Krishna consciousness

  • Home
  • Krishna consciousness

Krishna consciousness কৃষ্ণভাবনা প্রচার ও অনুশীলন করাই হচ্ছে প্রকৃত সুখের অন্বেষণ।

Love Krishna & Serve Krishna 🦚❤️

The International Society for Krishna Consciousness (ISKCON)

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ১৯৬৬ সালে নিউ ইয়র্ক সিটিতে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

জয় শ্রীল প্রভুপাদ কি,,,,,,জয়।

"মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাও আনন্দে" 🙏💚
15/05/2026

"মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাও আনন্দে" 🙏💚


পুরুষোত্তম মাসে এই ৩৩ টি কাজ অবশ্যই করুন। কার্তিক মাসের থেকেও হাজার গুন বেশি মাহাত্ম্য। 🙏📍 পুরুষোত্তম মাসের গুরুত্বপূর্ণ...
14/05/2026

পুরুষোত্তম মাসে এই ৩৩ টি কাজ অবশ্যই করুন। কার্তিক মাসের থেকেও হাজার গুন বেশি মাহাত্ম্য। 🙏

📍 পুরুষোত্তম মাসের গুরুত্বপূর্ণ নিয়মসমূহ:

১. ব্রহ্ম মুহূর্তে জাগরণ: সকালে ব্রহ্ম মুহূর্তে জাগা উচিত। ব্রহ্ম মুহূর্ত ভোর ৪:০০ টা থেকে ৪:৫৮ মিনিট পর্যন্ত হয়। অর্থাৎ সকাল ৪টেয় জেগে যাওয়া উচিত।

২. প্রাতঃক্রিয়া ও পূজা: প্রাতঃক্রিয়া সেরে নিজের মঙ্গল আরতি, পূজা এবং যে হরিনাম জপ হয় তা করা উচিত।

৩. নাম জপ: আপনারা সবাই বৈষ্ণব, সবাই ভক্ত। যারা হরিনাম জপ করেন না (হরে কৃষ্ণ মহামন্ত্র), অন্তত এই পুরুষোত্তম মাসে এই মন্ত্র জপ করা উচিত।

৪. জপ সংখ্যা বৃদ্ধি: যারা ১৬ মালা জপ করেন, তাদের ২৫ মালা, ৩৩ মালা বা ৬৪ মালা—অর্থাৎ আরও বাড়ানো উচিত। বিশেষ করে ৩৩ মালার জপের মহিমা অনেক।

৫. আচার্যদের প্রার্থনা: এই মাসে বিশেষ রূপে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় এবং এই প্রার্থনা আচার্যদের শ্লোকের মাধ্যমে করা উচিত।

৬. জয় রাধা মাধব: ঠাকুর ভক্তিবিনোদ যেমন লিখেছেন—নিয়ম করা উচিত যে সকালে উঠে আমরা 'জয় রাধা মাধব' গাইব।

৭. চৌরাষ্টকম পাঠ: দুপুরে 'চৌরাষ্টকম' গাইবেন, তাতেও পুরুষোত্তমের মহিমা বলা হয়েছে।

৮. অষ্টকম পাঠ: সন্ধ্যায় বা দিনে একবার 'নন্দনন্দন অষ্টকম', 'শ্রী জগন্নাথ অষ্টকম' বা 'শচীসুত অষ্টকম'—এই তিনটি অষ্টকমের মধ্যে যেকোনো একটি আমরা গাইব।

৯. বিশেষ মন্ত্র জপ: দিনে ৩৩ বার এক সময়ে এই মন্ত্রটি পুনরাবৃত্তি করা উচিত:
"গোবর্ধনধরং বন্দে গোপালং গোপারূপিণম্। গোকুলোৎসবমীশানং গোবিন্দং গোপিকাপ্রিয়ম্।।"
এবং সাথে ভগবানের সম্মুখে ৩৩ বার প্রনাম। ( পুরুষদের দন্ডবৎ, মাতাজিদের পঞ্চাঙ্গ প্রনাম)

১০. গীতা পাঠ: ভগবদ্গীতার ১৫তম অধ্যায়ের (পুরুষোত্তম যোগ) পাঠ করা উচিত। এর শ্লোকগুলো বোঝার মতো সুন্দর, যা পাঠ করলে কথা শোনার সময় বড় আনন্দ আসবে।

১১. ব্রহ্ম স্তুতি: ভাগবতমের দশম স্কন্ধের ১৪তম অধ্যায়—'ব্রহ্ম স্তুতি', যা ব্রহ্মা ভগবান কৃষ্ণকে করেছেন (তা পাঠ করা)।

১২. সরল জীবন: 'সিম্পল লিভিং হাই থিংকিং'। নিজের জীবনযাত্রা সহজ করে দেওয়া উচিত এবং বিচার বা চিন্তা উন্নত রাখা উচিত।

১৩. মিতাহার: খাবারে কেবল ফলার বা খাবার সীমিত করা উচিত। যতটা খান, তার চেয়ে কমানোর চেষ্টা করুন।

১৪. আলস্য ত্যাগ: ৫ বার খেলে ৪ বার খান, ৩ বার খেলে ২ বার। উদ্দেশ্য হলো যাতে আলস্য না আসে, ঘুম না আসে। তপস্যার নামে দিনভর শুয়ে থাকার চেয়ে একটু খেয়ে ভজন করাই শ্রেয়।

১৫. ব্রহ্মচর্য পালন: পুরুষ হোক বা স্ত্রী, এই মাসে ব্রহ্মচর্য ব্রত পালন করা।

১৬. নিষ্কাম কর্ম: যে কাজই করবেন তা যেন কেবল কৃষ্ণের জন্য হয় (ব্যবসায়াত্মিকা বুদ্ধি)।

১৭. আধ্যাত্মিক প্রগতি: অন্য কাজের জন্য কম প্রচেষ্টা করা এবং যাতে ভক্তিতে প্রগতি হয় সেই কাজে বেশি পরিশ্রম করা।

১৮. জাগতিক কাজ বর্জন: মাসির বাড়ি যাওয়া বা এখানে-ওখানে যাওয়া এই মাসে কমিয়ে দিন এবং ভক্তির কাজ বাড়িয়ে দিন।

১৯. অগ্রাধিকার: শারীরিক প্রয়োজন সীমিত করে আধ্যাত্মিক প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া।

২০. সংকল্প প্রকাশ: নিজের সংকল্প গুরুর সামনে বা ভক্তদের সামনে প্রকাশ করা উচিত। কাগজে লিখে সবাইকে দেখিয়ে বেড়ানো উচিত নয়, তাহলে পরের দিনই ওটা বন্ধ হয়ে যাবে।

২১. প্রিয় বস্তু ত্যাগ: নিজের কোনো প্রিয় বস্তু, খাবার বা দিনচর্যার কোনো একটি অঙ্গ ত্যাগ করা উচিত। যেমন—"আজ থেকে আমি করলা ত্যাগ করলাম।"

২২. ধামবাস: এই মাসে ৩০ দিন ভগবানের ধামে বাস করা উচিত। সম্ভব না হলে ইসকন মন্দিরে বেশি বেশি যাওয়া উচিত এবং ভক্তদের সঙ্গে সঙ্গ করা উচিত।

২৩. পুষ্প অর্পণ: ভগবানকে নিত্য তুলসী দল এবং পদ্ম ফুল অর্পণ করা উচিত। না পেলে স্মরণ করেও এটি করা যায়।
সম্ভব হলে ৩৩ প্রকার পুস্প এবং ৩৩ টা তুলসী ভগবানের চরনে অর্পন করুন।

২৪. ক্রোধ বর্জন: ক্রোধ ত্যাগ করার চেষ্টা করুন এবং যে পরিস্থিতি উত্তেজিত করে তোলে তা থেকে বাঁচা উচিত।

২৫. বৈষ্ণব অপরাধ: বৈষ্ণব অপরাধ থেকে পূর্ণরূপে বাঁচার চেষ্টা করুন।

২৬. গ্রন্থ বিতরণ: গীতা, ভাগবত বা পুরুষোত্তমের কথা আছে এমন বই বেশি করে বিতরণ করুন। আমাদের আচার্যরা এই গ্রন্থগুলোর জন্য অনেক পরিশ্রম করেছেন।

২৭. প্রসাদ সেবা: বৈষ্ণবদের সেবা করা এবং তাদের প্রসাদ খাওয়ানো উচিত।

২৮. শ্রবণ ও শুদ্ধিকরণ: হরি কথা দিয়ে নিজের শুদ্ধিকরণ করুন। রোজ নিয়ম করে কথা শোনা উচিত এবং তার সময়সীমা বাড়ানো উচিত।

২৯. পরিক্রমা: ধাম পরিক্রমার বিশেষ গুরুত্ব আছে। সম্ভব না হলে ইসকন মন্দিরে বা নিজের ঘরের মন্দির বা তুলসী গাছকে ৩৩ বার পরিক্রমা করুন কীর্তন করতে করতে।

৩০. মন্দির মার্জনা: অন্তত নিজের ঘরের মন্দির রোজ পরিষ্কার রাখুন। এই মাসে মন্দিরকে ঝকঝকে রাখুন (গুন্ডিচা মার্জন)।

৩১. পবিত্র স্নান: পবিত্র নদীতে রোজ স্নান করা উচিত। গঙ্গার ৩৩ বার ডুব দেওয়ার মাহাত্ম্য রয়েছে। সম্ভব না হলে এই শ্লোকটি বলে স্নান করলে সব নদীর ফল পাওয়া যাবে:
"গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি। নর্মদে সিন্ধু কাবেবি জলেঽস্মিন্ সন্নিধিং কুরু।।" ৩৩ বার মাথায় জল ঢালতে পারেন।

৩২. দীপ দান: নিত্যরূপ রাধা ও কৃষ্ণকে দীপ (প্রদীপ) অর্পণ করবেন। সম্ভব হলে ৩৩ প্রদীপ অর্পন করুন।

৩৩. বৈষ্ণব ভোজন: সংকল্প শেষে বৈষ্ণবদের ডাকুন এবং ঘি দিয়ে তৈরি খাবার বা ভেট অর্পণ করুন। রোজ না পারলে ৩৩ দিনের ভোজন একদিনে করাতে পারেন।


#পুরুষোত্তম_ব্রত_পালনের_মহিমা #পুরুষোত্তম_ব্রত_পালন_না_করলে_কি_হতে_পারে #পুরুষোত্তম_ব্রতে_কি_কি_পালনীয় #পুরুষোত্তম_ব্রত #পুরুষোত্তম_ব্রত_মাহাত্ম্য #পুরুষোত্তম

শুভ অপরা একাদশী তিথিতে শ্রীরাধামাধবের অপরূপ শৃঙ্গার দর্শন।🙏❣️
13/05/2026

শুভ অপরা একাদশী তিথিতে শ্রীরাধামাধবের অপরূপ শৃঙ্গার দর্শন।🙏❣️

আগামী ১৬ই মে থেকে বিশেষ মাস পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে। (১৬ মে থেকে ১৫ জুন পর্যন্ত ) পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয়...
05/05/2026

আগামী ১৬ই মে থেকে বিশেষ মাস পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে। (১৬ মে থেকে ১৫ জুন পর্যন্ত )
পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড পালন করা হবে তা অন্য সকল মাস থেকে ১০ হাজার গুণফল বেশি লাভ হবে।
এই পুরুষোত্তম মাস ৩ বছর পর পর আসে।
চলুন এই মাসে কি কি পালন করা উচিত এবং তার কি মহিমা ও পালন না করলে কি ক্ষতি হতে পারে জেনে জেনে নেই।

#পুরুষোত্তম_ব্রতে_কি_কি_পালনীয় : -
১. প্রাতঃস্নান ও মঙ্গলারতি
২. তুলসীতে জল দান
৩. হরে কৃষ্ণ মহামন্ত্র জপ
৪. কীর্তন
৫. শ্রীমদ্ভাগবত পাঠ ও শ্রবণ
৬. সন্ধ্যায় ভগবানকে প্রদীপ নিবেদন
৭. স্তোত্র পাঠ ( চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম্)
৮. বৈষ্ণব সেবা ও বৈষ্ণবদের দান দক্ষিণা করা ।
৯. বিশেষ সংখ্যা ৩৩ ( রাধা কৃষ্ণের উদ্দেশ্যে ৩৩ দণ্ডবৎ প্রণাম, ৩৩ সংখ্যা প্রদীপ নিবেদন, ৩৩ সংখ্যা ফল ও পুষ্প প্রদান, ৩৩ বার মন্দির পরিক্রমা এছাড়া ভগবানের অন্যান্য সেবায় ৩৩ সংখ্যা ব্যবহার)
১০. চারটি নিয়ম পালন ( কমপক্ষে নিরামিষ খাওয়া, নেশা না করা, জোয়া না খেলা, অবৈধ সংঘ না করা)

#পুরুষোত্তম_ব্রত_পালনের_মহিমা :-
১. স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষায় এই অধিমাসকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ নাম "পুরুষোত্তম" দ্বারা অলংকৃত করেছেন। (পৃ: - ৭)
২. শাস্ত্রে বিভিন্ন রকমের পাপ ও দোষের প্রতিকার রূপে এই পুরুষোত্তম ব্রতের বিধান রয়েছে। ( পৃ: ৮)
৩. ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার যে সমস্ত গুণ আছে সে সমস্ত গুণ আমি এই মাসে অর্পণ করলাম। ( পৃ: ১৪)
৪. অন্য সকল মাসের অধিপতি বলা হয় এই মাসকে। ( পৃ: ১৪)
৫. যিনি সকল প্রকার কামনাশুন্য বা সকল কামনা যুক্ত হয়েও এ মাসের নিয়ম পালন করেন তিনি সকল কর্ম ভস্মাসাৎ করে আমাকে প্রাপ্ত হন। (পৃ: ১৪)
৬. এই মাসে ভক্তদের কখনোই অপরাধ হয় না ভগবানের সেবা করতে গিয়ে। (পৃ: ১৪)
৭. এই পুরুষোত্তম মাসের যিনি ভক্তিপূর্বক আমার নাম জপ ও আমার অর্চন করেন তিনি ধন-পুত্রাদি লাভে পরে অবশেষে গোলোকবাসী হন। (পৃ: ১৪)
৮. পুরুষোত্তম মাস পালনে জাগতিক সুখ প্রদানসহ ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্যতাও লাভ করা যায়। (পৃ: ১৫)
৯. পুরুষোত্তম মাস সকল মাসের শ্রেষ্ঠ। এই মাসের মহিমার ১৬ ভাগের ১ ভাগেরও সমান নয় অন্য সকল মাসের মহিমা। ( পৃ : ১৭)
১০. পুরুষোত্তমাসে মাত্র একবারও যদি কেউ পূণ্যতীর্থে স্নান করেন ১২ হাজার বছর ধরে গঙ্গাস্নানের বা বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত হওয়া যায়। ( পৃ : ১৭)
১১. পুরুষোত্তম মাসের স্নান, দান ও কৃষ্ণ নাম করলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় এবং সর্বসিদ্ধিরাভ ও মনোবাসনা পূরণ হয়। ( পৃ: ১৭)
১২. পুরুষোত্তম ব্রত পালনের পঞ্চপান্ডবরা তাদের হারানো রাজ্য ফিরে পেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। ( পৃ: ২৩)
১৩. ভক্তি ভরে পুরুষোত্তম ব্রত মাহাত্ম্য শ্রবণে সৌভাগ্য লাভ ও ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায়। ( পৃ: ২৪)
১৪. পুরুষোত্তম ব্রত পালনের ভক্তদের সমস্ত বাসনা পূরণ হয় । ( পৃ: ২৪)
১৫. পুরুষোত্তম মাসের প্রাতঃস্নান করলে সমস্ত তীর্থ ড় স্নানের ফল লাভ হয়।
#পুরুষোত্তম_ব্রত_পালন_না_করলে_কি_হতে_পারে :-
১. পুরুষোত্তম মাসের যে সকল মহামূঢ় হরিনাম জপ-দানাদি করেন না ও সৎকর্ম, স্নান করেনা এবং দেব, তীর্থ ও ভক্তদের প্রতি বিদ্বেষ করে সেই সকল দুষ্ট দুর্ভাগা স্বপ্নেও কোন সুখ পায় না। (পৃ : ১৪)
২. যে সকল ব্যক্তি পুরুষোত্তম মাসের গুরুত্ব না দিয়ে নিন্দা করে সে কখনো সৌভাগ্য লাভ করতে পারেন না। ( পূর্বজন্মে দ্রৌপদী মেধা ঋষির কন্যার থাকা সত্ত্বেও সে পুরুষোত্তম মাসের নিন্দা করেছিল এবং তা পালন করে নাই তাই তার জন্য তাকে লাঞ্ছিত ও অপমানিত হতে হয়েছিল। পরবর্তীতে তিনি পুরুষোত্তম ব্রত পালনে রাজ্যসুখ ও ভগবদ্ধাম প্রাপ্ত হয় ) (পৃ: ১৭-২৩)
হরে কৃষ্ণ🙏🙏


#পুরুষোত্তম #পুরুষোত্তম_ব্রত #পুরুষোত্তম_ব্রত_মাহাত্ম্য

27/04/2026

বাঙ্গালী সুরে কীর্তন-পূজ‍্যপাদ নাড়ুগোপাল প্রভু 🙏❣️
Naru Gopal Das

25/04/2026

কৃষ্ণের অপ্রাকৃত নাম শুনুন এবং কীর্তন করুন আপনার মন এমনিতেই শান্ত হয়ে যাবে 😍🙏❣️

অক্ষয় তৃতীয়ার আজকের সর্বশ্রেষ্ঠ দর্শন 😍❣️
20/04/2026

অক্ষয় তৃতীয়ার আজকের সর্বশ্রেষ্ঠ দর্শন 😍❣️

রাধামাধব এর দিব্য দর্শন 🙌
02/04/2026

রাধামাধব এর দিব্য দর্শন 🙌

27/03/2026

“অযোধ্যায় শ্রী রামের কপালে ‘সূর্য তিলক’ ☀️🏹🚩
রাম নবমীর পবিত্র তিথিতে বছরে একবারই এই অলৌকিক দৃশ্য দেখা যায় 🧡🚩

হে নৃসিংহদেব সকলকে রক্ষা করুন 🧿🙏
22/03/2026

হে নৃসিংহদেব সকলকে রক্ষা করুন 🧿🙏

আজ নিত্যানন্দ ত্রয়োদশী বা পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস। মহাপবিত্র এই তিথিতে ভগবানের মহাভিষেক দর্শন করে ...
31/01/2026

আজ নিত্যানন্দ ত্রয়োদশী বা পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস। মহাপবিত্র এই তিথিতে ভগবানের মহাভিষেক দর্শন করে কৃপা লাভ করুন। জয় নিতাই 🙌💛

Address


Telephone

+8801748860847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishna consciousness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share