05/07/2026
বোনেরা চেষ্টা করবেন বিবাহিত জীবনের কোনো কিছু সোশাল মিডিয়ায় শেয়ার না করার। আপনার বিবাহিত জীবন যদি সুখের হয়, তার জন্য নিয়মিত আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর যদি সুখের না হয়, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যেনো আল্লাহ সব সমস্যার সমাধান করে দেন।
কিন্তু সোশাল মিডিয়ায় নিজের বিবাহিত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে গসিপ করা, এটা একদমই একজন মুসলিম নারীর "হায়া"র সাথে যায় না। তার উপর বদনজর, হিংসা ইত্যাদি তো আছেই।
দুঃখের বিষয়, আমরা যেসব অনলাইন এক্টিভিস্ট দের ফলো করি, তারাও অনেকে নিয়মিত তাদের ম্যারিড লাইফের বিভিন্ন বিষয় নিয়ে গসিপ করেন। তাদের এই বিষয়টি একদমই অনুসরণ করা যাবে না।
নিজের ব্যক্তিগত জীবন, সাফল্য, ব্যর্থতা গোপন রাখুন।