দোয়া কবুলের গল্প ও আমল

দোয়া কবুলের গল্প ও আমল السلام عليكم ورحمه الله وبركاته
(1)

সময় নষ্ট না করে আমাদের পেইজটি লাইক, শেয়ার, কমেন্ট ও ফলো করে নিন। তাহলে আপনি প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

মাত্র ১৭ দিনের মধ্যে – আমি এমন সব মানুষ ও জায়গা থেকে টাকা পেতে শুরু করলাম, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আস্তাগফিরুল...
03/01/2026

মাত্র ১৭ দিনের মধ্যে – আমি এমন সব মানুষ ও জায়গা থেকে টাকা পেতে শুরু করলাম, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আস্তাগফিরুল্লাহ, অলৌকিক এক ব্যাপার!

ইস্তিগফার (আস্তাগফিরুল্লাহ বলা) এর শক্তি অসীম। ভাই ও বোনেরা, বিশ্বাস করুন – এটা সত্যি একটি বাস্তব ঘটনা:

আমি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। আমার জীবনে এক খুবই, খুবই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তবে ভালো দিকটা হলো – এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার আরও কাছে চলে এসেছি।

আমি সালাতের পর এবং কাজ করার সময়ও সবসময় ইস্তিগফার (আস্তাগফিরুল্লাহ) বলা শুরু করি। সাথে বলতাম: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং প্রিয় নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর দরূদ পাঠ করতাম: "আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ"।

মাত্র ১৭ দিনের মধ্যেই – হ্যাঁ, শুধু ১৭ দিনেই – আমি এমন সব উৎস এবং মানুষের কাছ থেকে টাকা পেতে শুরু করি, যাদের কথা আমি চিন্তাও করিনি। আমার ছোট ছোট দোয়া, আশা-আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে থাকে। এমন কিছু ইচ্ছাও পূরণ হতে থাকে, যা আমি মুখে বলিনি, শুধু মনে মনে চেয়েছিলাম – সেগুলোও আল্লাহ কবুল করে নেন।

আমি আমার প্রভুর কাছে এমন একটি 'অসম্ভব' জিনিস চেয়ে আসছি – যা আমি বিশ্বাস করি, তিনি সবচেয়ে সুন্দর সময়ে আমাকে দিবেন। আল্লাহ যেন আমাকে সবর (ধৈর্য) দান করেন।

গুরুত্বপূর্ণ ব্যাপার হলো — আমি কখনো আল্লাহর কাছে টাকা চাইনি, তবুও তিনি আমাকে তাঁর সীমাহীন রহমত থেকে রিজিক দান করেছেন।

সত্যিই, ইস্তিগফার এত এত এত শক্তিশালী – শুধু চেষ্টা করে দেখো। যখন আল্লাহ তোমার উপর রাজি খুশি থাকেন, তখন দুনিয়ার সবকিছু সহজ হয়ে যায়।

আমি আমার প্রভুকে খুব ভালোবাসি... খুবই। তিনি পরম দয়ালু, পরম করুণাময়। সুবহানাল্লাহ।

-আল্লাহু আকবার

বিঃদ্রঃ আপনাদের দোয়া কবুলের গল্প গুলো চাইলে ইনবক্সে শেয়ার করতে পারেন।

#ইস্তেগফার #দোয়া_কবুলের_গল্প

03/01/2026

রিযিকের সংকীর্ণতা দূর করতে এবং ঋণ থেকে মুক্তি লাভের জন্য একটি অসাধারণ দুআ

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এবং যেকোনো সময় বেশি বেশি পড়ুন:

“اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ”

আল্লহুম্মাকফিনী বি'হালা-লিকা ‘আন 'হার-মিকা ওয়া আগনিনী বি ফাদ্বলিকা ‘আম্মান সিওয়াক

(“হে আল্লাহ! তুমি তোমার হালাল রিযিকে আমাকে যথেষ্ট করো, আর তোমার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাও।”)

এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সূরা ওয়াকিয়াহ পাঠ করুন।

"আগামীকাল থেকে ভালো হয়ে যাব।"গত বছর আপনিও কি এমনটা ভাবতেন?  তাহলে বেশি কিছু না, শুধু প্রতিদিন নিয়ম করে এই প্লানারটা ফলো ...
03/01/2026

"আগামীকাল থেকে ভালো হয়ে যাব।"
গত বছর আপনিও কি এমনটা ভাবতেন?
তাহলে বেশি কিছু না, শুধু প্রতিদিন নিয়ম করে এই প্লানারটা ফলো করুন। মাত্র ১টি পৃষ্ঠা ফিলাপ করবেন প্রতিদিন।
মাসশেষে দেখবেন, আপনার দ্বীন-দুনিয়া, সবকিছু গোছালো হয়ে গেছে, ইনশাআল্লাহ।

03/01/2026
সকালে এই আমল টা করুন,
03/01/2026

সকালে এই আমল টা করুন,

অপরিচিত আগন্তুকের মতো একদিনমৃত্যুর ফেরেশতা সম্মুখে এসে দাঁড়াবে।যে কলকাকলিতে ভরে ছিল ঘরদোরহঠাৎ সেখানে নেমে আসবে কবরের নির...
03/01/2026

অপরিচিত আগন্তুকের মতো একদিন
মৃত্যুর ফেরেশতা সম্মুখে এসে দাঁড়াবে।
যে কলকাকলিতে ভরে ছিল ঘরদোর
হঠাৎ সেখানে নেমে আসবে কবরের নির্জনতা।
রঙিন মখমল স্বপ্নগুলো
তুলির সর্বশেষ আঁচড় যেখানে এখনো দেওয়া বাকি,
এক করুণ ধূসরতায় ভরে উঠবে সেসব।
যে মুখ না দেখলে ঘুম আসত না
যে চোখের ভাষা না পড়লে মন জুড়াত না
যে শব্দ না শুনলে থামত না বুকের ধুকপুকুনি—
কেমন দুঃসহ দুঃস্বপ্নের মতো সেগুলো পর হয়ে যাবে সহসাই।
আমি ভুলে যাব জোছনা রাতের কথা
উঠোন ভরে থাকা সন্ধ্যামালতী ফুলের কথা,
কুয়াশাচ্ছন্ন ভোরের কথা।
ভুলে যাব পাখিদের গান, নদীর কলতান।
হাঁড় কাঁপানো শীতের রাতে
বরফি বাতাসে যেরকম না না করে কাঁপতে থাকে বাবলা গাছের পাতা;
ভীষণ ঝড় বাদলার দিনে
অকস্মাৎ মেঘের গর্জনে যেভাবে
ধক করে উঠে ছোট্ট কাক ছানাটির হৃদপিণ্ড,
আজকাল মৃত্যুর সংবাদে আমারও সেরকম অনুভূতি হয়।
তবু চাই মৃত্যু আসুক—
ভোরের শিশির ফোঁটার মতো
শীতের সকালের কুসুম কোমল রোদের মতো
সন্ধ্যের ঝিরিঝিরি বাতাসের মতো।
যা আসবার তাকে আটকানো যায় না
প্রতিটা নতুন জন্মই যেহেতু একটি নতুন মৃত্যুর ইশতেহার,
ফলে, মৃত্যুকে ভালোবাসাই মানুষের নিয়তি।
জীবনের দাম যেহেতু মৃত্যু দিয়ে চুকোতে হবে,
তাই আজকাল মুগ্ধ হলে বলি—বাঃ, ওটা তো মৃত্যুর মতো সুন্দর!

03/01/2026

শীতের ভোরে অযু করে ফজরের সালাত আদায় করার তৌফিক যাদের হয়।
তারা বড়ই সৌভাগ্যবান!
আলহামদুলিল্লাহ

একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবর...
02/01/2026

একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল। (উল্লেখ্য, হযরত ঈসা (আ.)-এর অন্যতম প্রধান মুজেযা (অলৌকিক ক্ষমতা) ছিল, তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। )

হযরত ঈসা (আ.) তাকে জিজ্ঞেস করলেন, "দুনিয়াতে তোমার কাজ কী ছিল?"

লোকটি উত্তর দিল, "হে আল্লাহর নবী! আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল।"

হযরত ঈসা (আ.) জিজ্ঞেস করলেন, "তবে তোমার কবরের অবস্থা কী? তোমার হিসাব-নিকাশ কেমন চলছে?"

লোকটি কাঁদতে কাঁদতে বলল,

"একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি (জ্বালানি কাঠ) মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি (খিলাল হিসেবে ব্যবহারের জন্য) ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম।

এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তা’আলা আমাকে বললেন, 'হে আমার বান্দা! তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে?'

হে আল্লাহর নবী! আল্লাহর কসম, আমি আজ ৪০ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি! দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।"

আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কাছে ‘আমানত’ অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে।

পবিত্র কুরআন থেকে “রব্বানা” দিয়ে শুরু ২৫টি দোয়াআল্লাহ সালাতের মাধ্যমে প্রার্থনা করতে বলেছেন (২:৪৩; ২:১৫৩)। আর সালাতের স...
31/05/2024

পবিত্র কুরআন থেকে “রব্বানা” দিয়ে শুরু ২৫টি দোয়া

আল্লাহ সালাতের মাধ্যমে প্রার্থনা করতে বলেছেন (২:৪৩; ২:১৫৩)। আর সালাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো সিজদা। সিজদাতে একজন মুসলিম/মুসলিমা আল্লাহ তায়ালার সবচেয়ে নিকটবর্তী হয়।
এই সময় আমরা আল্লাহর কাছে করুণভাবে কাকুতি-মিনতি করতে পারি। এছাড়াও বিভিন্ন সময় আল্লাহর কাছে চাওয়ার জন্য পবিত্র কুরআনে বেশ কিছু আয়াতে এই চাওয়ার প্রার্থনাগুলো আল্লাহ আগেই বলে দিয়েছেন।
নিচে ২৫টি প্রার্থনামূলক আয়াতাংশের উদ্ধৃতি দেয়া হল। এখানে মূল আরবীর বাংলা উচ্চারণ ও এর অর্থ দেয়া হয়েছে, সহীহ শুদ্ধভাবে শেখার জন্য সুরা ও আয়াত নাম্বার দেখে সরাসরি আরবী এবারত পড়বেন। আশা করি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কাজে লাগবে।

(১) রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়াফিল আখিরাতি হাসানাতাউ ওয়াক্বিনা অ্বাজাবান্নার।

رَبَّنا آتِنا فِي الدُّنيا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنا عَذابَ النّارِ

অর্থ: হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর। (সুরা বাক্বারাহ ২:২০১)

(২) রব্বানা আফরিগ অ্বালাইনা সবরন ওয়া ছাব্বিত আক্বদা মানা ওয়াআনছুরনা অ্বালাল ক্বাউমিল কাফিরীন।

رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَثَبِّت أَقدامَنا وَانصُرنا عَلَى القَومِ الكافِرينَ
অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে। (সুরা বাক্বারাহ ২:২৫০)

(৩) রব্বানা লাতুআখিজনা ইন্নাসিনা আউ আখতা'না
رَبَّنا لا تُؤاخِذنا إِن نَسينا أَو أَخطَأنا
অর্থ: হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। (সুরা বাক্বারাহ ২:২৮৬)

(৪) রব্বানা ওয়ালা তাহমিল অ্বালাইনা ইসরান কামা হামালতু অ্বালাল্লাজিনা মিন ক্বাবলিনা

رَبَّنا وَلا تَحمِل عَلَينا إِصرًا كَما حَمَلتَهُ عَلَى الَّذينَ مِن قَبلِنا
অর্থ: হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। (সুরা বাক্বারাহ ২:২৮৬)

(৫) রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তা ক্বাতা লানা বিহ, ওয়া'ফু অ্বান্না ওয়াগ্বফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানছুরনা অ্বালাল ক্বাউমিল কাফিরীন।

رَبَّنا وَلا تُحَمِّلنا ما لا طاقَةَ لَنا بِهِ وَاعفُ عَنّا وَاغفِر لَنا وَارحَمنا أَنتَ مَولانا فَانصُرنا عَلَى القَومِ الكافِرينَ
অর্থ: হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর। (সুরা বাক্বারাহ ২:২৮৬)

(৬) রব্বানা লা তুজিগ্ব ক্বুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লা দুংকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহ্‌হাব।

[رَبَّنا لا تُزِغ قُلوبَنا بَعدَ إِذ هَدَيتَنا وَهَب لَنا مِن لَدُنكَ رَحمَةً إِنَّكَ أَنتَ الوَهّابُ

অর্থ: হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা। (সুরা আল-ইমরান ৩:৮)

(৭) রব্বানাগ্বফির লানা জুনুবানা ওয়া ইছরা ফানা ফি আমরিনা ওয়া ছাব্বিত আক্বদা মানা ওয়ানছুরনা অ্বালাল ক্বাউমিল কাফিরীন।

رَبَّنَا اغفِر لَنا ذُنوبَنا وَإِسرافَنا في أَمرِنا وَثَبِّت أَقدامَنا وَانصُرنا عَلَى القَومِ الكافِرينَ

অর্থ: হে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে। আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর।
(সুরা আল-ইমরান ৩:১৪৭)

(৮) রব্বানা ইন্নাকা মান তুদখিলিন্নারা ফাক্বাদ আখযাইতাহ; ওয়া মা লিজ্‌জালিমীনা মিন আনছার।

رَبَّنا إِنَّكَ مَن تُدخِلِ النّارَ فَقَد أَخزَيتَهُ وَما لِلظّالِمينَ مِن أَنصارٍ

অর্থ: হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই।
(সুরা আল ইমরান ৩:১৯২)

(৯) রাব্বানা ইন্নানা সামিঅ্বনা মুনাদি আই উনা দী লিল ইমানি আন আ মিনু বিরাব্বিকুম ফাআ মান্না

رَبَّنا إِنَّنا سَمِعنا مُنادِيًا يُنادي لِلإيمانِ أَن آمِنوا بِرَبِّكُم فَآمَنّا

অর্থ: হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি।
(সুরা আল ইমরান ৩:১৯৩)

(১০) রব্বানা ফাগ্বফির লানা জুনু বানা ওয়া কাফ্‌ফির অ্বান্না সাইয়িআতিনা ওয়া তাওয়াফ্‌ফানা মাঅ্বাল আব্‌রার।

رَبَّنا فَاغفِر لَنا ذُنوبَنا وَكَفِّر عَنّا سَيِّئَاتِنا وَتَوَفَّنا مَعَ الأَبرارِ

অর্থ: হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।
(সুরা আল ইমরান ৩:১৯৩)

(১১) রব্বানা ওয়া আতিনা মা ওয়া অ্বাদতানা অ্বালা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল ক্বিইয়ামাহ, ইন্নাকা লা তুখলিফুল মিঅ্বাদ।

رَبَّنا وَآتِنا ما وَعَدتَنا عَلى رُسُلِكَ وَلا تُخزِنا يَومَ القِيامَةِ إِنَّكَ لا تُخلِفُ الميعادَ

অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না।
(সুরা আল ইমরান ৩:১৯৪)

(১২) রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগ্বফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাছিরীন।

رَبَّنا ظَلَمنا أَنفُسَنا وَإِن لَم تَغفِر لَنا وَتَرحَمنا لَنَكونَنَّ مِنَ
الخاسِرينَ
অর্থ: হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব। (সুরা অ্বারাফ ৭:২৩)

(১৩) রব্বানা লা তাজঅ্বালনা মাঅ্বাল ক্বাউমিজ জালিমিন

رَبَّنا لا تَجعَلنا مَعَ القَومِ الظّالِمينَ
অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।
(সুরা অ্বারাফ ৭:৪৭)

(১৪) রব্বানাফ তাহ বাইনানা ওয়া বাইনা ক্বাউমিনা বিল হাক্বক্বি ওয়া আনতা খাইরুল ফাতিহীন।

رَبَّنَا افتَح بَينَنا وَبَينَ قَومِنا بِالحَقِّ وَأَنتَ خَيرُ الفاتِحينَ

অর্থ: হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে ছিল যথার্থ ফয়সালা। আপনিই শ্রেষ্টতম ফসলা ফয়সালাকারী। (সুরা অ্বারাফ ৭:৮৯)

(১৫) রব্বানা আফরিগ্ব অ্বালাইনা সাবরাউ ওয়া তা ওয়াফ্‌ফানা মুসলিমীন।

رَبِّنا لَمّا جاءَتنا رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ

অর্থ: হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর। (সুরা অ্বারাফ ৭:১২৬)

(১৬)

رَبَّنا لا تَجعَلنا فِتنَةً لِلقَومِ الظّالِمينَ
وَنَجِّنا بِرَحمَتِكَ مِنَ القَومِ الكافِرينَ
অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না। আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে।
(সুরা ইউনুস ১০:৮৫-৮৬)

(১৭) রব্বানা ইন্নাকা তাঅ্বলামু মা নুখফি ওয়া মা নুঅ্বলিনু; অ মা ইয়াখফা অ্বালাল্লাহি মিন শাইয়িন ফির আরদি ওয়া লা ফিসসামায়ি।

رَبَّنا إِنَّكَ تَعلَمُ ما نُخفي وَما نُعلِنُ وَما يَخفى عَلَى اللَّهِ مِن شَيءٍ فِي الأَرضِ وَلا فِي السَّماءِ

অর্থ: হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
(সুরা ইব্রাহীম ১৪:৩৮)

(১৮) রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাউ ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা।

رَبَّنا آتِنا مِن لَدُنكَ رَحمَةً وَهَيِّئ لَنا مِن أَمرِنا رَشَدًا

অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। (সুরা আল-কাহফি ১৮:১০)

(১৯) রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়া জুররিই ইয়াতিনা ক্বুররাতা আঅ্ব ইয়ুনিউ ওয়াজঅ্বালনা লিল মুত্তাকিনা ইমামা

رَبَّنا هَب لَنا مِن أَزواجِنا وَذُرِّيّاتِنا قُرَّةَ أَعيُنٍ وَاجعَلنا لِلمُتَّقينَ إِمامًا

অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। (সুরা ফুরকান ২৫:৭৪)

(২০) রব্বানা ওয়াসিঅ্বতা কুল্লা শাইয়ির রাহমাতাও ওয়া ঈ্বলমান তাগ্বফির লিল্লাজিনা তাবু ওয়াত্তাবাউ্ব সাবিলাকা ওয়াক্বিহিম অ্বাজাবাল জাহিম

رَبَّنا وَسِعتَ كُلَّ شَيءٍ رَحمَةً وَعِلمًا فَاغفِر لِلَّذينَ تابوا وَاتَّبَعوا سَبيلَكَ وَقِهِم عَذابَ الجَحيمِ

অর্থ: হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। (সুরা মু'মিন ৪০:৭)

(২১) রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি অ্বাদনিল্লাতি ওয়া অ্বাত্তাহুম মান সালাহা মিন আ বা ইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া জুর্‌রিই ইয়াতিহিম; ইন্নাকা আনতাল অ্বাজিজুল হাকিম

رَبَّنا وَأَدخِلهُم جَنّاتِ عَدنٍ الَّتي وَعَدتَهُم وَمَن صَلَحَ مِن آبائِهِم وَأَزواجِهِم وَذُرِّيّاتِهِم إِنَّكَ أَنتَ العَزيزُ الحَكيمُ

অর্থ: হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ-দাদা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা মু'মিন ৪০:৮)

(২২) রাব্বানাকশিফ অ্বান্নাল অ্বাজাবা ইন্না মুঅ্বমিনুন
رَبَّنَا اكشِف عَنَّا العَذابَ إِنّا مُؤمِنونَ

অর্থ: হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি। (সুরা দুখান ৪৪:১২)

(২৩) রব্বানাগ্ব ফিরলানা ওয়ালি ইখওয়ানিনাল লাজিনা সাবাক্বুনা বিল ঈমানি ওয়ালা তাজঅ্বাল ফি ক্বুলুবিনা গিল্লাল লিল্লাজিনা আমানু; রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম।

رَبَّنَا اغفِر لَنا وَلِإِخوانِنَا الَّذينَ سَبَقونا بِالإيمانِ وَلا تَجعَل في قُلوبِنا غِلًّا لِلَّذينَ آمَنوا رَبَّنا إِنَّكَ رَءوفٌ رَحيمٌ

অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।
(সুরা হাশর ৫৯:১০)

(২৪) রব্বানা অ্বালাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাছির

رَبَّنا عَلَيكَ تَوَكَّلنا وَإِلَيكَ أَنَبنا وَإِلَيكَ المَصيرُ
অর্থ: হে আমাদের পালনকর্তা! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন।
(সুরা মুমতাহিনাহ ৬০:৪)

(২৫) রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগ্বফিরলানা, ইন্নাকা অ্বালা কুল্লি শাইয়িন ক্বাদির।

رَبَّنا أَتمِم لَنا نورَنا وَاغفِر لَنا إِنَّكَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ

অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান। (সুরা তাহরীম ৬৬:৮)

এছাড়াও প্রার্থনার আরও অনেক দু'আ আছে। মাতৃভাষায় আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি চলুন না কোরআনের ভাষায় আল্লাহর কাছে চাই।
رَ‌بَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম
পরওয়ারদেগার! আমাদের দোয়া কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।

31/05/2024

আপনার গোপন বিষয়াদি দুজনের মাঝে সীমাবদ্ধ রাখুন-
১. আপনি
২. আপনার রব

দুটি বিষয়ে কখনও উদ্বিগ্ন হবেন না-
১. রিজিক
২. মৃত্যু
কারণ, এই দুটি আপনার হাতে নয়; আল্লাহর হাতে।

পৃথিবীতে দুজন মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করুন-
১. আপনার মা
২. আপনার বাবা

দুঃসময়ে দুটি বস্তুর সাহায্য নিন-
১. ধৈর্য
২. সালাত

দুটি জিনিস কখনও মনে রাখবেন না-
১. মানুষের প্রতি আপনার অনুগ্রহ
২. আপনার প্রতি মানুষের অন্যায় আচরণ

দুটি জিনিস কখনও ভুলবেন না-
১. আল্লাহ
২. আখিরাত

~হযরত আলী (রাযিঃ)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দোয়া কবুলের গল্প ও আমল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to দোয়া কবুলের গল্প ও আমল:

Share