আলোকিত ইসলাম

আলোকিত ইসলাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলোকিত ইসলাম, Religious organisation, Dhaka.

17/06/2024

জব্বর মুসলিম
কো।।কা।।কো।।লা।
কিনে কিনে ফেলে দিয়ে বয়কট করে।
আরে আবুল তোর টাকা তো ওদের কাছে চলেই গেলো। ফেলে দিলেই কি আর না দিলেই কি

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সবাইকে ঈদুল আযহার শুভেচ্...
16/06/2024

আল্লাহু আকবার আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক

তোমরা যখন ডিজে বক্স বাজিয়ে মাটি কাপিয়ে লাফালাফি কর।ঠিক তখন আমি চিন্তা করি ইশ এই মুহুর্তেই যদি  আল্লাহ তোমাদেরকে ধরে ফেলে...
19/05/2024

তোমরা যখন ডিজে বক্স বাজিয়ে মাটি কাপিয়ে লাফালাফি কর।
ঠিক তখন আমি চিন্তা করি ইশ এই মুহুর্তেই যদি আল্লাহ তোমাদেরকে ধরে ফেলে।
যদি তোমদের সামনে মালাকুল মউত চলে আশে।

কবর এ যাওয়ার প্রস্তুতি কি নেয়া আছে???

06/05/2024

মানুষের নিশ্চিত ভবিষ্যৎ কি??
এক বাক্যে
উত্তর বলে যান।

02/05/2024

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ।।

25/04/2024

"যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পরে তখন আল্লাহ তায়ালা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন!"
[ইবনে মাজাহ হাদিসঃ-৪০১৯]

19/04/2024

আহ মৃত্যু এর যন্ত্রণা এর অসংখ্য ভাগ এর এক ভাগ যদি কেউ সপ্নেও দেখতে পারত বা অনুভব করতে পারতো।
সে গুনাহ এর থেকে ৭০ হাজার মেইল দূরে থাকতো 🥺🥺😭

10/04/2024

চাঁদের সাইজ বড় হওয়া কেয়ামতের আলামত।
নবীজী (সা.) বলেছেনঃ
‘কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হচ্ছে, চন্দ্র মোটা হয়ে উদিত হবে। (তা দেখে) বলা হবে এটি দুই দিনের চাঁদ।'
[তাবরানী- ৫৮৯৯। সনদ সহীহ]

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন-تَقَبَّلَ...
10/04/2024

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন-

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’

>> ন্যূনতম ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।

➡️******কষ্ট করে হলেও লিখা টা পড়বেন******⬅️🟢🟢🔵🟢🔵🟢🔵🟢🔵🟢🔵🟢🔵🟢🔵🔵ফেইসবুক এ অনেকেই ঝর তুলতেছেন দেখলাম, সব দেশ এ চাঁদ উঠেছে ঈদে ...
10/04/2024

➡️******কষ্ট করে হলেও লিখা টা পড়বেন******⬅️🟢🟢🔵🟢🔵🟢🔵🟢🔵🟢🔵🟢🔵🟢🔵🔵

ফেইসবুক এ অনেকেই ঝর তুলতেছেন দেখলাম,
সব দেশ এ চাঁদ উঠেছে ঈদে হচ্ছে, বাংলাদেশে উঠেনাই নাকি দেখে নাই।
তা ভাই আমার প্রশ্ন আপনি কি চাঁদ দেখতে গিয়েছিলেন??? আপনি দেখেছেন??
নাকি হাদিস জানেন না???

চাঁদ দেখা সম্পর্কে মহানবী (সা.) যা বলেছেন

চাঁদ দেখা সম্পর্কে মহানবী (সা.) যা বলেছেন
পবিত্র কোরআনে নতুন চাঁদ বিষয়ে বলা হয়েছে, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন! তা মানুষ ও হজের জন্য সময় নির্দেশক।

(সুরা বাকারা, আয়াত : ১৮৯)
উল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা চাঁদের উদয় ও অস্তকে সময় নির্দেশক হিসেবে উল্লেখ করেছেন। চাঁদ উঠলে মানুষ মাসের সূচনা ও সমাপ্তির কথা জানতে পারে।

ফলে তারা হজ ও রোজা আদায়ের সময় সম্পর্কে অবগত হয়। আলেমরা এ বিষয়ে একমত যে রমজানের রোজা চাঁদ দেখেই রাখা হবে।

কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন পূর্ণ করো।
(সহিহ মুসলিম, হাদিস : ১০৮১)

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, লোকেরা রমজানের চাঁদ অনুসন্ধান করছিল, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জানালাম, আমি চাঁদ দেখেছি। তিনি রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিলেন। (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৪২)

উল্লিখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো ন্যায়পরায়ণ ব্যক্তি চাঁদ দেখলে সবার ওপর রোজা ফরজ হয়ে যায়। তবে কোনো ব্যক্তি যদি একা চাঁদ দেখে এবং তার চাঁদ দেখার বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা গ্রহণ না করে তবে সে অন্যদের সঙ্গেই রোজা রাখবে এবং অন্যদের সঙ্গেই ইফতার করবে।

নিজের সিদ্ধান্ত অনুযায়ী আমল করবে না। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যেদিন তোমরা সবাই রোজা রাখবে সেদিনই রোজা, যেদিন তোমরা সবাই রোজা ভঙ্গ করো সেদিনই হচ্ছে ঈদুল ফিতর এবং যেদিন তোমরা সবাই কোরবানি করো সেদিনই হচ্ছে কোরবানি। (সুনানে তিরমিজি, হাদিস : ৬৯৭)

ইমাম তিরমিজি (রহ.) হাদিসটি বর্ণনা করে বলেছেন, হাদিসের ব্যাখ্যায় কতক আলেম বলেছেন—রোজা ও ঈদ জামাত ও বেশির ভাগ মানুষের সঙ্গে পালন করতে হবে।

আল্লামা সিন্ধি (রহ.) বলেন, এসব বিষয়ে কোনো ব্যক্তির একক ভূমিকা নেই এবং বৃহত্তর জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই; বরং বিষয়গুলো ইমাম ও জামাতের ওপর ন্যস্ত হবে। ব্যক্তির জন্য আবশ্যক হলো ইমাম ও জামাতের অনুসরণ করা।

যদি কোনো সম্প্রদায় চেষ্টা করে এবং ৩০ তারিখের আগে চাঁদ দেখতে ব্যর্থ হয়, ফলে তারা ৩০ রোজা পূর্ণ করে। অতঃপর প্রমাণিত হয় যে মাস ২৯ দিনের ছিল তবে তাদের ওপর কোনো কিছু আবশ্যক হবে না। একইভাবে যদি আরাফার দিন নির্ণয়ে সম্মিলিত ভুল হয়, তবে ‘ইআদা’ (পুনরায় আদায়) আবশ্যক হবে না। হাদিসের সুস্পষ্ট নির্দেশনা থাকায় রোজা রাখা ও না রাখার ক্ষেত্রে চাঁদের ওপর নির্ভর করতে হবে। শুধু জ্যোতির্বিজ্ঞানের ওপর নির্ভর করা যাবে না।
*******★******★***★**★***********★********

আপনারা ইসলাম সম্পর্কে না যে এমন ফেতনা ছড়াবেন না।
আপনার যদি একান্তই নিজের দরকার হয় রোজা রাখবেন না আপনি অই অঞ্চল এ চলে যান এক দিন আগেই সব করেন।।
থাকবেন বাংলাদেশে, সাহরি, ইফতার সালাত আদায় করবেন বাংলাদেশের সময়ে আর দাবি করবেন অন্য দেশ৷ আপনার দলিল কি অন্য সব দেশ???
আস্তাগফিরুল্লাহ।।
আপনারা শিক্ষিত মানুষ মুর্খতার কথা বলবেন না।
কোনো বিষয় না জানলে যে জানে তার থেকে জেনে নিন। নিজের অজ্ঞতা কে দলিল হিসেবে নিবেন না।

আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত দিন আমিন

09/04/2024

শেষ তারাবিহ
😓😓😢😢🥺🥺
বিদায় নিয়ে যাচ্ছে
মাহে রমজান।

রমাজান কেমন কাটলো? একজন আলিম প্রশ্ন করলেন।বললাম, আলহামদুলিল্লাহ ভাল। উত্তর শুনে একই প্রশ্ন আবার করলেন, কেমন কাটলো?উত্তর ...
09/04/2024

রমাজান কেমন কাটলো? একজন আলিম প্রশ্ন করলেন।
বললাম, আলহামদুলিল্লাহ ভাল।
উত্তর শুনে একই প্রশ্ন আবার করলেন, কেমন কাটলো?
উত্তর আগেরটাই দিলাম, ভাল আলহামদুলিল্লাহ।
কিছুক্ষন চুপ করে থেকে বললেন, সত্যিই ভাল কেটেছে? ভাল থাকার অর্থ তো হলো, আমার রমাযান এমন ভাবে শেষ হলো, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আমার গুনাহগুলো মিটে গিয়েছে। আমার রোজা তারাবী, আমার সব আমল তিনি কবুল করে নিয়েছেন।
এরপর নিজেই কাঁদতে লাগলেন। অঝোরে।…
হাত উঠিয়ে তারপর দুআ শুরু করলেন। দুআর ভেতর আওড়াতে লাগলেন মাওলানা তারিক জামিল সাহেবের সেই কথাগুলো-
আল্লাহ! বাচ্চারা খাতার মধ্যে আঁকাবাঁকা উল্টো পাল্টা নানা কিছু লিখে নিয়ে এসে বলে, আব্বু/আম্মু! দেখো আমি কত সুন্দর লিখেছি। বাবা মাও তার সাথে সাথে বলেন, সত্যিই তো বাবা! অনেক সুন্দর হয়েছে!
আল্লাহ!
আমাদের আমলগুলোও তো এমন। আমাদেরও মনে হয়, কত ভাল ভাল কাজ করেছি। কত সাওয়াব কামিয়েছি। কিন্তু তুমি তো জানো, আমাদের আমলের প্রকৃত অবস্থা। তুমি যদি পাকড়াও করো, আমরা কেউ বাঁচতে পারবো না।
আল্লাহ! মার চেয়েও তুমি বেশি ভালবাসো। বাবার চেয়েও বেশি মুহাব্বত করো। আমাদের সাথে সেই ছোট বাচ্চার মতই মুআমালা করো। মাফ পাওয়ার যোগ্য না হলেও মাফ করে দাও।…

collected

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share