোরে আজ এত উপরে, এ ধারণাটা ভূল। আমরা ভূলে যাই আল্লাহর দয়ার কথা। আমার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আমার চেয়ে কত নীচে পড়ে আছে!

সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেয়ার পথে, গাড়ীর গ্লাস নামিয়ে, ছুটে আসা সম বয়সী ছেলেটাকে আপনার ছেলে যে ভিক্ষেটা দেয়, ঐ ভিক্ষেটা নেয়ার জন্য আপনার ছেলেও ছুটে আসতো পারতো। এবং বর্তমান অবস্হা থেকে ঐ অবস্হাতে ফেলতে খুব বেশী সময় লাগবে না যদি তিঁনি চান। আমরা অহংকার করি, আর আমরা ভুলে যাই।

বেশীর ভাগ সম্পদশালীরা, যিনি দিয়েছেন তাঁকে ভুলে গিয়ে সম্পদ আকঁড়ে ধরে বাঁচতে চায়। অকৃতজ্ঞতা আর অহমিকায় ভোগে। অথচ দরিদ্র আর পিছিয়ে পড়ারাই আল্লাহকে বেশী ডাকে, বিনয় আর ভরসা করে শুধুই আল্লাহ্'র।

মানুষ বড়ই অকৃতজ্ঞ।
(সূরা বনি ইসরাঈল: ৬৭, সূরা হজ্জ্ব: ৬৬, সূরা ঝুখরুফ: ৪৮ ও সূরা আদিয়াত: ৬)

ভরসাকারীদের আল্লাহ্'র উপরই ভরসা করা উচিত।
(সুরা ইব্রাহীম :১২)

বয়স বেড়ে যাচ্ছে, কখন মৃত্যুর ফেরেশতা চলে আসে জানা নাই; অথচ পেছনে ফিরে তাকালে কোন নেক আমলই দেখতে পাই না। নাতো ভালোভাবে আল্লাহ্'র প্রশংসা করতে পারলাম, নাতো আল্লাহর ভয়ে কাঁদতে পারলাম, আর নাতো তাওবাহ করতে পারলাম!
অর্থাৎ দীর্ঘ জীবন আমল-ইবাদাত করার পরও যখন নেক আমল সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন নেককার হলে তার জবাব এমনই হবে যেনো তিনি কোন নেক আমলই করেননি।

আল্লাহ্'র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সৌভাগ্যবান সে ব্যক্তি, যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং যার ‘আমাল নেক হয়েছে। (মিশকাত:২২৭০)

ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.) বলেন,
'বান্দার দৈনন্দিন জীবনে এমন কিছু সময় থাকা উচিত, যখন সে একা হবে। এই একাকী মুহূর্তগুলো সে দু'আ, যিকির করে কাটাবে, সালাত আদায় করবে এবং পরকাল নিয়ে চিন্তাভাবনা, আত্মজিজ্ঞাসা এবং অন্তরের শুদ্ধির জন্য কাজ করবে। এছাড়া আরও যত বিষয় রয়েছে যেগুলো একা না হলে হয় না, সেগুলোর জন্য নির্জনতা বেছে নেবে।'

Subhanallah
04/06/2025

Subhanallah

04/06/2025

আপনার ফোনটি গুনাহের কাজে ব্যবহার না করে আমলের কাজে ব্যবহার করুন

03/06/2025

এই অনিশ্চিত জীবনের জন্য এত পরিকল্পনা করা ছেড়ে দিন

19/09/2022

The moment you see a dead body, you realise that this duniya is not permanent for anyone & nothing will go with you except your good deeds, your prayers, your karma, your imaan...
Realise the fact that you have no power, not a single penny of your wealth is useful at the moment you die..not a single wealth of yours will help you survive the difficulties of grave., not a single comfort of this duniya can ease your pain of death, not a single person of this duniya will agree to go to jahannam instead of you..!!! Think!!!! We all should think even deeper..!!!

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allah's Favourite posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share