Mahadi Hasan Shuvo

Mahadi Hasan Shuvo “Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves.?

06/01/2024
06/01/2024

এই আইডির মালিক আর জীবিত নেই- এ ধরনের খবর যদি কখনো পান, অবাক হবেন না। নির্ধারিত হায়াত শেষে সে তার রবের কাছে ফিরে যাবে, এটা তো পুর্ব নির্ধারিত। বরং তার জন্য দুআ করুন, আল্লাহ যেন তার কবরের সওয়াল জবাবকে সহজ করে দেন। অন্ধকার কবর, তার জন্য একদমই নতুন এক স্থান। সে সেখানে একাকী নি:সঙ্গ। আল্লাহকে বলুন, আল্লাহ! তোমার বান্দা ভয় পাবে। তুমি তার সাথী হয়ে যাও।

তার দেয়া কষ্টগুলো দয়া করে মনে রাখবেন না। আপনার এসময়ের একটা ছোট্ট দীর্ঘশ্বাসও হয়তো তার জন্য এত ভয়ানক শাস্তির কারন হবে, আপনি যদি আজ তাকে দেখতেন, রাগ ক্ষোভের পরিবর্তে তার জন্য মায়ার উদ্রেক ঘটতো।

যদি সম্ভব হয়, কিছু সাদাকাহ করুন। ৫টা টাকা করলেও চলবে। কোন একটি মসজিদ বা মাদরাসায়। ছোট্ট করে আল্লাহকে বলে দিয়েন, এর সাওয়াব যেন চলমান থাকে ইয়া আল্লাহ! পেতে থাকে যেন সে কবরে।

তার কোন ছবি পোস্ট করবেন না। তার নামে মিথ্যা প্রশংসার স্তুতি গাইবেন না। এগুলো তার কবরে কোনই কাজে দিবে না। হয়তো উল্টো তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে। তার কাছে জানতে চাওয়া হতে পারে, মানুষ যা বলছে, আসলেই কি তুমি ছিলে এমন?

তার কাছে আপনার পাওনা থাকতে পারে। পরিবারকে বলুন, তারা শোধ করে দিবে। তার গীবত করবেন না, তার দোষ-দুর্বলতা নিয়ে আলোচনায় সময় নষ্ট করবেন না। সে আজ এসব থেকে বহু দুরে।

বিশাল জান্নাতের একটি কোনায় মাত্র ৫/৬ ফুট দেহের একজনকে যদি স্থান দেয়া হয়, জান্নাতীদের জায়গার কোন সংকীর্ণতা হবে না। আপনার রবকে বলুন- তাকে যেন নাজাত দেয়া হয়। যেন তার জন্য ফায়সালা করা হয়, চিরস্থায়ী জান্নাতের।
Collected

29/12/2023

শায়খ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
কি অসাধারণ একটি উপলব্ধি দিয়ে গিয়েছেন,
সুবহানাল্লাহ।
"যুবক ছেলে। ছাত্র মানুষ, পড়াশোনা করে। মাথায় পরীক্ষার চিন্তা। ইকামত দেওয়ার সময় কোনোরকমে এসে জামায়াত ধরে। সালাম ফিরিয়েই দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়।
মাঝবয়সী রিকশাওয়ালা। মসজিদের পাশ দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তার কানে আযানের সুর ভেসে আসে। এই সময়টায় দু'টো ভাড়া বেশি মারলে সপ্তাহে একদিন মাংস কিনে খেতে পারবে।
বাড়িতে রেখে আসা বৌয়ের চেহারাটা এসময় চোখের সামনে ভেসে ওঠে। এই সময়টায় ভাড়া মারলে সে বৌয়ের জন্য উপহার কিনে বাড়ি ফিরতে পারবে। কিন্তু সে এসব চিন্তা ঝেড়ে ফেলে রিকশাটা থামায়। ওযু করে চার রাকাআত ফরজ নামাজ পড়ে। সালাম ফেরানো শেষ হওয়া মাত্র মসজিদের ত্রিসীমানায় তাকে আর খুঁজে পাওয়া যায় না।
আর আপনি দাড়ি সফেদ হওয়ার পর, দুনিয়াদারীর পাট চুকিয়ে মসজিদে নিয়মিত হয়েছেন। এখন ফরজ শেষ হওয়া মাত্র মুসল্লিদের পথ আটকে রেখে ঘন্টাব্যাপী সুন্নাত আদায় করা শুরু করেন, আর মনে মনে ভাবেন- ' এদের ফরজ স্বলাতে মন নাই। মন থাকলে সালাম ফিরিয়েই দৌড়ে পালাইতো না '
কিন্তু আল্লাহ্ তো উল্টা কথা বলছেন, ভাই। আল্লাহ্ বলছেন- আপনার এই অখণ্ড অবসরে ভাঙ্গা কোমরের লম্বা লম্বা রূকূ-সেজদার চেয়ে, ওই সুঠাম যুবক যে ব্যস্ততার ভেতর আল্লাহ্কে স্মরণ করে মসজিদে হাজিরা দিয়েছে- এটা উনার বেশি প্রিয় !
আপনি যুবা বয়স কাটিয়েছেন ইবাদাতে অবহেলা করে, আর বার্ধক্যে এসে আপনাকে আচ্ছন্ন করে রেখেছে ইবাদাতের অহমিকা; যে অহমিকার কারণে আপনি এখন অন্য আবেদদেরকে তাচ্ছিল্য করেন।
বিশ্বাস করেন, ভাই.... আপনার মতো কপালপোড়া আল্লাহ্'র দুনিয়ায় আর একটা নাই!"
শরিফ আবু হায়াত অপু
Collected

🔻 নিচের এই লিঙ্কে কোন কোন কোম্পানি বয়কট করবেন, কেন করবেন প্রুফসহ আছে। কেন জানতে Why ক্লিক করুন, প্রমাণ জানতে Proof ক্লিক...
31/10/2023

🔻 নিচের এই লিঙ্কে কোন কোন কোম্পানি বয়কট করবেন, কেন করবেন প্রুফসহ আছে। কেন জানতে Why ক্লিক করুন, প্রমাণ জানতে Proof ক্লিক করুন।

A guide to supporting innocent Palestinians and boycotting israel for its illegal occupation | by The Witness

Address

Dhaka

Telephone

+8801688047178

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahadi Hasan Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mahadi Hasan Shuvo:

Share