দ্বীনি কমিউনিটি

দ্বীনি কমিউনিটি ফিতনার এই যুগে দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রত্যাশায় একতাবদ্ধ থাকার লক্ষ্যে আমাদের এই দ্বীনি কমিউনিটি ✨

07/07/2026

🕋 বাইতুল্লাহ সফরের অনুভূতি পৃথিবীর কোনো ভাষা দিয়েই প্রকাশ করা অসম্ভব !

✨এই সফর এক আত্মিক অনুভূতির সফর, যারা একবার আল্লাহর ঘরের মেহমান হয় তাদের শরীর পৃথিবীর যেখানেই থাক, মন পরে থাকে বাইতুল্লাহ আর নবীজির রওজায়।

📱বাইতুল্লাহর সফরে আমার মোবাইল দিয়ে তোলা কিছু ছবি দিয়ে ভিডিও আকারে শেয়ার করলাম, যাতে যাদের এখনও বাইতুল্লায় যাওয়ার তৌফিক হয়নি তাদের যেন আগ্রহ তৈরী হয় আর, যাদের ইতিমধ্যেই আল্লাহ তৌফিক দিয়েছেন তারা যাতে স্মৃতিচারণ করেন।

🤲 আল্লাহ আমাদের সবাইকে বারবার আল্লাহর ঘর জিয়ারত এর তৌফিক দান করুক। আমীন।

©️ছবি/ ভিডিও: ফাহিম আহমেদ
নাশিদ: আবু উবাইদা

#ইসলামেরকথা #ইসলামিক #ইসলামেরপথ #ইসলাম

05/07/2026

⁉️প্রশ্ন: ব্রাজিল ও আর্জেন্টিনা সহ অমুসলিম খেলোয়াড়দের জার্সি পরিধান করে সালাত আদায় করা যাবে কি?

🎙️উত্তর দিচ্ছেন: ড. মুহাম্মাদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ

#ইসলামেরকথা #ইসলামিক #ইসলামেরপথ #ইসলাম #কারবালা #ইতিহাস #হাদিস #ফুটবল #ফুটবলবিশ্বকাপ #বিশ্বকাপ #ব্রাজিল #আর্জেন্টিনা

26/06/2026

#ইসলামেরকথা #ইসলামিক #ইসলামেরপথ #ইসলাম #কারবালা #ইতিহাস #হাদিস

25/06/2026

✨ইসলামের সংজ্ঞা | কাফের ও মুশরিকের পার্থক্য
🎙️ড. মোহাম্মাদ ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ

#ইসলামেরকথা #ইসলামিক #ইসলামেরপথ #ইসলাম #কারবালা #ইতিহাস #হাদিস

24/06/2026

‼️ কারবালার সঠিক ইতিহাস এজিদ কি নির্দোষ❓
🎙️ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ

#ইসলামেরকথা #ইসলামিক #ইসলামেরপথ #ইসলাম #কারবালা #ইতিহাস #হাদিস

🌟 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:«أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللهِ الْمُحَرَّمُ»“রমজানের প...
24/06/2026

🌟 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
«أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللهِ الْمُحَرَّمُ»
“রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররমের রোজা।”
📖[ সহিহ মুসলিম, হা/ ১১৬৩ ]

✨পুরো মুহররম মাস জুড়ে অর্থাৎ, মুহাররমের ১ম দিন থেকে শেষ দিন পর্যন্ত নফল রোজা রাখা অত্যন্ত ফজিলত পূর্ণ আমল।

📍তবে কেউ পুরো মুহররম মাসব্যাপী রোজা না রাখলেও যেন এর মধ্যে বিশেষভাবে ৯ ও ১০ তারিখে অথবা ১০ ও ১১ তারিখে রাখে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহেলিয়াতের যুগে ১০ তারিখে রোজা রাখতেন, কুরাইশরাও তা করত। পরবর্তীতে তিনি যখন মদিনায় আগমন করেন তখন দেখলেন— ইহুদিরাও ১০ তারিখে রোজা রাখে। তখন তিনি তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলল:

«هٰذَا يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَىٰ وَقَوْمَهُ، وَأَهْلَكَ فِرْعَوْنَ وَقَوْمَهُ، فَصَامَهُ مُوسَىٰ شُكْرًا لِلَّهِ، فَنَحْنُ نَصُومُهُ»
“ এটা এমন একটি দিন, যেদিন আল্লাহ মুসা (আ.) ও তাঁর কওমকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ধ্বংস করেছিলে। ফলে মুসা (আ.) আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এ দিন রোজা রেখেছিলেন। সে কারণে আমরাও এ দিনটিতে রোজা পালন করি।"

🌟তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
«نَحْنُ أَحَقُّ وَأَوْلَىٰ بِمُوسَىٰ مِنْكُمْ»
“আমরাই মুসা (আ.)-এর তুলনায় তোমাদের চেয়ে বেশি হকদার।”

🌸অতঃপর তিনি আশুরার রোজা রাখলেন এবং সাহাবিদেরও রাখতে আদেশ দিলেন।”
📖 [ সহিহ বুখারি ও মুসলিম ]

🌟সুন্নাহ অনুযায়ী আশুরার রোজা রাখার নিয়ম হলো, আশুরা তথা দশম মুহররম রোজা রাখা। তবে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য পরিহার করতে এর সঙ্গে আরও একদিন রোজা রাখা উত্তম। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

«لَئِنْ بَقِيتُ إِلَىٰ قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ»
“ যদি আমি আগামী বছর জীবিত থাকি তবে অবশ্যই নবম দিন রোজা রাখব।”
📖[ সহিহ মুসলিম, হাদিস: ১১৩৪ ]

💡অর্থাৎ, তিনি দশম তারিখের সাথে নবম তারিখেও রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন।

📍আশুরার রোজা রাখার ফজিলত অনেক বেশি। এ দিনের রোজা রাখার ফজিলত বর্ণনায় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

❝আশুরার দিনের সাওমের ব্যাপারে আল্লাহর কাছে আমার প্রত্যাশা, আল্লাহ এর দ্বারা পূর্ববর্তী এক বছরের সব গুনাহ মাফ করে দেবেন।❞
📖 [ সহীহ মুসলিম : ১১৬২ ]

#ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামিক #ইসলাম #মুসলিম #ফজিলত #রাসূল #হাদিস #রোজা #মুহররম

23/06/2026

✨স্রোতের বিপরীতে চলা মানুষ গুলোই সফল হয়।
🎙️শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ

#ইসলামেরকথা #ইসলামিক #ইসলামেরপথ #ইসলাম

🛘সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে বাংলাদেশ। ভূমিকম্প হলে আমরা সবাই ভয় পাই! কিছুক্ষণের জন্য মনে হয় যে এই দুনিয়...
22/06/2026

🛘সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে বাংলাদেশ। ভূমিকম্প হলে আমরা সবাই ভয় পাই! কিছুক্ষণের জন্য মনে হয় যে এই দুনিয়াটা কিচ্ছু না! কিন্তু পরক্ষণেই আবার দুনিয়ার পাপে নিমজ্জিত হয়ে যাই !

‼️প্রিয় ভাই ও বোনেরা আমাদের কি হয়ে গেলো যে আমরা আর মৃত্যুকে ভয় করিনা! আর যদি ভয় পেয়ে থাকি তাহলে এটা কেমন ভয়, যেই ম*রে যাওয়ার ভয় আমার/ আপনার ফেসবুকের বেপর্দা ছবিগুলো পর্যন্ত ডিলিট করাতে পারলোনা, আমরা কি জানি না এই ছবিগুলো জীবিত বা, মৃ*ত উভয় অবস্থাতেই গুনাহে জারিয়াহ্ (চলমান গুনাহ)?!

🔴 অন্যদিকে ভূমিকম্পের পরক্ষনেই চলছে বিশ্বকাপের খেলাকে-ঘিরে ভয়াবহ উন্মাদনা! বিশ্বকাপের আয়োজন নিছক কোন বিনোদন নয়, বরং এই খেলাকে কেন্দ্র করে চলে নানান রকমের অশ্লীলতার প্রচার-প্রসার, বিপুল পরিমাণে জুয়া, পক্ষ-বিপক্ষ নিয়ে সংঘাতের ঘটনা, ঘরে ও বাইরে নানারকম অশান্তি ও অরাজকতা— এসবি যুগ যুগ ধরে ছিলো কাফেরদের সংস্কৃতি।

🌟রাসুল সা. বলেন:
من تشبه بقوم فهو منهم
"যে কোন কওমের সাদৃশ্য ধারণ করলো, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলো।"

⚠️ ভূমিকম্পের এ ধারা আমাদের জন্য বিরাট বড় অশনি সংকেত। মূলত আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের ওপর নারাজ হয়ে গেছেন। তাই আমাদের উচিত, দ্রুত তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা।

☄️আল্লাহর রাসুল (ﷺ) বলেছেন:
কিয়ামাত ততক্ষণ কায়িম হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে, ফিতনাহ প্রকাশ পাবে এবং হারাজ (হত্যা/খুনাখুনি) বৃদ্ধি পাবে, এবং তোমাদের ধন-সম্পদ এতো বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে।
📖 [সহিহ আল-বুখারি: ১০৩৬]

#ভূমিকম্প #ইসলামেরপথ #বিশ্বকাপে #রাসুল #ইসলামিক #ইসলামেরকথা #ইসলাম

🌎পৃথিবীর ইতিহাসে কোটি কোটি মানুষের মধ্যে একমাত্র হাকিম ইবনে হিজাম (রা.)-ই সেই সৌভাগ্যবান ব্যক্তি, যিনি পবিত্র কাবাঘরের ভ...
21/06/2026

🌎পৃথিবীর ইতিহাসে কোটি কোটি মানুষের মধ্যে একমাত্র হাকিম ইবনে হিজাম (রা.)-ই সেই সৌভাগ্যবান ব্যক্তি, যিনি পবিত্র কাবাঘরের ভেতরে ভূমিষ্ঠ হওয়ার অনন্য মর্যাদা লাভ করেছেন। হস্তী বাহিনীর ঘটনার ১৩ বছর আগে এই বিস্ময়কর ঘটনা ঘটে !

🕋 হাকিম (রা.)-এর মা ফাখিতা বিনতে জুহাইর একবার কুরাইশ নারীদের একটি দলের সঙ্গে কাবাঘরের ভেতরে প্রবেশ করেছিলেন। হঠাৎ সেখানে তাঁর প্রসববেদনা শুরু হয়। পরিস্থিতি এমন ছিল যে, তাৎক্ষণিক বের হওয়া সম্ভব ছিল না। নিরুপায় হয়ে কাবার ভেতরেই একটি চামড়া বিছিয়ে দেওয়া হয় এবং সেখানেই জন্ম নেন হাকিম ইবনে হিজাম।

🌟 নবীজি (সা.)-এর জন্মের ১৩ বছর আগে এ ঘটনা ঘটে। সম্পর্কে তিনি ছিলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা (রা.)-এর আপন ভাতিজা।

💫 হাকিম (রা.) মক্কার এক সম্পদশালী ও অভিজাত পরিবারে বেড়ে ওঠেন। তিনি এতটাই বুদ্ধিমান ও ভদ্র ছিলেন যে, আরবের প্রথা ভেঙে মাত্র ১৫ বছর বয়সেই তাঁকে কুরাইশদের ‘পরামর্শ সভা’র সদস্য করা হয়েছিল (যেখানে সাধারণ নিয়ম ছিল ৪০ বছর)। ইসলাম গ্রহণের আগেও তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী। মক্কায় আগত হাজিদের আপ্যায়ন ও অভাবীদের সাহায্য করার কারণে তাঁকে ‘মুতয়িম’ বা, অন্নদাতা বলা হতো।

🥙 নবীজি (সা.) ও বনু হাশিম যখন ‘শিবে আবি তালিবে’ অবরুদ্ধ ছিলেন, তখন হাকিম (রা.) অমুসলিম হওয়া সত্ত্বেও গোপনে তাঁর ফুফু খাদিজা (রা.)-এর জন্য উটের পিঠে করে খাদ্যসামগ্রী পাঠাতেন।

✨নবীজি (সা.)-এর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকা সত্ত্বেও হাকিম (রা.) ইসলাম গ্রহণ করেন অনেক দেরিতে—অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন। তখন তাঁর বয়স ছিল ৭৪ বছর। কেন সত্য ধর্ম গ্রহণ করতে এত দেরি হলো, তা নিয়ে তিনি সারা জীবন আফসোস করতেন। মক্কা বিজয়ের দিন নবীজি (সা.) তাঁকে বিশেষ সম্মান দিয়ে ঘোষণা করেছিলেন, ‘যে ব্যক্তি হাকিম ইবনে হিজামের ঘরে আশ্রয় নেবে, সে নিরাপদ।’

🐐একবার নবীজি (সা.) তাঁকে
একটি ছাগল কেনার জন্য এক দিনার দিয়েছিলেন। তিনি সেই এক দিনারে একটি ছাগল কিনে তা দুই দিনারে বিক্রি করেন এবং পুনরায় এক দিনার দিয়ে আরেকটি ছাগল কিনে নবীজিকে ছাগল ও এক দিনার লভ্যাংশ বুঝিয়ে দেন। নবীজি (সা.) তাঁর এই ব্যবসায়িক বুদ্ধিতে খুশি হয়ে তাঁর বরকতের জন্য দোয়া করেন।

⛺️মক্কার কুরাইশ নেতাদের ঐতিহাসিক পরামর্শ কেন্দ্র ‘দারুন নাদওয়া’র মালিক ছিলেন হাকিম (রা.)। ইসলাম গ্রহণের পর তিনি এটি হজরত মুয়াবিয়া (রা.)-এর কাছে এক লাখ দিরহামে বিক্রি করে দেন। কুরাইশরা যখন তাঁকে বংশীয় মর্যাদার প্রতীক বিক্রির জন্য তিরস্কার করেন, তখন তিনি এক ঐতিহাসিক জবাব দেন। তিনি বলেন—

‘জাহেলি যুগের সব মর্যাদার বিলুপ্তি ঘটেছে। এখন একমাত্র মর্যাদা হলো তাকওয়া। এই বাড়ি আমি জাহেলি যুগে এক মটকা মদের বিনিময়ে কিনেছিলাম আর এখন তা বিক্রি করলাম এক লাখ দিরহামে। সাক্ষী থাকুন, এর সব অর্থ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম।’

🌸ইসলাম গ্রহণের পর হাকিম (রা.) তাঁর বাকি জীবন ইবাদত ও দানে উৎসর্গ করেন। তিনি একাধিকবার হজ করেছেন। কোনো এক হজে তিনি ১০০টি উট ও এক হাজার ছাগল কোরবানি করেন এবং ১০০ জন দাসকে মুক্ত করে দেন। তিনি সব সময় বলতেন, ‘যে আল্লাহ আমাকে বদরের যুদ্ধে কাফের অবস্থায় মৃত্যু থেকে বাঁচিয়েছেন, তাঁর শুকরিয়া আদায় শেষ হওয়ার নয়।’

📍হাকিম ইবনে হিজাম (রা.) ১২০ বছর বয়সে ৫৪ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। তাঁর জীবনের ১২০ বছরের মধ্যে প্রায় অর্ধেক জীবন কেটেছে জাহেলিয়াতের যুগে এবং বাকি জীবন ছিল ইসলামের আলোকোজ্জ্বল পথে। কাবার ভেতরে জন্মের সেই বিরল স্মৃতি তাঁকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রেখেছে।

📖 [সিয়ারু আলামিন নুবালা, আল-বিদায়া ওয়ান নিহায়া ও উসদুল গাবাহ]

#ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামিক #ইসলাম #পৃথিবী #মক্কা

✨ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে নিয়ে কবিতা লিখেন 📚 কবিতাটির অনুবাদ করেছেন _ আব্...
19/06/2026

✨ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে নিয়ে কবিতা লিখেন

📚 কবিতাটির অনুবাদ করেছেন
_ আব্দুল্লাহ মাহমুদ নজীব

#রাদিয়াল্লাহুআনহা #ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামিক #ইসলাম #ইতিহাস #ফাতিমা #আলী #কবিতা #কবি #কবিতার

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি কমিউনিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share