Govt. BL College Dawah Circle,Khulna- সরকারি বিএল কলেজ দাওয়াহ সার্কেল,খুলনা

  • Home
  • Bangladesh
  • Daulatpur
  • Govt. BL College Dawah Circle,Khulna- সরকারি বিএল কলেজ দাওয়াহ সার্কেল,খুলনা

Govt. BL College Dawah Circle,Khulna- সরকারি বিএল কলেজ দাওয়াহ সার্কেল,খুলনা অবশ্যই রাসুলুল্লাহ (সাঃ) এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।
[সুরা আল- আহযাব ]

শুক্রবারের এই আমলগুলো বেশি বেশি আদায় করুন১.রাসূল সাঃ এর উপর দরুদপাঠ ২.সূরা কাহাফ তেলওয়াত ৩.দুই খুৎবার মাঝে ও আসরের পর থে...
07/08/2026

শুক্রবারের এই আমলগুলো বেশি বেশি আদায় করুন

১.রাসূল সাঃ এর উপর দরুদপাঠ
২.সূরা কাহাফ তেলওয়াত
৩.দুই খুৎবার মাঝে ও আসরের পর থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত বেশি বেশি দুয়া।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:"আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যক্তি ব্যতীত। আর নিশ্চয় এ ব...
26/07/2026

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যক্তি ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোনো লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, 'হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি।' অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলল।"
(সহীহ বুখারী, হাদিস: ৬০৬৯)

মানুষের সাথে অহংকারী মনোভাব নিয়ে কথোপকথনের মধ্যে কোনো বাহাদুরি নেই, কোনো কল্যাণ নেই। জারীর (রাঃ) হতে বর্ণিতঃনবী (ﷺ) বলেছ...
23/07/2026

মানুষের সাথে অহংকারী মনোভাব নিয়ে কথোপকথনের মধ্যে কোনো বাহাদুরি নেই, কোনো কল্যাণ নেই।

জারীর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নম্র আচরণ থেকে বঞ্চিত, সে প্রকৃত কল্যাণ থেকেই বঞ্চিত।

সহীহ মুসলিম, হাদিস নংঃ ২৫৯২

পরনারীর দিকে দৃষ্টি দেওয়া চোখের জিনা, কথা বলা জবানের জিনা, তাঁকে নিয়ে জল্পনা-কল্পনা করা মনের জিনা আর এগুলো একটা সময়ে বড়ো...
22/07/2026

পরনারীর দিকে দৃষ্টি দেওয়া চোখের জিনা, কথা বলা জবানের জিনা, তাঁকে নিয়ে জল্পনা-কল্পনা করা মনের জিনা আর এগুলো একটা সময়ে বড়ো জিনার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবাইকে এই গর্হিত কাজ থেকে হেফাজত করুন।

وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
অর্থ: "আর তোমরা ব্যভিচারের (যিনার) কাছেও যেও না। নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ।" সূরা বনী ইসরাঈল ( আয়াত:৩২)

হযরত ইবন উমর (রা.) একজন ইয়েমেনি যুবককে দেখলেন, সে তার বৃদ্ধ মাকে পিঠে বহন করে তাওয়াফ করছিল। সে এই কবিতা আবৃত্তি করছিল:...
11/07/2026

হযরত ইবন উমর (রা.) একজন ইয়েমেনি যুবককে দেখলেন, সে তার বৃদ্ধ মাকে পিঠে বহন করে তাওয়াফ করছিল। সে এই কবিতা আবৃত্তি করছিল:
إِنِّي لَهَا بَعِيرُهَا الْمُذَلَّلُ
إِنْ أُذْعِرَتْ رِكَابُهَا لَمْ أُذْعَرْ
অর্থ:
"আমি তার (মায়ের) অনুগত উটের মতো। অন্য উট ভয় পেলে বা ক্লান্ত হলেও আমি ভয় পাই না; আমি তাকে বহন করতেই থাকি।"
এরপর যুবকটি ইবন উমর (রা.)-কে জিজ্ঞেস করল:
"আপনি কি মনে করেন, আমি এভাবে আমার মায়ের হক আদায় করতে পেরেছি?"
ইবন উমর (রা.) উত্তর দিলেন:
"না। তার প্রসববেদনার একটি দীর্ঘশ্বাসেরও প্রতিদান তুমি দিতে পারনি।"
আল-আদাবুল মুফরাদ, হাদিস নম্বর -১১

চট্টগ্রামের বন্যার কথা আমরা যেন না ভুলে যাই। বেশ করুণ দশায় আছে আমাদের ভাই-বোনেরা। পাহাড়ী ঢলে রোহিঙ্গা মুহাজির ক্যাম্পেও ...
10/07/2026

চট্টগ্রামের বন্যার কথা আমরা যেন না ভুলে যাই। বেশ করুণ দশায় আছে আমাদের ভাই-বোনেরা। পাহাড়ী ঢলে রোহিঙ্গা মুহাজির ক্যাম্পেও প্রাণহানির ঘটনা ঘটেছে। আসুন, সকলে মিলে এই ন্যাশনাল ক্রাইসিস নিয়ে কথা বলি।
যারা বন্যার্ত মানুষদের নিয়ে কাজ করছেন, জান-মাল-সময় দিয়ে এগিয়ে এসেছেন, আল্লাহ তাদের সবাইকে জাজায়ে খায়ের দান করুন।

আজ আমাদের তরুণ প্রজন্মের বড়ো একটি অংশ ভিনদেশিদের খেলাধুলা নিয়ে মত্ত। খেলাকে কেন্দ্র করে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি, দ্...
08/07/2026

আজ আমাদের তরুণ প্রজন্মের বড়ো একটি অংশ ভিনদেশিদের খেলাধুলা নিয়ে মত্ত। খেলাকে কেন্দ্র করে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি, দ্বীন নিয়েও চরম ঔদাসীন্য তাদের মধ্যে দেখা দিচ্ছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা দুনিয়ার জীবনকে খেল-তামাশার সঙ্গে তুলনা দিয়েছেন, সেখানে দুনিয়ার খেল-তামাশার মধ্যে ডুবে থাকা মূলত নিজের আখিরাত সম্পর্কে ভুলে থাকারই নাম।

"বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার (গুনাহ) করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস...
02/07/2026

"বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার (গুনাহ) করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।"
— (সূরা আয-যুমার, আয়াত: ৫৩)

দ্বীনি শিক্ষা শুধু তথ্য জানা নয়; বরং আল্লাহকে চেনা, তাঁর বিধান শেখা এবং সেই অনুযায়ী জীবন গঠন করা। একজন মুসলিমের জন্য ত...
29/06/2026

দ্বীনি শিক্ষা শুধু তথ্য জানা নয়;
বরং আল্লাহকে চেনা, তাঁর বিধান শেখা এবং সেই অনুযায়ী জীবন গঠন করা। একজন মুসলিমের জন্য তার প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ, আর এর চেয়ে বেশি জ্ঞান অর্জন করা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সওয়াবের কাজ।

আল্লাহ আমাদের সবাইকে উপকারী দ্বীনি জ্ঞান অর্জন ও সে অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন।

মহররম মাসের রোজা, বিশেষ করে আশুরার (১০ মহররম) রোজা সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ অনেক ফজিলতের কথা বলেছেন।১. রমজানের পর সর্বোত্ত...
24/06/2026

মহররম মাসের রোজা, বিশেষ করে আশুরার (১০ মহররম) রোজা সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ অনেক ফজিলতের কথা বলেছেন।

১. রমজানের পর সর্বোত্তম রোজা

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মহররমের রোজা।”
— সহীহ মুসলিম

২. আশুরার রোজার ফজিলত

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার দিনের রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হবে।”
— সহীহ মুসলিম

এখানে ছোটখাটো (সগীরা) গুনাহ বোঝানো হয়েছে। কবীরা গুনাহ থেকে তাওবা করা আবশ্যক।

৩. ইহুদিদের থেকে ভিন্নতা করার নির্দেশ

যখন নবী ﷺ জানতে পারলেন যে ইহুদিরা ১০ মহররম রোজা রাখে, তখন তিনি বললেন:

“আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে অবশ্যই ৯ তারিখও রোজা রাখব।”
— সহীহ মুসলিম

এ কারণে আলেমগণ ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখাকে উত্তম বলেছেন।
সংক্ষেপে আমল
✅ সর্বোত্তম: ৯ ও ১০ মহররম রোজা রাখা।
✅ বিকল্প: ১০ ও ১১ মহররম রোজা রাখা।
✅ অন্তত: ১০ মহররম (আশুরা) রোজা রাখা।

আল্লাহ তাআলা আমাদের মহররমের ফজিলতপূর্ণ আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন

Address

Khulna
Daulatpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. BL College Dawah Circle,Khulna- সরকারি বিএল কলেজ দাওয়াহ সার্কেল,খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share