Heart of Ibadah

Heart of Ibadah Sincerity. Devotion. Peace. Exploring the true Heart of Ibadah."

14/07/2026

কারণ তোমার রব তোমার অন্তরের খবর ও রাখেন।

#ঈমান #ইসলাম

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَলা- ইলাহা ইল্লা আন্তা, সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-...
12/07/2026

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

লা- ইলাহা ইল্লা আন্তা, সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জলিমীন

অর্থ:"হে আল্লাহ! আপনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; আপনি পবিত্র ও সুমহান। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত।"

ফজীলত :
(i) আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা কবুল করেন
(ii) এটি দুশ্চিন্তা ও মানুষিক কষ্ট দূর করে।
(iii) আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বাক্য।

তাৎপর্য :
হজরত ইউনুস (আ.) মাছের পেটের ঘন অন্ধকারে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, যার ফলে আল্লাহ তাকে সেই মহাসমুদ্র ও মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন。

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি কোনো সমস্যা বা বিপদে পড়ে এই দোয়া পাঠ করলে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করবেন।
Arisha Zahra 🌸

12/07/2026

🍃😊

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"অর্থ: হে ...
11/07/2026

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"
অর্থ: হে আল্লাহ!
আপনি আমাদের নবি মুহাম্মদ (সা.)-এর উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

ফজীলত :
(i) যে ব্যক্তি নবীজির উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন।
(ii) ১০টি মর্যাদা বৃদ্ধি পায়, ১০টি পাপ মোচন হয়।।
(ⅲ) দুশ্চিন্তা ও পেরেশানি দূন হয়।
(iv) পুলসিরাত পার হওয়ার সময় আলো হিসেবে থাকে।
(v)আল্লাহর সন্তুষ্টি ও রাসুলের (সাঃ) নৈকট্য অর্জনের মাধ্যম।

✨তাৎপর্য :
(i)এটি রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি দরূদ ও সালাম পাঠ করার একটি সংক্ষিপ্ত ও সুন্দর দোয়া।
(ii)এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নবী (ﷺ)-এর মর্যাদা আরও বৃদ্ধি, তাঁর প্রতি রহমত এবং শান্তি বর্ষণের প্রার্থনা করি।
(iii)এটি নবী (ﷺ)-এর প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্যের প্রকাশ।
(iv)আল্লাহ তাআলা কুরআনে মুমিনদের নবী (ﷺ)-এর ওপর দরূদ ও সালাম পাঠানোর নির্দেশ দিয়েছেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর ওপর দরূদ পাঠান। হে ঈমানদারগণ! তোমরাও তাঁর ওপর দরূদ ও সালাম পাঠাও।"
— সূরা আল-আহযাব, ৩৩:৫৬
(v)অনেক আলেম দোয়ার শুরু ও শেষে দরূদ পাঠ করাকে উত্তম বলেছেন, কারণ এটি দোয়ার আদবের অন্তর্ভুক্ত।

10/07/2026

ইতিহাস সাক্ষী—
ঈমান কখনো বিলাসিতার পথে টিকে থাকেনি;
ত্যাগ, ধৈর্য আর সংগ্রামের পথেই ইসলাম বিজয়ী হয়েছে। 🤍
আল্লাহ আমাদেরও দ্বীনের জন্য দৃঢ় থাকার তাওফীক দান করুন। আমীন।

#বাংলা_ইসলামিক #ইসলাম #ঈমান #দ্বীন #ইসলামিক_রিমাইন্ডার #আল্লাহ

Coming Soon...
09/07/2026

Coming Soon...

বিয়ের ক্ষেত্রে অনেক ছেলেই সৌন্দর্যকে অতিরিক্ত গুরুত্ব দেয়। অনেকে মুখে বলেন, তাঁরা দ্বীনদার ও পর্দানশীল মেয়েকে বিয়ে করতে ...
08/07/2026

বিয়ের ক্ষেত্রে অনেক ছেলেই সৌন্দর্যকে অতিরিক্ত গুরুত্ব দেয়। অনেকে মুখে বলেন, তাঁরা দ্বীনদার ও পর্দানশীল মেয়েকে বিয়ে করতে চান। কিন্তু বাস্তবে যখন দেখেন মেয়েটি দ্বীনদার হলেও প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডে খুব আকর্ষণীয় নয়, গায়ের রং চাপা বা উচ্চতা কম—তখন বিয়ের বিষয়ে গড়িমসি শুরু হয়।

আবার অনেক সময় দেখা যায়, মেয়ে যদি খুব সুন্দরী হয়, তবে সে বেপর্দা বা দ্বীনের বিষয়ে দুর্বল হলেও বলা হয়, “বিয়ের পর ঠিক হয়ে যাবে, পর্দা করবে।” অথচ অন্যদিকে একজন দ্বীনদার, চরিত্রবান ও পর্দানশীল মেয়েকেও একইভাবে গ্রহণ করা হয় না।

সব ছেলে এমন—এ কথা ঠিক নয়। কিন্তু এমন মানসিকতা সমাজে আছে, আর সেটাই দুঃখজনক। যখন দ্বীন ও চরিত্রের চেয়ে সৌন্দর্য বেশি প্রাধান্য পায়, তখন নিজের অগ্রাধিকারগুলো নিয়ে প্রশ্ন করাই স্বাভাবিক।

Page: Heart of Ibadah

যখন মানুষ আল্লাহকে ভুলে যায়,তখন সে ধীরে ধীরে নিজের শান্তিটাও হারিয়ে ফেলে।দুনিয়ার ব্যস্ততায় রবকে ভুলে গেলে হৃদয় ভারী হয়ে ...
08/07/2026

যখন মানুষ আল্লাহকে ভুলে যায়,
তখন সে ধীরে ধীরে নিজের শান্তিটাও হারিয়ে ফেলে।
দুনিয়ার ব্যস্ততায় রবকে ভুলে গেলে হৃদয় ভারী হয়ে যায়,
অস্থিরতা বাড়ে, শান্তি কমে যায়।
কারণ অন্তরের প্রশান্তি শুধু আল্লাহর স্মরণেই। 🤍
#আল্লাহর_স্মরণ #ইসলামিক_রিমাইন্ডার #হৃদয়ের_শান্তি #আল্লাহকে_ভুলে_যেও_না #ইসলামিক_পোস্ট #দ্বীন #নসিহা #আল্লাহ

আপনার একটি ছেলে সন্তান হলে কি নাম রাখবেন?
08/07/2026

আপনার একটি ছেলে সন্তান হলে কি নাম রাখবেন?

সে তো মায়ের অপর নাম।
07/07/2026

সে তো মায়ের অপর নাম।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heart of Ibadah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share