27/03/2026
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল-হুজ্জাত ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সৈয়দ জাহিদ হোসাইনের সম্মানিত মা এবং কাশিফ হাসানের নানী সৈয়দা ফাহমিদা হোসেন বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমরা মহান আল্লাহ তা’আলার দরবারে আহলে বাইত (আ.)-এর ওসিলায় তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
সকল মোমিন ভাই ও বোনদের প্রতি বিনীত অনুরোধ, তাঁর শেফার নিয়তে নিম্নোক্ত দোয়াটি অন্তত ১০ বার পাঠ করার জন্য:
“আম্মা ইউজীবুল মুযতার্রা ইযা দা’আহু ওয়া ইয়াকশিফুস সু’”
أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ
আসুন আমরা সবাই মিলে দোয়ায় শরিক হই এবং আল্লাহর রহমতের দরবারে তাঁর সুস্থতা প্রার্থনা করি।
আল্লাহ তাঁকে দ্রুত শেফা দান করুন, এলাহি আমীন।