05/01/2025
💚রাসুল (সাঃ) প্রেম নাই যাঁর ঈমান নাই তাঁর 💚
নবীজি ﷺ কে (Cow boy) (নাউজুবিল্লাহ) রাখাল বলে ডাকতে আল্লাহ তা'য়ালা নিষেধ করেছেন।
(সুরা বাকারা, আয়াত ১০৪)
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقُوۡلُوۡا رَاعِنَا وَ قُوۡلُوا انۡظُرۡنَا وَ اسۡمَعُوۡا ؕ وَ لِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ اَلِیۡمٌ
হে মু’মিনগণ! তোমরা ‘রা‘য়েনা’ বলনা, বরং ‘উনযুরনা’ বল এবং শুনে নাও - অবিশ্বাসীদের (কাফেরদের) জন্য রয়েছে যন্ত্রনাময় শাস্তি।
কাফেরেরা নবীজি ﷺ কে (রায়িনা) হে রাখাল বলে ডাকতো আর হাসাহাসি করতো, তাই আল্লাহ তায়ালা বলেছেন, আজ থেকে আর কেউ (রায়িনা) শব্দ ব্যবহার করতে পারবে না। সবাই যেনো উনযুরনা বলে ডাকে। (অর্থাৎ হে নবী আপনি আমাদের দিকে লক্ষ করেন বা তাকান)