তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ

তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, Religious organisation, House 26, Road 4. Monsurabad Housing, Dhaka.

10/09/2025

আলহামদুলিল্লাহ

03/11/2024
খতমে নবুওয়ত এর আন্দোলন নির্দিষ্ট কোন জাতি বা দলের আন্দোলন না, এটা সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহর আন্দোলন।সবাই সবার সামর্থ...
25/10/2024

খতমে নবুওয়ত এর আন্দোলন নির্দিষ্ট কোন জাতি বা দলের আন্দোলন না, এটা সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহর আন্দোলন।সবাই সবার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে পাশে থাকুন।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) !!!
25/10/2024

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) !!!

24/10/2024

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। গেজেটও জারি হয়েছে।..
আলহামদুলিল্লাহ্

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের আহুত ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলন সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন মাওলানা মুহিউদ...
22/10/2024

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের আহুত ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলন সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী
সরকারিভাবে কাদিয়ানিদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ৯ ঘটিকায়, রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনের আয়োজন করবে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। পরিষদের পক্ষ থেকে নবীপ্রেমী তৌহিদী জনতাকে আহূত সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।
আজ রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় অবস্থিত আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বৈঠকে আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ৯ টায়, রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ ওলামা মাশায়েখ ও সুধি সম্মেলন এর যেই উদ্যোগ গ্রহণ করেছে, সেই সম্মেলন সুষ্ঠুভাবে সফল ও স্বার্থক করতে পূর্বে গঠিত বাস্তবায়ন কমিটির কারগুজারী আজ শুনা হয়। এ সময় সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ জানান, তাদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলায় সফর করে সেখানকার শীর্ষ মুরুব্বি আলেমদের নিকট তারা দাওয়াত পৌঁছেছেন। এছাড়া বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলগণ সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও তার আশপাশ এলাকাসহ দেশব্যাপী এখনো দাওয়াতী কার্যক্রম অব্যাহতভাবে চলমান রয়েছে।

বৈঠকে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ আরো জানান, উক্ত সম্মেলনে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের আহ্বায়ক মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামীদ এর সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কাসেমী এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

এ সময় সংগঠনের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, এখনো যেই সব স্থানে দাওয়াত পৌঁছানো সম্ভব হয়নি, সে সব স্থানে দ্রুত সময়ে দাওয়াতী পয়গাম নিয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ যাবেন, ইনশা-আল্লাহ।

মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আহুত সম্মেলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে যেয়ে বলেন, জীবনের সর্বক্ষেত্রে আক্বিদায়ে খতমে নবুওয়ত এর মাসআলা বর্ণনা করা এবং শক্ত ও মজবুত হাতে তা রক্ষার কাজ গুরুত্বের সাথে আঞ্জাম দেওয়া ওয়ারিসে নবী হিসেবে প্রত্যেক আলেমের ঈমানী দায়িত্ব। একইসাথে আখেরী নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা. এর উম্মত হিসেবে প্রত্যেক মুসলমানের জন্য আমৃত্যু খতমে নবুওয়তের আক্বিদা ও বিশ্বাস নিজের মাঝে লালন ও ধারণ করা ইসলামের অত্যাবশ্যকীয় শাশ্বত বিধান। এই আক্বিদার ব্যাপারে কেউ সামান্য ছাড় দিলে বা বিন্দুমাত্র সন্দেহ পোষণ করলে কিংবা এই আক্বিদা অস্বীকারকারী কাউকে অমুসলিম মনে না করলে তার ঈমান থাকবে না। আক্বিদায়ে খতমে নবুওয়ত রক্ষার কাজের চেয়ে মুসলিম উম্মাহ'র জন্য বড় আর কোনো কাজ নেই। খতমে নবুওয়তের আক্বিদা রক্ষা করাই মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং কেয়ামতের কঠিন দিনে আল্লাহ'র প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সা. এর শাফায়াত লাভের অমূল্য অজিফা।
তিনি আরো বলেন, আল্লাহ'র রাসূল সা. এর খতমে নবুওয়ত সংরক্ষণ না থাকলে শরীয়তের বিধিনিষেধ, হালাল-হারামের হুকুম-আহকামসহ নামাজ, রোজা, হজ্ব, যাকাত ইত্যাদি ইসলামি কোনো পরিভাষা আর সংরক্ষিত থাকবে না। তাই রাসূলে আকরাম সা. এর খতমে নবুওয়তের মসনদ রক্ষার্থে আহমদিয়া জামাত নামধারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী দল তথা; কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান বিধ্বংসী ভ্রান্ত মতবাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ ও সচেতণ আলেম ওলামাদের-ই করতে হবে। বিশেষভাবে মুসলমানদের ঈমান হরণে তারা যে সমস্ত দুনিয়াবী লোভ লালসা ও প্রলোভনের কূটচাল ও অকৌশল ব্যবহার করে এবং যে সমস্ত মিথ্যা ও বানোয়াট বক্তব্যের মাধ্যমে উম্মাহকে ধোঁকায় ফেলে গোমরাহ বানানোর অপ্রচেষ্টা চালায়, সে সমস্ত অপতৎপরতা ও ফেৎনা-ফাসাদ রুখতে আলেমদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই আমরা বয়াপকভাবে এই ব্যাপারে গণ-সচেতনতা বৃদ্ধি করতে ‘সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ' এর ব্যানারে দেশের সকল খতমে নবুওয়তের সংগঠন একতাবদ্ধ হয়ে “ওলামা মাশায়েখ ও সুধি সম্মেলন" এর আয়োজন করতে যাচ্ছি।

এ সময় মাওলানা মুহিউদ্দিন রাব্বানী সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে আশ্বস্ত করে বলেন, আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমাদের সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা সর্বত্র আহুত সম্মেলনের ব্যাপারে আশানুরূপ সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী, আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার, সকাল ৯ টায়, রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে- সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিতব্য ওলামা মাশায়েখ ও সুধি সম্মেলনে সারা দেশের ওলামা-মাশায়েখ, সুধী সমাজ ও আপামর তৌহিদী জনতা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করবেন। আমরা উক্ত সম্মেলন সফল করার জন্য দেশের সর্বস্তরের ওলামা কেরামসহ নবীপ্রেমিক মুসল্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বৈঠকে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশের সমন্বয়ক মুফতী শুয়াইব ইব্রাহীমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রশীদ আহমাদ ইসহাকী, মাওলানা মীর ইদরিস, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী শিব্বির আহমাদ কাসেমী, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা আফসার মাহমুদ, মুফতী আল আমীন ফয়জী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মুফতী শফিক সা'দী, মাওলানা হুসাইন আহমাদ ইসহাকী, মাওলানা ফয়জুল্লাহ ফাহাদ, মাওলানা বেলায়েত হোসাইন ফিরোজী, মাওলানা আমিরুদ্দীন ফয়জী, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা এনামুল হক আজাদী প্রমুখ।

Address

House 26, Road 4. Monsurabad Housing
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share