গোপনগর সার্কেল

গোপনগর সার্কেল ♥ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ♥
তর্ক আর যুক্তি দিয়ে ধর্ম হয় না! ধর্ম হয় বিশ্বাস আর ভক্তি দিয়ে।

শুভ সন্ধ্যা! 🌸💙✨শ্রীশ্রী যশোমাধবের রথ আজই শেষ দিন কাটাচ্ছেন গোপনগরে। 🤍🌺🙏গোপনগরবাসী ঐতিহাসিক রথ এবং প্রাণপ্রিয় মাধবের আবা...
23/07/2026

শুভ সন্ধ্যা! 🌸💙✨
শ্রীশ্রী যশোমাধবের রথ আজই শেষ দিন কাটাচ্ছেন গোপনগরে। 🤍🌺🙏
গোপনগরবাসী ঐতিহাসিক রথ এবং প্রাণপ্রিয় মাধবের আবারও একটি বছরের অপেক্ষা করবেন। 🤍🌺🥺

📸 : গোপনগর সার্কেল ✅

📌🔱ধর্মীয় পরবর্তী সকল আপডেট পেতে পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন উৎসবে মেতে উঠুন, বোধন থেকে বিসর্জন গোপনগর সার্কেল সর্বোক্ষণ। 🚩

13/06/2026

আমার এক হাতে কর্ম, অপর হাতে বিজয়! 🌼🦚
📍ঋগ্বেদ ১০| ৬০ | ১২
চলমান ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর আমেজে সেজে উঠছে আমাদের গোপনগর। 💖✨

মা শুধু একটি শব্দ নয়, মা হলো হাজারটা অনুভূতি, হাজারটা ভালোবাসা আর নিঃস্বার্থ মায়ার এক সুন্দর নাম…! 🤍🌼🌿জীবনে যত মানুষই আস...
10/05/2026

মা শুধু একটি শব্দ নয়, মা হলো হাজারটা অনুভূতি, হাজারটা ভালোবাসা আর নিঃস্বার্থ মায়ার এক সুন্দর নাম…! 🤍🌼🌿

জীবনে যত মানুষই আসুক না কেন, মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। মা মানেই শান্তি, নিরাপত্তা আর অফুরন্ত মায়া…!
ভালো থাকুক পৃথিবীর সকল মা, ছায়া হয়ে থাকুক সবসময় প্রতিটি সন্তানের।

Happy Mother's Day 🖤🕊️🙏

শুভ রবীন্দ্র জয়ন্তী ❤️🙏🪷১৬৫ তম শুভ জন্মজয়ন্তী বাংলার গর্ব, অনুভূতির আরেক নাম…😌🙏কবিগুরু লহ প্রণাম। কবিগুরুর কলমে বাঙালি...
09/05/2026

শুভ রবীন্দ্র জয়ন্তী ❤️🙏🪷
১৬৫ তম শুভ জন্মজয়ন্তী বাংলার গর্ব, অনুভূতির আরেক নাম…😌🙏
কবিগুরু লহ প্রণাম। কবিগুরুর কলমে বাঙালির প্রাণ, অনুভূতি আর আত্মার প্রতিচ্ছবি আজও অমলিন। তাঁর সৃষ্টি আমাদের পথ দেখাক চিরকাল। ❤️🌼🌿

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধা 🤍✨

08/05/2026

নৈহাটি বড়মা পূর্ণ দর্শন! 💙🌺🌿
✨ ধর্ম হোক যার যার বড়মা সবার! 🌸💖🙏
বড় মা হলেন নৈহাটির একটি বিখ্যাত কালী মন্দির। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলায় অবস্থিত। এই মন্দিরের পূজো প্রায় ১০১ বছরের পুরনো এবং এখানে প্রতি বছর কালীপুজোর সময় লাখ লাখ ভক্তের সমাগম হয়। মন্দিরের প্রতিমাটি ২২ ফুট উচ্চ এবং ১৪ হাত প্রস্থ বিশিষ্ট হয়। আগে এইখানে নিত্য পূজার ব্যবস্থা ছিলো না পরে এইখানে মায়ের মূর্তি স্থাপন করে নিত্যপূজার ব্যবস্থা হয়। ✨🌿🙏

বড় মা মন্দিরের ইতিহাস...❤️🌺
ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপের রাশ মেলায় বিশাল প্রতিমা দেখে প্রভাবিত হন এবং নৈহাটিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রথমে এটি "ভবেশ কালী" নামে পরিচিত ছিল, পরে লোকমুখে "বড় মা" হয়ে যায়। মন্দিরে প্রায় ১০০ ভরি সোনা ও শতাধিক ভরি রূপোর গয়না দিয়ে মাকে সাজানো হয়। 🌼🌿🙏

⚜️ মন্দিরে যাওয়ার উপায়ঃ-
• নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে অরবিন্দ রোড ধরে হাঁটা পথ (৪ মিনিট)📍
• অনলাইনেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে (WhatsApp: 8240820003, ফোন: 033 2581-5677)📍

⚜️স্থানঃ- অরবিন্দ রোড, নৈহাটি, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত📍
⚜️ছবিঃ- গোপনগর সার্কেল ✅

📌🔱ধর্মীয় পরবর্তী সকল আপডেট পেতে পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন উৎসবে মেতে উঠুন, বোধন থেকে বিসর্জন গোপনগর সার্কেল সর্বোক্ষণ। 🚩

05/05/2026

জয় যশোমাধব || 💙🌺🙏
প্রভু যশোমাধবের অপূর্ব দর্শনে মন ভরে গেলো ভক্তির সাগরে। বছরের পর বছর, এই দুটো চোখের সামনে হাঁটু মুড়ে বসে নিজেকে সমর্পণ করেছে কত না ভক্ত। চোখ জুড়িয়ে যায়, মনে শান্তি নামে যেন নিজেই নেমে এসেছেন করুণা বর্ষণ করতে। 🖤🌸🌿

ছবিঃ- গোপনগর সার্কেল 📸

📌🔱ধর্মীয় পরবর্তী সকল আপডেট পেতে পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন উৎসবে মেতে উঠুন, বোধন থেকে বিসর্জন গোপনগর সার্কেল সর্বোক্ষণ। 🚩

#জয়যশোমাধব

মা ঢাকেশ্বরী মন্দির কলকাতা || ❤️🌸🌿ঢাকেশ্বরী মায়ের মূল মন্দিরটি ঢাকায় অবস্থিত কিন্তু মূল বিগ্রহ উত্তর কলকাতায় অবস্থিত। বর...
05/05/2026

মা ঢাকেশ্বরী মন্দির কলকাতা || ❤️🌸🌿
ঢাকেশ্বরী মায়ের মূল মন্দিরটি ঢাকায় অবস্থিত কিন্তু মূল বিগ্রহ উত্তর কলকাতায় অবস্থিত। বর্তমানে ঢাকায় মায়ের মূল বিগ্রহের প্রতিরূপ রয়েছে। এর পেছনে রয়েছে দেশভাগের এক করুন ইতিহাস। ❤️‍🩹🙏

🌼তৎকালীন অবিভক্ত বাংলার সেন বংশের রাজা বল্লল সেন স্বপ্নাদেশ পেয়ে ঝোপ জঙ্গলের মধ্যে ঢাকা অবস্থায় দেবীমূর্তি খুঁজে পেয়েছিলেন, তাই মন্দিরের নাম দিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দির। রাজা বল্লাল সেন ১১শ-১২শ শতাব্দীতে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মন্দিরে নিত্যপূজা শুরু হয়েছিল। (ঢাকেশ্বরী মন্দিরের নামের থেকেই আজকে বাংলাদেশের রাজধানীর ঢাকার নামের উৎপত্তি হয়েছিল)📍

🌸১৯৪৭ সালের দেশভাগের পর দাঙ্গা শুরু হলে দেবীমূর্তি রক্ষার জন্য ১৯৪৮ সালে এক বিশেষ বিমানে লুকিয়ে কোলকাতায় নিয়ে আসা হয়। ঢাকেশ্বরী দেবীমূর্তি ঢাকা থেকে নিয়ে আসেন রাজেন্দ্রকিশোর তিওয়ারি ও হরিহর চক্রবর্তী, তারা কোলকাতায় এসে শোভাবাজার এলাকার বড় ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরীর এক গুদাম ঘরে বিগ্রহটি লুকিয়ে রাখেন। সেই ঘরেই ২ বছর দেবীমূর্তি পূজো করেন। ১৯৫০ সালে ঢাকেশ্বরী দেবীর পুনঃপ্রতিষ্ঠা করা হয় কলকাতার মাটিতে। 🌿💙

🌺মা ঢাকেশ্বরী দেবীমূর্তি প্রায় ৮০০ বছরের পুরনো। মা ঢাকেশ্বরী দেবী এখানে দশভুজা ও মহিষাসুরমর্দিনী রূপে অবস্থান করছেন। মায়ের সাথে লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ নীচে সিংহ আছে। এই মন্দিরে নিয়মিত শরৎকালীন দূর্গোৎসব, কালীপূজা ও শক্তিপূজা অনুষ্ঠিত হয়। 🌼

🔰অনেকেই এই মন্দির সম্পর্কে জানেন না, তাই ভিড় কম। একদম কুমোরটুলি লাগোয়া এই মন্দির।
ঠিকানাঃ- ওয়ার্ড নং - ৯ দূর্গাচরণ স্ট্রীট, কুমোরটুলি, শোভাবাজার, কোলকাতা - ৭০০০০৫।
মায়ের দর্শনের সময়ঃ- সকাল ৭টা হতে দুপুর ১২টা এবং বিকাল ৪টা হতে রাত ৯টা।

⚜️ছবিঃ- গোপনগর সার্কেল 📸

📌🔱ধর্মীয় পরবর্তী সকল আপডেট পেতে পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন উৎসবে মেতে উঠুন, বোধন থেকে বিসর্জন গোপনগর সার্কেল সর্বোক্ষণ। 🚩

🪷মা দুগ্গার বড় প্ৰিয় এই ফুল, এক বুক আশা নিয়ে মানুষ তা এনেছে, দেখবেন দুগ্গার পায়েই যেন তা থাকে। বাংলার দুগ্গারা যেন ভালো ...
05/05/2026

🪷মা দুগ্গার বড় প্ৰিয় এই ফুল, এক বুক আশা নিয়ে মানুষ তা এনেছে, দেখবেন দুগ্গার পায়েই যেন তা থাকে। বাংলার দুগ্গারা যেন ভালো থাকে..নিরাপদে থাকে.. তাঁদের কমললোচনে যেন আর রক্ত না ঝরে..

এটা দুগ্গার বাপের বাড়ি, উনি আমাদের মেয়ে আবার মাও বটে, মনে রাখবেন যেন.. ❤️🙏

ধামরাইয়ের পূস্প রথযাত্রা - ১৪৩৩ || 💖🙏🪷রথের রশিতে বাঁধা থাক ভক্তির সম্পর্ক। জীবনে আসুক শুভ শক্তির প্রভাব। মানুষে-মানুষে শ...
02/05/2026

ধামরাইয়ের পূস্প রথযাত্রা - ১৪৩৩ || 💖🙏🪷

রথের রশিতে বাঁধা থাক ভক্তির সম্পর্ক। জীবনে আসুক শুভ শক্তির প্রভাব। মানুষে-মানুষে শান্তি-সুখ-ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলুক রথের রশি। শ্রী কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সব কষ্ট দূর হোক, মন ভরে উঠুক আনন্দে। শুভ পুস্প রথযাত্রা 🌼🤍✨

🌸হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে! ভগবান শ্রী কৃষ্ণের কৃপা সর্বদা আপনার জীবনের যাত্রায় পথ দেখাক। ❤️🌿

⚜️ছবিঃ- গোপনগর সার্কেল 📸
⚜️ আয়োজনেঃ- শ্রীশ্রী জগন্নাথ ও লোকনাথ বাবার আশ্রম ও মন্দির 🕉️
⚜️স্থানঃ- ধামরাই, ঢাকা, বাংলাদেশ📍🇧🇩

📌🔱ধর্মীয় পরবর্তী সকল আপডেট পেতে পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন উৎসবে মেতে উঠুন, বোধন থেকে বিসর্জন গোপনগর সার্কেল সর্বোক্ষণ। 🚩

Address

Gopnagar, Dhamrai
Dhaka
1350

Telephone

+8801964200733

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোপনগর সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to গোপনগর সার্কেল:

Shortcuts

Share