Gr̥hastha āśrama

Gr̥hastha āśrama শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ শাহাপুর, চাটখিল, নোয়াখালী দ্বারা পরিচালিত।

বাহিরের “নিরামিষ” খাবারে লুকানো আমিষ — ভক্তদের জন্য একটি সতর্কবার্তা ‼️ভক্তিজীবনে শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীল প্...
10/05/2026

বাহিরের “নিরামিষ” খাবারে লুকানো আমিষ — ভক্তদের জন্য একটি সতর্কবার্তা ‼️
ভক্তিজীবনে শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীল প্রভুপাদ বলতেন Purity is the force, “শুদ্ধতাই শক্তি”। আহার শুদ্ধ, সত্ত্ব শুদ্ধ, শুদ্ধ সত্ত্বায় ধ্রুবস্মৃতি। অন্তত পক্ষে আহার শুদ্ধ রাখার চেষ্টা করা উচিত। বর্তমান সময়ে আমরা অনেকেই বাজারের তৈরি খাবার—আইসক্রিম, চকলেট, বিস্কুট, কেক ইত্যাদি—নিরামিষ মনে করে নির্দ্বিধায় গ্রহণ করি। কিন্তু সত্য হলো, এইসব খাবারের অনেকগুলোর মধ্যেই গোপনে প্রাণীজ আমিষ উপাদান মিশ্রিত থাকে। ফলে অজান্তেই ভক্তরা এমন কিছু গ্রহণ করছেন, যা ভগবদভক্তির পথে প্রতিবন্ধক।

~ আইসক্রিম:
আমরা সাধারণত মনে করি—দুধ দিয়ে তৈরি, তাই আইসক্রিম নিরামিষ। কিন্তু বাস্তবে আইসক্রিমে Emulsifier (E471, E472) ব্যবহৃত হয়, যা অধিকাংশ পশু চর্বি থেকে আসে। আবার কিছু ফ্লেভারে Gelatin থাকে, Gelatin হলো এক ধরনের জেল জাতীয় পদার্থ, যা সাধারণত তৈরি হয়— প্রাণীর হাড়, চামড়া, তরুণাস্থি
বিশেষ করে গরু বা শুকরের অংশ সিদ্ধ করে এর কোলাজেন থেকে Gelatin তৈরি করা হয়।

আইসক্রিমে Gelatin ব্যবহার করা হয়— আইসক্রিমকে ঘন করতে যেনো সহজে গলে না যেতে, texture নরম ও elastic রাখতে
উদাহরণস্বরূপ: Kwality Wall's, Igloo Ice Cream
“Milk-based” মানেই ভক্তদের জন্য নিরাপদ নয়।

~ চকলেট:
চকলেটের ক্ষেত্রে দেখা যায় এতে ব্যবহৃত E904 (Shellac) যা পোকা থেকে তৈরি চকচকে একটি আবরণ।
Shellac হলো এক ধরনের প্রাকৃতিক resin বা আঠালো পদার্থ, যা তৈরি হয় একটি বিশেষ পোকার নিঃসরণ থেকে। চকলেটে এটি চকচকে finish দেয়, গলতে কিছুটা বাধা দেয়, উপরিভাগকে মসৃণ রাখে, moisture থেকে রক্ষা করে
এই পোকার নাম হলো Lac insect। উদাহরণ: চকচকে চকলেট, ক্যান্ডি, জেলি, কিছু ফলের উপর coating, ওষুধের ট্যাবলেট coating.

একইভাবে Emulsifier (E322) উৎস সবসময় পরিষ্কার নয় তবে বেশিরভাগ প্রানিজ আমিষ। কিছু কিছুতে Natural flavor ব্যবহৃত হয় যা অস্পষ্ট হলেও, প্রাণীজ উৎস থাকতে পারে।
যেমন: Cadbury Dairy Milk, KitKat

~ কেক ও বিস্কুট: বেশিরভাগ আমিষ নির্ভর
বাজারের কেক-বিস্কুটে প্রায়ই Egg / Egg powder থাকে যা সরাসরি আমিষ। আবার Shortening বা Fat যা পশু চর্বি হতে পারে।
যেমনঃ Britannia Good Day, Pran Biscuit

~ জেলি, ক্যান্ডি ও মার্শম্যালো: সবচেয়ে ঝুঁকিপূর্ণ
এই ধরনের প্রায় খাবারেই থাকে Gelatin এটি সরাসরি পশু উৎস থেকে তৈরি।
যেমন: Haribo, Pran Jelly. “Chewy” বা “Jelly” ধরনের খাবারে বিশেষ সতর্কতা প্রয়োজন।
আরও কিছু লুকানো আমিষ উপাদান:
E120 (Carmine), E631 / E627, Rennet

আর বিশেষত যদি নিরামিষও হয় তাহলেও কি আমাদের খাওয়া উচিত? শ্রীল প্রভুপাদ এবং আচার্য নির্দেশ অনুসারে আমরা বহিরাগত কিছু সন্দেহজনক নিরামিষ গোষ্ঠীর হাত থেকেও সতর্ক হয়ে রন্ধনকৃত খাদ্য গ্রহণ করে থাকি। তবে সেই প্রেক্ষিতে আমরা কিভাবে বাজারের অপরিপক্ক এবং ধর্মবিহীন হাতে তৈরি দ্রব্য খেতে পারি; তা যতই নিরামিষ হোক। তাহলে আমরা ওই যেকোনো ব্যক্তির হস্তে রন্ধনকৃত বস্তু অবশ্যই খেতে পারি! তাই নয় কি? আর বিশেষত আমি শ্রীপাদ মনি গোপাল প্রভুর প্রবচন হতে শুনেছি -
"শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন ঢাকাতে প্রচারে এসেছিলেন, তিনি কোনো শুদ্ধ বৈষ্ণব পান নি বলে তিনদিন শুধু চিড়া খেয়ে থেকেছিলেন। তিনি তো মহাভাগবত, তিনি নিয়মের ঊর্ধ্বে, তিনি এত কঠোরভাবে পালন না করলেও পারতেন, অথচ তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, আচরণ করে, আচার্য।"

কিন্তু আমরা তাও ইন্দ্রিয়তৃপ্তির জন্য এগুলো খাচ্ছি! ভক্তি জীবনে উন্নতির দিকে ধাবিত হতে হবে। এসব খাবারের দরুন আমরা নীতির উলঙ্ঘন তো করছিই। এমনকি অনেকে ভক্তই সোশ্যাল মিডিয়া তে এসব বস্তুর প্রমোট করার মতো গ্রহণ করছেন।

তাই আমাদের অবশ্যই এসব বিষয়ে সতর্ক হতে হবে।

Hare Kṛṣṇa
Jay Srila Prabhupada
Jay Guru Gauranga
Credit: Niladri Banik (Admin Panel)

আমাদের বৈষ্ণবদের জন্য এটি এক মহান দায়িত্ব। গর্ভাধান সংস্কারে স্বামী-স্ত্রী একটি মঙ্গলময় তিথি ও সময় নির্ধারণ করে বিভিন...
21/07/2025

আমাদের বৈষ্ণবদের জন্য এটি এক মহান দায়িত্ব। গর্ভাধান সংস্কারে স্বামী-স্ত্রী একটি মঙ্গলময় তিথি ও সময় নির্ধারণ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করেন।

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ, ৯ এপ্রিল ২০২৫, শ্রীধাম মায়াপুর ভারত

11/07/2025

আমরা মহারাজের সঙ্গে যুক্ত আছি তো?

এই জড়জগৎ প্রেমের বিকৃত প্রতিফলন===============“তুমি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করো, কিন্তু তুমি দেখবে যে এটা শ...
08/07/2025

এই জড়জগৎ প্রেমের বিকৃত প্রতিফলন
===============
“তুমি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করো, কিন্তু তুমি দেখবে যে এটা শর্তসাপেক্ষ। প্রহ্লাদ মহারাজ বলেন, ‘ঔপস্থ্য-জৈহ্বাং বহুমন্যমানঃ’— তিনি (স্ত্রী) এসেছেন আমার জিভ ও ইন্দ্রিয়কে তৃপ্তি দিতে। (শ্রীমদ্ভাগবতম ৭.৬.১৩)’— সে সুস্বাদু খাবার রান্না করবে, সুন্দর রান্না পরিবেশন করবে, আমাকে খাওয়াবে, আমার পাশে বসে পাখা করবে, তারপর ইন্দ্রিয়তৃপ্তি প্রদান করবে।’ যদি কোনো ত্রুটি ঘটে: বিচ্ছেদ। ‘বেরিয়ে যাও!’ এটা কি ভালোবাসা? না। এটা ভালোবাসা নয়। এই জড়জগতে তুমি কখনোই ভালোবাসা খুঁজে পাবে না। সংস্কৃতে ভালোবাসার জন্য বলা হয় ‘প্রেম’। এখানে প্রেম নেই। এই জড়জগৎ প্রেমের বিকৃত প্রতিফলন — যার নাম কাম, বা ভোগলালসা। এখানে প্রেম নয়, শুধু কামভোগেচ্ছা। তুমি বুঝতে পারছো?”

শ্রী শ্রীমৎ গৌরগোবিন্দ স্বামী মহারাজ
১৯৯০ সালের ৬ই নভেম্বর
সন্ধ্যা অনুষ্ঠান, সিডনি

অযথা অনুমান করার চেয়ে এটা বলা অনেক ভাল যে, "আমার জানা নেই"! তুমি বলতে পারো, "আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করব।"শ্রীল জয়...
22/06/2025

অযথা অনুমান করার চেয়ে এটা বলা অনেক ভাল যে, "আমার জানা নেই"! তুমি বলতে পারো, "আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করব।"

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ
২৯ মার্চ ২০২৫, তিরুপ্পালাই, মদুরাই।

বঙ্গানুবাদ: Vēdic Nēcṭar Ḍrops-বৈদিক অমৃতবিন্দু (Admin প্যানেল)

ত্রুটি স্বীকার করা দোষের নয়!We all have faults — but recognizing them is not weakness. It's the beginning of transforma...
13/06/2025

ত্রুটি স্বীকার করা দোষের নয়!

We all have faults — but recognizing them is not weakness. It's the beginning of transformation.
HG Mahatma das

‼️ইচ্ছাকৃত পতন‼️যদি তুমি মায়ার পতিত হতে অজুহাত খুঁজতে চাও, তবে মায়া তোমাকে অজুহাতের অভাব হতে দেবে না।শ্রীপাদ মহাত্মা দ...
07/06/2025

‼️ইচ্ছাকৃত পতন‼️

যদি তুমি মায়ার পতিত হতে অজুহাত খুঁজতে চাও, তবে মায়া তোমাকে অজুহাতের অভাব হতে দেবে না।
শ্রীপাদ মহাত্মা দাস, দয়ার উপাখ্যান,
পর্ব ১৭, ২২ মে, ২০২৫

"If you want excuses to fall into maya, maya will give you many."
— HG Mahatma Das, দয়ার উপাখ্যান, Part 17, May 22, 2025

“শুধু এতটাই যথেষ্ট নয় যে তোমার নির্দেশ সঠিক — তা এমনভাবে হৃদয়ে পৌঁছাতে হবে, যা সাহায্য ও প্রেরণা প্রদান করবে, ক্ষতি নয...
22/05/2025

“শুধু এতটাই যথেষ্ট নয় যে তোমার নির্দেশ সঠিক — তা এমনভাবে হৃদয়ে পৌঁছাতে হবে, যা সাহায্য ও প্রেরণা প্রদান করবে, ক্ষতি নয়।”

~ শ্রীপাদ মহাত্মা দাস

21/04/2025

কৃষ্ণভাবনায় দৃঢ় গৃহস্থ জীবন ✨

“শ্রীল প্রভুপাদের সেবা করার মাধ্যমে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয়ভক্ত হতে পারি!”শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ১ ফেব্রুয...
19/04/2025

“শ্রীল প্রভুপাদের সেবা করার মাধ্যমে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয়ভক্ত হতে পারি!”

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ
১ ফেব্রুয়ারি ২০২৫, শ্রীধাম মায়াপুর, ভারত

By serving Śrīla Prabhupāda we can be dear to Lord Caitanya!

His Holiness Jayapataka Swami Maharaja
1 February 2025, Sri Mayapur, India.

Jayapataka Swami

Address

Dhaka

Telephone

+8801612162484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gr̥hastha āśrama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share