ঐতিহ্যবাহী ঝিকড্ডা পূর্বপাড়া জামে মাসজিদ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ঐতিহ্যবাহী ঝিকড্ডা পূর্বপাড়া জামে মাসজিদ

ঐতিহ্যবাহী ঝিকড্ডা পূর্বপাড়া জামে মাসজিদ ঐক্য, সৌহার্দ্য, সহনশীলতা
ইসলামের আলোয় শান্তির পথচলা

26/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসুলিল্লাহ আম্মা বাদ।

আল্লাহ তাআলার অশেষ রহমতে ঐতিহ্যবাহী ঝিকড্ডা পূর্বপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির প্রথম কার্যকরী বছর অতিবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ! এই পথচলায় আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আমরা সত্যিই অভিভূত।

গ্রামের বেশিরভাগ মানুষ জীবিকার তাগিদে বাইরে থাকা এবং নানা ব্যস্ততার মাঝেও যেভাবে বিভিন্ন সময়ে পরম মমতা ও আন্তরিকতা নিয়ে আমাদের পরামর্শ ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি।

আপনাদের সকলের* মূল্যবান পরামর্শ ও স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা এই বছরেই মসজিদ সম্প্রসারণের মতো একটি পবিত্র ও বড় কাজে হাত দিয়েছি এবং আলহামদুলিল্লাহ, আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে আমরা প্রতি মাসেই জুমার নামাজের পর মাইকে হিসাব পেশ করেছি, আমাদের ফেসবুক পেজে আপডেট জানিয়েছি এবং মসজিদের নোটিশ বোর্ডেও তা ঝুলিয়ে রেখেছি।

সম্মানিত মুসল্লি ও এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য আমাদের বিগত এক বছরের আয়-ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব নিচে তুলে ধরা হলো:

১. মসজিদ সাধারণ তহবিল:

মোট আয়: ৩,১০,৬৮৭.০০
মোট ব্যয়: ১,৬১,৬০০.০০
সম্প্রসারণ কাজে স্থানান্তর: ১,০৫,৭২০.০০
২. মসজিদ সম্প্রসারণ কাজ:
মোট আয়: ৫,৫৫,২৫০.০০(সম্প্রসারণ কাজের জন্যে আদায় ৪,৫০,২৫০.০০ সাধারণ তহবিল থেকে স্থানান্তর ১,০৫,৭২০.০০)
মোট ব্যয়: ৬,৩৬,০৯০.০০

(দ্রষ্টব্য: ঘাটতি ও অন্যান্য বিষয় আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ দ্রুত সমাধান করা সম্ভব হবে)

পবিত্র এই ঘরের উন্নয়ন ও সম্প্রসারণ কাজকে সম্পূর্ণ করতে আগামী দিনগুলোতেও আপনাদের এমন অকৃত্রিম সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আসুন, সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই সমাজের এবং দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই।

মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের দান ও মেহনতকে কবুল করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, ব্যবসায় বরকত, হালাল ও প্রশস্ত রিজিক এবং উভয় জাহানের নিরাপত্তা ও হেফাজত কামনা করছি। বিশেষ ভাবে আমাদের প্রবাসী ভাইদের জন্যে দোয়া করছি আল্লাহ যেন তাদের নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, বিপদাপদ মুক্ত রাখেন, প্রাবাসে যেন তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করেন, যেসব ভাই কর্ম সংকটে আছেন বা ব্যবসায়ে বারাকাহ পাচ্ছেন না আল্লাহ যেন তাদের গায়েবি সাহায্য করেন।

জাজাকাল্লাহু খাইরান।

— কার্যকরী কমিটি, ঝিকড্ডা পূর্বপাড়া জামে মসজিদ।
* সকলের বলতে বিভিন্ন সময়ে মিটিং এ উপস্থিত উপদেষ্টা বা প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠির মতামত।

09/07/2026
23/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাত
সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, মাসজিদে সকলের পরামর্শক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৮/০৫/২০২৬) ঈদ-উল-আযহার জামায়াত সকাল ৭:০০টায় অনুষ্ঠিত হবে ইংশা-আল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ থাকার ও উপস্থিত হওয়ার তৌফিক দান করুক।

17/05/2026

আলহামদুলিল্লাহ, আবারও আমাদের জীবনে উপস্থিত হয়েছে পবিত্র জিলহজ্জ মাস। যার প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকট সর্বাধিক পছন্দের । যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মর্যাদা দিয়েছেন, কসম করেছেন “দশ রাতের”। (সূরা আল-ফাজর: ১-২) রাসূলুল্লাহ ﷺ এই দিনগুলোর আমলকে বছরের অন্য সব দিনের আমলের চেয়েও আল্লাহর কাছে অধিক প্রিয় বলে ঘোষণা করেছেন। (সহীহ বুখারী: ৯৬৯)

কিন্তু আফসোস...
যে দিনগুলো একসময় তাকবীরের ধ্বনিতে মুখর থাকত, আজ সেগুলো অনেকটাই নীরব। বাজারে, রাস্তায়, ঘরে, কর্মস্থলে সাহাবীদের কণ্ঠে ধ্বনিত হতো:

الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد

ইবনে উমার (রা.) ও আবু হুরায়রা (রা.) জিলহজ্জের দিনগুলোতে বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর দিতেন, আর মানুষও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করত।
(সহীহ বুখারী, ঈদ অধ্যায়)

এটি ছিল জীবন্ত সুন্নাহ। অথচ আজ সেই তাকবীর যেন কেবল ঈদের নামাজের আগেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমাদের ঘরগুলোতে গান বাজে, আলোচনা হয় দুনিয়া নিয়ে, কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা খুব কমই শোনা যায়। গত খুতবায় এক মুসল্লি বলেছেন অনেকে লজ্জায় তাকবীর দেয় না। আফসোস!

আসুন, এই জিলহজ্জে আমরা হারিয়ে যাওয়া সুন্নাহগুলো আবার জীবিত করার চেষ্টা করি। বেশি বেশি তাকবীর বলি, তাওবা করি, কুরআনের সাথে সম্পর্ক গড়ি, তাহাজ্জুদে দাঁড়াই, দান-সদকা করি এবং সামর্থ্য অনুযায়ী রোযা রাখি। বিশেষ করে আরাফার দিনের রোযা সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এটি এক বছর আগের ও এক বছর পরের গুনাহের কাফফারা হয়।
(সহীহ মুসলিম: ১১৬২)

আর যারা কুরবানির ইচ্ছা রাখছি, তারা জিলহজ্জের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত নখ ও চুল কাটা থেকে বিরত থাকবো ইংশা-আল্লাহ ।
(সহীহ মুসলিম: ১৯৭৭)

হয়তো এটাই আমাদের জীবনের শেষ জিলহজ্জ। হয়তো আগামী বছর এই দিনগুলো দেখার সুযোগ আমাদের নাও হতে পারে। তাই আসুন, গাফলত ঝেড়ে ফেলে আল্লাহর দিকে ফিরে আসি। শুধু নিজেরাই আমল না করে পরিবার, বন্ধু ও সমাজেও সুন্নাহর এই সৌন্দর্য ছড়িয়ে দিই।

হে আল্লাহ!
আপনি আমাদের অন্তরকে আপনার স্মরণে জীবিত করে দিন। জিলহজ্জের এই মহিমান্বিত দিনগুলোতে বেশি বেশি নেক আমল, তাকবীর, তাওবা ও সুন্নাহর অনুসরণের তাওফীক দান করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন, আমল কবুল করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমীন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাত সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে,  মাসজিদে সকলের পরামর্শক্রমে গৃহীত সিদ...
20/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাত
সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, মাসজিদে সকলের পরামর্শক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (২১/০৩/২০২৬) ঈদের জামায়াত দুই পর্বে অনুষ্ঠিত হবে ইংশা-আল্লাহ। (যদি বৃষ্টি থাকে)
প্রথম জামায়াত সকাল ৮:০০ টায়
দ্বিতীয় জামায়াত সকাল ৮:৩০ টায়
বৃষ্টি না থাকলে একটি জামায়াত সকাল ৮:০০টায় অনুষ্ঠিত হবে।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ থাকার ও উপস্থিত হওয়ার তৌফিক দান করুক।

15/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাত
সম্মানিত মুসল্লিগন
আগামী ২৭ রমজান রোজ মঙ্গলবার (১৭-০৩-২০২৬ ইং) রাত ২:১৫ মিনিটে ঐতিহ্যবাহী ঝিকড্ডা পূর্বপাড়া জামে মসজিদে কিয়ামুল লাইল অনুষ্ঠিত হবে ইংশা-আল্লাহ। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্ত কাম্য।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে কিয়াম করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।”
আল্লাহ আমাদের সকলকে উপস্থিত হয়ে সাওয়াবের ভাগীদার হওয়ার তৌফিক দান করুক।

Address

ঝিকড্ডা পূর্বপাড়া, ঝিকড্ডা, গুনবতী
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঐতিহ্যবাহী ঝিকড্ডা পূর্বপাড়া জামে মাসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category