Qaulbun Salim

Qaulbun Salim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Qaulbun Salim, Religious organisation, Dhaka.

আলহামদুলিল্লাহ। সকল জায়গা থেকে আওয়াজ উঠুক ইনশাআল্লাহ
14/01/2024

আলহামদুলিল্লাহ। সকল জায়গা থেকে আওয়াজ উঠুক ইনশাআল্লাহ

04/08/2022

অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হল যে, কথা বলছ না? অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। [সূরা সাফফাতঃ ৯১-৯৩]

দুইজন ই একসাথে ঝিনাইদহ ক্যাডেট কলেজে লেখাপড়া করতো। সেম ইয়ার।  ক্লাসমেইট অথচ একজন রব্বের কাছে নিজেকে সোপর্দ করে  দিয়েছে...
03/08/2022

দুইজন ই একসাথে ঝিনাইদহ ক্যাডেট কলেজে লেখাপড়া করতো। সেম ইয়ার। ক্লাসমেইট অথচ একজন রব্বের কাছে নিজেকে সোপর্দ করে দিয়েছেন(শামসুল আরেফীন শক্তি ভাই) শামসুল আরেফীন শক্তি হাফিজাহুল্লাহ / Amiruzzaman Muhammad Shamsul Arefin
আরেকজন(শামীম হাসান সরকার) নিজেকে সোপর্দ করে দিয়েছেন দুনিয়াবী

দুইজন ই ছিলো একই ক্লাসের একই সাথেই। অথচ এখন দুইজনের পথ ভিন্ন।

“সবাই বিক্রি হই,কেউ রবের কাছে আর কেউ দুনিয়ার কাছে..!

উম্মাহর সম্মান রক্ষায় কাটিয়ে দিলেন সারাজীবন। সে যে বের হলেন, পিছন ফিরে তাকালেননা। আঁকাবাঁকা পথ বেয়ে এগিয়ে চললেন, পথ হারা...
02/08/2022

উম্মাহর সম্মান রক্ষায় কাটিয়ে দিলেন সারাজীবন। সে যে বের হলেন, পিছন ফিরে তাকালেননা। আঁকাবাঁকা পথ বেয়ে এগিয়ে চললেন, পথ হারালেননা। বন্ধুর পথ মাড়ি দিলেন, ক্লান্ত হলেননা। শত বিপদেও টললেননা, হকের পথে এক চুল ছাড় দিলেননা। চলে গেলেন আর রেখে গেলেন কর্মময় জীবনের পাহাড়সম ছাপ।

-
দৃঢ়তার এক প্রতিশব্দ ‘আয়মান’।

© Arshad Ansary

01/08/2022

যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তিনভাবে তাকে সম্মানিত করবেন।
১. দ্রুত তওবা করার সুযোগ দিবেন
২. অন্তরে প্রশান্তি এনে দিবেন
৩. ইবাদতে আগ্রহ সৃষ্টি করে দিবেন
যে মৃত্যুকে ভুলে যায় সে তিনটি ক্ষেত্রে খুব ভুগবে।
১. তওবা দেরিতে করা
২. অন্তরে শান্তির অভাব
৩. ইবাদতে অলসতা।
(আরশিফু মুলতাকা আহলিল হাদিস: ১, ৮০/১০৩)

@শায়েখ আব্দুল আযীয আত তারিফী (ফা.আ.)
01/08/2022

@শায়েখ আব্দুল আযীয আত তারিফী (ফা.আ.)

31/07/2022

“অত্যধিক হাসাহাসি পুরুষত্ব কেড়ে নেয়।”

~হাসান আল-বসরী (রাহিমাহুল্লাহ)~
(মাজালিসাতু ওয়া জাওয়াহিরুল ইলম, ২/৩৩৩)

সংগৃহীত

30/07/2022

আজ পহেলা মুহাররম। নতুন আরেকটি হিজরীবর্ষ শুরু হলো-১৪৪৪। তার মানে আজ থেকে চৌদ্দশত চুয়াল্লিশ বছর পূর্বে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করেছিলেন। হিজরীবর্ষ শুধু একটি বর্ষের নাম নয়, এর সাথে মিশে আছে মুসলিমদের আবেগ, ইতিহাস আর গুরুত্বপূর্ণ সব ইবাদাতের হিসাবনিকাশ। তাই হিজরীবর্ষের দিনগুলো গণনা করা মুসলিমদের অন্যতম দায়িত্ব। যদি কেউ-ই এই দায়িত্ব পালন না করে তবে সকলেই গুনাহগার হবে।

হিজরীবর্ষের ব্যবহার ও চর্চাকে জনপ্রিয় করা ও মানুষের মাঝে এর ব্যবহারকে ব্যাপক করার দায়িত্ব আমাদের সবার। চলুন, ১৪৪৪ সনের নতুন বর্ষে আমাদের অঙ্গীকার হোক, হিজরীবর্ষকে আমরা নিয়মিত ব্যবহার করব। প্রতিটি লেখার সাথে হিজরীবর্ষের তারিখ উল্লেখ করব। মিম্বারে, মেহরাবে ও মাহফিলে মাহফিলে তা হিজরী তারিখ মানুষকে মনে করিয়ে দিবো। আল্লাহ তাওফীক দিন। আমিন। Abdullah Al Masud Hafijahullah

30/07/2022

সালাফের তাকওয়া

ঈসা ইবনে আবদুল্লাহ আল বসরী বলেন, আমি হাসান ইবনু আরাফাহ কে বলতে শুনেছি, তিনি বলেন, আমাকে আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, "শাম দেশে আমি এক লোকের কাছ থেকে একটি কলম ধার নিয়েছিলাম। কিন্তু কলমটি তাঁর মালিকের কাছে ফিরিয়ে দিতে ভুলে যাই।পরে যখন মার্ভ শহরে আসি, তখন আচমকা কলমটি আমার হাতে দেখতে পেয়ে তৎক্ষনাত শামে গমন করে কলমটি মালিকের হাতে ফেরত দিয়ে আসি"।

(তারীখে বাগদাদ,আবু বকর খতীবে বাগদাদী ১০/১৬৭ ; তাযীবুত তাহযীব, হাফেয ইবনে হাজার আসকালানী ৪/১৪৪)

উমেদ প্রকাশ Umed Prokash

30/07/2022



ইখলাসের সবচেয়ে সহজ ধাপ হচ্ছে, কোনো কাজ আল্লাহর জন্য শুরু করা। আর সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে, লোকপ্রশংসা-প্রসিদ্ধ একদমই মনে স্থান না দেয়া।

প্রথম ধাপ মানুষকে সাধারণ মুখলিস বানায়। আর দ্বিতীয় ধাপ বানায় উচ্চস্তরের মুহসীন।

এক তাবিয়ীর কথা থেকে ওপরের শিক্ষাটা পেলামঃ

আব্দুল্লাহ ইবনু উরওয়াহ (রহ.) বলেন, “আল্লাহ তাআলার কাছে আমার এমন দোষত্রুটির ব্যাপারে অনুযোগ জানাই, যা আমি ত্যাগ করতে পারিনি। পাশাপাশি এমন প্রশংসার ব্যাপারেও অনুযোগ জানাই, যার যোগ্য আমি নই। আমরা তো দ্বীনের দ্বারা দুনিয়া পাওয়ার জন্য কান্নাকাটি করি।”


— [বইটি অবশ্যই সংগ্রহ করার মতো, বইঃ মুমিনের পাথেয়, ১ম খণ্ড, পৃঃ ৮৫, ইমাম ইবনুল-মুবারক (রহ.)]

MD Minhazul Islam Moin Hafijahullah

30/07/2022

"তোমার যে কর্ম আল্লাহ অপছন্দ করেন একাকী থাকা অবস্থায় সে কাজ করো না"
مَا كَرِهَ اللهُ مِنْكَ شَيْئًا، فَلَا تَفْعَلْهُ إِذَا خَلَوْتَ"
~ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
[ ইমাম ইবন হিব্বান (রাহ.), আস সহিহ, হা: ১৮৭৩; শাইখ আলবানীর (রাহ.) মতে হাসান লি-গাইরিহ, আত তা'লিকাতুল হিসান, হা: ৪০৪]

সংগৃহীত

30/07/2022

ফিতনার সময় মুক্তির পাথেয়ঃ

উকবা ইবনু আমির (রা.) বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! মুক্তির উপায় কী?’ তিনি বলেন—
أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلَى خَطِيئَتِكَ
‘‘তুমি তোমার জিহ্বা সংযত রাখো,

তোমার বাসস্থান যেন তোমার জন্য প্রশস্ত হয় (অর্থাৎ তুমি তোমার বাড়িতে অবস্থান করবে) এবং

তোমার গুনাহের জন্য ক্রন্দন করো।’’

[ইমাম তিরমিযি, আস-সুনান: ২৪০৬; হাদিসটি সহিহ]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaulbun Salim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share