শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি মন্দির, ওয়াহেদপুর, দেবিদ্বার, কুমিল্লা।

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি মন্দির, ওয়াহেদপুর, দেবিদ্বার, কুমিল্লা।

শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি মন্দির, ওয়াহেদপুর, দেবিদ্বার, কুমিল্লা। শ্রীশ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি মন্দির এর অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম।

★ ওয়াহেদপুর গিরিধামের সংক্ষিপ্ত পরিচয় ★

°‌ প্রায় পাঁচশত বৎসর পূর্বে ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গেন্ডারিয়া তে এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহন করেন ব্রহ্মানন্দ গিরি।
ব্রহ্মানন্দের পিতৃদেব ছিলেন হেরম্ভ গিরি, ব্রহ্মানন্দ গিরি ছিলেন বেদ পরায়ণ সাত্ত্বিক ব্রাহ্মণ তিনি ছিলেন তন্ত্রজ্ঞ মহাপুরুষ।
তিনি কামাখ্যা পীঠে 'তারা মন্ত্র' বিদ্যা সাধনায় সিদ্ধিলাভ করেন। তিনিই ঢাকার রমনা কালীবাড়ির প্রতিষ্ঠাতা।
ব্রহ্মাননন্দের পরবর্তী পুরুষ কন্ঠি গিরি। কন্ঠি গিরির তৃতীয় পুরুষক্রমে অবতীর্ণ হন শ্রী শ্রী সংযোগানন্দ গিরি (তবে এ বিষয় নিয়ে একটু মতান্তর আছে)।
ব্রহ্মনন্দ নাকি পরের জন্মে নিগমানন্দ সরস্বর্তী ছিলেন। নিগমানন্দ সাধকের কিছু বইয়ে এ ভাবে লেখা আছে ব্রহ্মনন্দ গিরির শেষ সময় তার এক শিষ্যের কাছে তার মেয়ে রাখে এবং বললেন আমার মত (ব্রহ্মনন্দ) তান্ত্রিকের সাথে যেন মেয়ে বিয়ে দেওয়া হয়।
তার পর ব্রহ্মানন্দ গিরি দেহ ত্যাগ করার কিছু দিন পর সংযোগানন্দ গিরির সাথে ব্রহ্মানন্দ গিরির শিষ্য দেখা হয় এবং ব্রহ্মনন্দ বিষয় বিস্তার ঘটনা বলে, তার পর সংযোগনন্দ গিরি এ বিয়েতে রাজি হয়।
শ্রী শ্রী সংযোগানন্দ গিরির বাল্য নাম ছিল শ্রী রামনন্দ গিরি। শ্রী শ্রী সংযোগানন্দ গিরি কর্তৃক প্রতিষ্ঠিত তন্ত্র ও শক্তি সাধনার পীঠস্থান কুমিল্লা জেলায় অন্তস্তর্গত দেবিদ্বার উপজেলাস্থ ওয়াহেদপুর গিরিধামে তাঁরই স্মৃতি বহণ করে আসছে তার বংসদররা। তিনি ময়নামতি পর্বত গুহায় শক্তি সাধনায় নিমগ্ন হন।
সেখান থেকে ঢাকা জেলার (বর্তমানে কিশোরগঞ্জ জেলা) চর সিন্দুর নিকটবর্তী সাধার চর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে শিষ্য সংযোগ সাধন ভজন শুরু করেন এবং সেখানে থেকেই সংযোগানন্দের নাম সৃষ্টি অর্থাৎ শিষ্যের সংযোগে যে আনন্দ তাহাই সংযোগানন্দ।
বর্তমান ওয়াহেদপুর গ্রামটি ছিল তৎকালে নির্জণ এক বনভূমি ও প্রত্যন্ত অঞ্চল। এ নির্জণ স্থান বেছে নিয়ে বকুল তলায় বাকসিদ্ধি লাভ করেন শ্রী শ্রী সংযোগানন্দ গিরি।
সাধনায় তিনি লাভ করেছিলেন চিন্ময়ী মহাশক্তিকে, যে শক্তি বিশ্বব্রহ্মান্ডে জলে স্থলেঅন্তরীক্ষে সর্বত্র বিরাজমান।
বর্তমানে ওয়াহেদপুর গ্রামের বকুল তলায় পরম তীর্থস্থান হিসেবে পরিচিত লাভ করে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এ পরম তীর্থস্থানে আগমন করে সাধন ভজন করে আত্মতৃপ্তি লাভ করেন।
১৯৪১ সালে শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়।স্মতি সংসদের উপদেষ্টা কমিটি ও কার্যকারী নির্বাহী কমিটি দ্বারা গিরিধামের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বর্তমানে গিরিধামে দূর্গা মন্দির, শিব মন্দির, স্মৃতি মন্দির, শীতলা মন্দির, সমাধি মন্দির, উৎসব চলাকালীন চিকিৎসালয় ও লাইব্রেরী রয়েছে সবকিছুই ব্যাক্তিগত অথ্যায়নে পরিচালিত হচ্ছে।
প্রতি বংসর ওয়াহেদপুর গিরিধামে জগদ্বাত্রি পূজা, বাসন্তী পূজা কালী পূজা, শিতলা পূজা, শিব পূজা, ভাদ্র অমাবশ্যায় মায়ের পূজা হয়ে থাকে।
বাংলাদেশে প্রায় ঝায়গাতে যেমন ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী, ভৈরব, ইত্যাদি প্রতি সাপ্তাহে উপসনা হয়। এ ছাড়া প্রতি বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় মহাসমারোহে তিন দিনব্যাপী বিভিন্ন পুজা ও অনুষ্ঠানের মাধ্যমে উৎসব পালিত হয়ে থাকে।
যাতায়াত - সিলেট টু কমিল্লা মহাসড়ক রোড। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে সিএনজি/রিক্সা যোগে ওয়াহেদপুর গোঁসাই বাড়ি।

26/08/2026
14/08/2026

আজকের নিত্য ভোগরাগ🌺
দয়ালের মন্দিরে পূজা 🙏

শ্রী শ্রী শংকরানন্দ গিরি গুরুমহারাজ এর কনিষ্ঠ সন্তান গুরুমহারাজ শ্রী শ্রী সুব্রত  গিরির আজ আবির্ভাব তিথি। আজকের এই দিনে ...
09/08/2026

শ্রী শ্রী শংকরানন্দ গিরি গুরুমহারাজ এর কনিষ্ঠ সন্তান গুরুমহারাজ শ্রী শ্রী সুব্রত গিরির আজ আবির্ভাব তিথি। আজকের এই দিনে গুরুমহারাজ চরণে শতকোটি প্রনাম রইলো। সংযোগানন্দ আপনাকে সবসময় সুস্থ এবং ভালো রাখুক এবং আপনার সকল শিষ্য সন্তান ভক্তকে আগলে রাখার শক্তি দিক।
জয় মা🌺
জয় সংযোগানন্দ🙏

❤ 🌺🌺🌺শুভ গুরু পূর্ণিমা 🌺🌺🌺❤     প্রণাম জানাই শ্রীশ্রী সংযোগানন্দ গিরি মহারাজ গিরি মহারাজের চরণে। আমরা আরো প্রণাম জানাই  ...
29/07/2026

❤ 🌺🌺🌺শুভ গুরু পূর্ণিমা 🌺🌺🌺❤

প্রণাম জানাই শ্রীশ্রী সংযোগানন্দ গিরি মহারাজ গিরি মহারাজের চরণে। আমরা আরো প্রণাম জানাই আমাদের পরমারাধ্য শ্রী এর রাতুল চরণে 🙏

আমাদের গুরুদেব যেন সবসময় আমাদের উপর কৃপাদৃষ্টি রাখে, উনি যেন সবসময় আমার অনুকূলে থাকে 🙏। শুধু আমার নয় উনার সকল শিষ্য প্রতি উনার কৃপাদৃষ্টি থাকে। এই আমার আশা সারাজীবন।

💗🍂💗🍂💗🍂💗🍂💗🍂💗🍂💗🍂💗🍂💗🍂
গুরু’ শব্দটি ‘গু’ এবং ‘রু’ এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত; ‘গু’ শব্দের অর্থ “অন্ধকার” / “অজ্ঞতা” এবং ‘রু’ শব্দের অর্থ “যা অন্ধকারকে দূরীভূত করে”। অর্থাৎ, ‘গুরু’ শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন।

জয় দয়াল সংযোগানন্দ গিরি মহারাজ 🌺🌺🌺🌺
জয় ভবানী 🌺🌺🌺

ঐঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভাং।কামবাণান্বিতং দেবং সংসারদহনক্ষমম্।।শৃঙ্গারাদি-রসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বর...
27/07/2026

ঐঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভাং।
কামবাণান্বিতং দেবং সংসারদহনক্ষমম্।।
শৃঙ্গারাদি-রসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বরম্।
এবং ধ্যাত্বা বাণলিঙ্গং যজেত্তং পরমং শিবম্।।

প্রণামঃ
ওঁ বাণেশ্বরং নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময়সাগরায়।
কর্পূরকুন্দধবলেন্দুজটাধরায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়।।

শ্রাবন মাসের আজ দ্বিতীয় সোমবার সবাই শিব কে স্মরণ করুন ও শিব পূজা করুন 🔱🗣

হর হর মহাদেব 🔱

দীক্ষানুষ্ঠান🙏🌺জয় সংযোগানন্দ 🙏 জয় মা🌺শ্রী শ্রী সংযোগানন্দ গিরি বংশদ্ভূত শ্রী শ্রী জয়দেব গিরি লিটন গুরু মহারাজ ৩ জনকে কৃপ...
22/07/2026

দীক্ষানুষ্ঠান🙏🌺
জয় সংযোগানন্দ 🙏 জয় মা🌺
শ্রী শ্রী সংযোগানন্দ গিরি বংশদ্ভূত শ্রী শ্রী জয়দেব গিরি লিটন গুরু মহারাজ ৩ জনকে কৃপাপূর্বক দীক্ষা দান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরু মাতা মিতু গিরি এবং গুরু মহারাজ শ্রী শ্রী রঞ্জন গিরি রানা
দীক্ষা গ্রহন করেন অশোক চক্রবর্তী, স্মৃতি মুখার্জি এবং কনকলতা দেবী।
স্থান- মধ্যপাড়া,নবীনগর,ব্রাক্ষনবাড়িয়া।

☘️ঋতং সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণপিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমঃ☘️শ্রাবন মাসের প্রথম সোমবার গিরিধামের...
20/07/2026

☘️ঋতং সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণপিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমঃ☘️

শ্রাবন মাসের প্রথম সোমবার গিরিধামের শিব মন্দিরে শিব পূজা🔱🗣️☘️🌸

পূজক- গুরুমহারাজ সুব্রত গিরি

Address

শ্রীশ্রী সংযোগানন্দ গিরি মন্দির, ওয়াহেদপুর
Cumilla
4311

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি মন্দির, ওয়াহেদপুর, দেবিদ্বার, কুমিল্লা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি মন্দির, ওয়াহেদপুর, দেবিদ্বার, কুমিল্লা।:

Shortcuts

Share

Category