15/05/2026
আজ ১৫/৫/২৬, শুক্রবার মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর ঢাকাস্থ কার্যালয়ে (হেনোলাক্স ভবন, পুরানা পল্টন) এ মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতুয়া এডভোকেট মিন্টু কুমার মণ্ডল, সভা সঞ্চালনা করেন মহাসচিব মতুয়া শশাংক বর। এতে আরো উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মতুয়া হরিদাস ঠাকুর, সভাপতিমণ্ডলীর সদস্য মতুয়া এডভোকেট উৎপল বিশ্বাস, মতুয়া প্রদীপ কুমার হালদার, মতুয়া নৃপেন্দ্রনাথ হীরা, মতুয়া এডভোকেট পবিত্র মিস্ত্রি, মতুয়া বীরেন বিশ্বাস, যুগ্ম মহাসচিব মতুয়া পলাশ মণ্ডল, মতুয়া তাপস বসু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (অধিক্ষেত্র- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ)মতুয়া সমীরণ মণ্ডল, অর্থ সম্পাদক মতুয়া ব্রজেন্দ্র নাথ সরকার, দপ্তর সম্পাদক মতুয়া কৃষ্ণকান্ত হাওলাদার, আবৃত্তি কর্মশালা বিষয়ক সম্পাদক মতুয়া উজ্জ্বল টিকাদার, আইন বিষয়ক সম্পাদক মতুয়া সুমন মণ্ডল, সদস্য মতুয়া বরুণ ভক্ত প্রমূখ।
মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ পরিচালিত বিগত একুশে বইমেলার স্টলের সার্বিক হিসাব নিকাশ ও পর্যালোচনাসহ মতুয়া সাহিত্য সমাজের আগামী দিনের কর্ম পরিকল্পনা বিষয়ে এ সভায় বিস্তারিত আলোচনা হয়। কর্ম পরিকল্পনায়
নিম্নলিখিত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়-
১. মতুয়া সাহিত্য সমাজ প্রকাশনা সংস্থা গঠন।
২. মতুয়া মাতৃমণ্ডলীকে নিয়ে ঢাকায় সেমিনার আয়োজন।
৩. সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গকে নিয়ে পারিবারিক ট্যুরের আয়োজন।
৪. আগামীতে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ।
সভা শেষে সংগঠনের সম্মানিত সভাপতি মিন্টু কুমার মণ্ডল মহাশয়ের জন্মদিনের আয়োজনে তাঁকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয় ও কেক কাটা হয়। এ সময় সভাপতি মহোদয়ের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।