HGHS Dawah Forum

HGHS Dawah Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HGHS Dawah Forum, Religious organisation, Homna, Cumilla.

"হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় দাওয়াহ ফোরাম (HGHSDF)" বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইসলামি ও নৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি প্ল্যাটফর্ম। ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ প্রচারের মাধ্যমে সমাজের কল্যাণই যার প্রধান উদ্দেশ্য।

‘কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসির প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী :আলহামদুলিল্লাহ, পবিত্র রমাদানে হোমনা সরকারি উচ্চ বিদ...
17/06/2025

‘কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসির প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী :

আলহামদুলিল্লাহ, পবিত্র রমাদানে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় দাওয়া ফোরাম কর্তৃক আয়োজিত ‘কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসির প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং হোমনার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায়—

১ম স্থান অর্জনকারী : উজ্জ্বল আহমেদ সাজ্জাদ
২য় স্থান অর্জনকারী : মুহাম্মাদ আফসার আহমেদ
৩য় স্থান অর্জনকারী : মুহাম্মাদ বায়েজিদ তামিম

৪র্থ : মুহাম্মাদ শাহরিয়ার হোসাইন
৫ম : মুহাম্মাদ জাহিদুল ইসলাম প্রবাল
৬ষ্ঠ : মুহাম্মাদ মাহিদুল ইসলাম

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ করুন। আর আমরা ভবিষ্যতেও যেন এরকম প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন।

অনুষ্ঠান আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য হোমনা উপজেলা মুসলিম কমিউনিটি কে আন্তরিক ধন্যবাদ।

03/06/2025
*কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসির প্রতিযোগিতা  ২০২৫ রেজাল্ট প্রকাশ করা হলো*আলহামদুলিল্লাহ, পবিত্র রমাদানে হোমনা সরকারি উচ্চ ...
10/04/2025

*কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসির প্রতিযোগিতা ২০২৫ রেজাল্ট প্রকাশ করা হলো*

আলহামদুলিল্লাহ, পবিত্র রমাদানে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় দাওয়া ফোরাম কর্তৃক আয়োজিত (কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসির প্রতিযোগিতা ২০২৫) এর রেজাল্ট প্রদান করা হলো।

আল্লাহ সুব. আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের পরীক্ষায় উত্তীর্ণ করুন। যারা ভাল করেছি, তাদের জন্য মোবারকবাদ। যারা খুব ভাল করতে পারিনি, তারা পুনরায় যুক্ত হয়ে ভালভাবে শেখার চেষ্টা করবো ইন শা আল্লাহ।

১ম স্থান অর্জনকারীঃ Ujjal Ahmed Sajjad
২য় স্থান অর্জনকারীঃ Afsar
৩য় স্থান অর্জনকারীঃ Muhammad Bayazid Tamim

এবং অংশগ্রহণকারী সকলের জন্যই রয়েছে আকর্ষণীয় বই উপহার ইনশাআল্লাহ।

আমরা ভবিষ্যতেও এরকম প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। কারন আল্লাহ তায়ালা বলেনঃ তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। (বাকারা-১৪৮)

এই যে ভাই!হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি জানেন, পবিত্র কুরআন কোন মাসে নাযিল হয়েছে?আসুন, কুরআন থেকেই এই প্রশ্নের উত্তর জেন...
14/03/2025

এই যে ভাই!
হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি জানেন, পবিত্র কুরআন কোন মাসে নাযিল হয়েছে?

আসুন, কুরআন থেকেই এই প্রশ্নের উত্তর জেনে নেয়া যাক। সূরা আল-বাকারা তো সবাই চিনেন, তা-ই না? কুরআনের দ্বিতীয় সূরা। এই সূরার ১৮৫ নম্বর আয়াতে আমাদের রব আল্লাহ তাআলা বলেছেন,
‘রমাদান মাস, যে মাসে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলি ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’

তাহলে আমরা জানতে পারলাম, রমাদান মাসেই আমাদের সবার প্রিয় আল-কুরআন নাযিল হয়েছে।

পূর্ববর্তী বুজুর্গ ও ঈমানদার ব্যক্তিরা কী করতেন জানেন? রমাদান মাস এলেই অন্য সকল ব্যস্ততা রেখে দিন-রাত কুরআন নিয়ে পড়ে থাকতেন। সারাক্ষণ তিলাওয়াত করতেই থাকতেন। এমন অনেকেই ছিলেন, যারা এই মাসের প্রতিটা দিনেই সম্পূর্ণ কুরআন এক বার করে পড়তেন।

কেন‌ই বা পড়বেন না, বলুন তো? এই মাস যে কুরআনের মাস। এই মাস যে কুরআন নাযিলের মাস।

তাই, কুরআনকে ভালোবেসে এবং আমাদের অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা আর‌ও বাড়াতে HGHS Dawah Forum এর পক্ষ থেকে কুরআন-বিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার নাম আমরা দিয়েছি ‘কুর‌আন পাঠ ও সংক্ষিপ্ত তাফসির প্রতিযোগিতা ২০২৫’।

যেহেতু প্রতিযোগিতা, তাই কিছু নিয়ম-কানুন তো থাকবেই। চলুন প্রতিযোগিতার নিয়ম-কানুন সম্পর্কে জেনে নিই।

[{১}] প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রথমেই আপনাকে —
ক. একজন পুরুষ হতে হবে।
খ. হোমনা উপজেলার বর্তমান সকল শিক্ষার্থী (হাইস্কুল, কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা)

[{২}] পরীক্ষা অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে নেয়া হবে ইনশাআল্লাহ। পরীক্ষার সম্ভাব্য তারিখ রমাদান মাসের ২৬ তারিখ।

[{৩}] বহু-নির্বাচনী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে।

[{৪}] সিলেবাস হিসেবে থাকছেঃ

ক. কুরআনের ৩০তম পারার অনুবাদ, অর্থাৎ সূরা নাবা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সূরাগুলোর অনুবাদ।

খ. একটি তাফসির গ্রন্থ থেকে ৩০তম পারার তাফসির।

🟪 বিশেষ দ্রষ্টব্য : আমরা সিলেবাসের পিডিএফ এই পোস্টের কমেন্টে দিয়ে রেখেছি। ডাউনলোড করে ঝটপট পড়া শুরু করে দিন।

এই ৪টি নিয়ম মেনে নিলেই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।

এবার আসি পুরস্কারের কথায়। প্রতিযোগিতার মূল আকর্ষণ‌ই কিন্তু পুরস্কার, তা-ই না?

🏆 ১ম স্থান অধিকারী পাবেন নগদ ২০০০ টাকা অথবা সমমূল্যের আকর্ষণীয় বই
🏆 ২য় স্থান অধিকারী পাবেন নগদ ১৫০০ টাকা অথবা সমমূল্যের আকর্ষণীয় বই
🏆 ৩য় স্থান অধিকারী পাবেন নগদ ১০০০ টাকা অথবা সমমূল্যের আকর্ষণীয় বই
🏆 ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীরা পুরস্কার হিসেবে একটি আকর্ষণীয় ব‌ই পাবেন

এছাড়াও ১ম থেকে ১০ম স্থান অর্জনকারীদের সবাইকে আমাদের দাওয়া ফোরাম থেকে সম্মাননা সার্টিফিকেট দেয়া হবে।

🎁 তবে অংশগ্রহণকারী সকলের জন্যই থাকবে বিশেষ একটি উপহার! আমরা কাউকেই পুরস্কার থেকে বঞ্চিত করব না। 😁

⏳ রেজিস্ট্রেশনের শেষ সময় : রমাদান মাসের ১৫ তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশনের লিংক আমরা কমেন্টে দিয়ে রেখেছি। ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলুন। তো একদম দেরি করবেন না বলে দিচ্ছি।

প্রতিযোগী বৃদ্ধির জন্য আমাদের পূর্বের পরিকল্পনা থেকে কিছু পরিবর্তন এনেছি। আশা করি সবাই আমাদের এই পদক্ষেপটি পজিটিভলি নিবেন।

পরিশেষে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস সম্পর্কে আপনাদের জানাচ্ছি। তিনি বলেছেন,
‘যদি কেউ ভালো কাজের দিকে দিকনির্দেশনা প্রদান করে, তবে তিনি ওই কাজ পালনকারীর সমপরিমাণ সাওয়াব লাভ করবেন।’
[মুসলিম, ১৮৯৩]

তাই, আপনারা সবাই এই পোস্টটিকে যার যার জায়গা থেকে শেয়ার করতে পারেন। আপনার মাধ্যমে যদি কেউ কুরআনের এই প্রতিযোগিতা সম্পর্কে জেনে এতে অংশগ্রহণ করে, তাহলে এর জন্য আপনিও স‌ওয়াব পাবেন ইনশাআল্লাহ।

এই যে ভাই!হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি জানেন, পবিত্র কুরআন কোন মাসে নাযিল হয়েছে?আসুন, কুরআন থেকেই এই প্রশ্নের উত্তর জেন...
06/03/2025

এই যে ভাই!
হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি জানেন, পবিত্র কুরআন কোন মাসে নাযিল হয়েছে?

আসুন, কুরআন থেকেই এই প্রশ্নের উত্তর জেনে নেয়া যাক। সূরা আল-বাকারা তো সবাই চিনেন, তা-ই না? কুরআনের দ্বিতীয় সূরা। এই সূরার ১৮৫ নম্বর আয়াতে আমাদের রব আল্লাহ তাআলা বলেছেন,
‘রমাদান মাস, যে মাসে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলি ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’

তাহলে আমরা জানতে পারলাম, রমাদান মাসেই আমাদের সবার প্রিয় আল-কুরআন নাযিল হয়েছে।

পূর্ববর্তী বুজুর্গ ও ঈমানদার ব্যক্তিরা কী করতেন জানেন? রমাদান মাস এলেই অন্য সকল ব্যস্ততা রেখে দিন-রাত কুরআন নিয়ে পড়ে থাকতেন। সারাক্ষণ তিলাওয়াত করতেই থাকতেন। এমন অনেকেই ছিলেন, যারা এই মাসের প্রতিটা দিনেই সম্পূর্ণ কুরআন এক বার করে পড়তেন।

কেন‌ই বা পড়বেন না, বলুন তো? এই মাস যে কুরআনের মাস। এই মাস যে কুরআন নাযিলের মাস।

তাই, কুরআনকে ভালোবেসে এবং আমাদের অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা আর‌ও বাড়াতে HGHS Dawah Forum এর পক্ষ থেকে কুরআন-বিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার নাম আমরা দিয়েছি ‘কুর‌আন পাঠ ও সংক্ষিপ্ত তাফসির প্রতিযোগিতা ২০২৫’।

যেহেতু প্রতিযোগিতা, তাই কিছু নিয়ম-কানুন তো থাকবেই। চলুন প্রতিযোগিতার নিয়ম-কানুন সম্পর্কে জেনে নিই।

[{১}] প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রথমেই আপনাকে —
ক. একজন পুরুষ হতে হবে।
খ. হোমনা উপজেলার বর্তমান সকল শিক্ষার্থী (হাইস্কুল, কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা)

[{২}] পরীক্ষা অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে নেয়া হবে ইনশাআল্লাহ। পরীক্ষার সম্ভাব্য তারিখ রমাদান মাসের ২৫ তারিখ।

[{৩}] বহু-নির্বাচনী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে।

[{৪}] সিলেবাস হিসেবে থাকছেঃ

ক. কুরআনের ৩০তম পারার অনুবাদ, অর্থাৎ সূরা নাবা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সূরাগুলোর অনুবাদ।

খ. একটি তাফসির গ্রন্থ থেকে ৩০তম পারার তাফসির।

🟪 বিশেষ দ্রষ্টব্য : আমরা সিলেবাসের পিডিএফ এই পোস্টের কমেন্টে দিয়ে রেখেছি। ডাউনলোড করে ঝটপট পড়া শুরু করে দিন।

এই ৪টি নিয়ম মেনে নিলেই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।

এবার আসি পুরস্কারের কথায়। প্রতিযোগিতার মূল আকর্ষণ‌ই কিন্তু পুরস্কার, তা-ই না?

🏆 ১ম স্থান অধিকারী পাবেন নগদ ২০০০ টাকা অথবা সমমূল্যের আকর্ষণীয় বই
🏆 ২য় স্থান অধিকারী পাবেন নগদ ১৫০০ টাকা অথবা সমমূল্যের আকর্ষণীয় বই
🏆 ৩য় স্থান অধিকারী পাবেন নগদ ১০০০ টাকা অথবা সমমূল্যের আকর্ষণীয় বই
🏆 ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীরা পুরস্কার হিসেবে একটি আকর্ষণীয় ব‌ই পাবেন

এছাড়াও ১ম থেকে ১০ম স্থান অর্জনকারীদের সবাইকে আমাদের দাওয়া ফোরাম থেকে সম্মাননা সার্টিফিকেট দেয়া হবে।

🎁 তবে অংশগ্রহণকারী সকলের জন্যই থাকবে বিশেষ একটি উপহার! আমরা কাউকেই পুরস্কার থেকে বঞ্চিত করব না। 😁

⏳ রেজিস্ট্রেশনের শেষ সময় : রমাদান মাসের ১২ তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশনের লিংক আমরা কমেন্টে দিয়ে রেখেছি। ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলুন। তো একদম দেরি করবেন না বলে দিচ্ছি।

প্রতিযোগী বৃদ্ধির জন্য আমাদের পূর্বের পরিকল্পনা থেকে কিছু পরিবর্তন এনেছি। আশা করি সবাই আমাদের এই পদক্ষেপটি পজিটিভলি নিবেন।

পরিশেষে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস সম্পর্কে আপনাদের জানাচ্ছি। তিনি বলেছেন,
‘যদি কেউ ভালো কাজের দিকে দিকনির্দেশনা প্রদান করে, তবে তিনি ওই কাজ পালনকারীর সমপরিমাণ সাওয়াব লাভ করবেন।’
[মুসলিম, ১৮৯৩]

তাই, আপনারা সবাই এই পোস্টটিকে যার যার জায়গা থেকে শেয়ার করতে পারেন। আপনার মাধ্যমে যদি কেউ কুরআনের এই প্রতিযোগিতা সম্পর্কে জেনে এতে অংশগ্রহণ করে, তাহলে এর জন্য আপনিও স‌ওয়াব পাবেন ইনশাআল্লাহ।

আর মাত্র ২ দিন! শুধুমাত্র কোরআনের ৩০ তম পারা তাফসীর প্রতিযোগিতা। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে ফে...
03/03/2025

আর মাত্র ২ দিন!
শুধুমাত্র কোরআনের ৩০ তম পারা তাফসীর প্রতিযোগিতা। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।

কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসীর প্রতিযোগিতা ২০২৫
আয়োজনেঃ HGHS Dawah Forum (হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় দাওয়া ফোরাম)

(শুধু মাত্র হোমনা উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্ররা অংশগ্রহণ করতে পারবেন)

পরীক্ষার মাধ্যমঃ 🔸 অনলাইন (গুগল ফর্মের মাধ্যমে)
পরীক্ষা সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

সিলেবাসঃ
• ৩০ তম পারা
• সংক্ষিপ্ত তাফসির (তাফসীরে তাওযীহুল কুরআন - মুফতি তাকি উসমানি হাফি.)

🔹 প্রশ্নের ধরনঃ‌ বহুনির্বাচনি প্রশ্ন
পরীক্ষার তারিখ 🗒️(সম্ভাব্য): ২১ রমজান।

📋 পুরস্কারসমূহঃ

🏆 ১ম পুরস্কারঃ ২০০০ টাকা সমমূল্যের বই
🏆 ২য় পুরস্কারঃ ১৫০০ টাকা সমমূল্যের বই
🏆 ৩য় পুরস্কারঃ ১০০০ টাকা সমমূল্যের বই
🏆 ৪র্থ থেকে ১০ম পুরস্কারঃ আকর্ষণীয় বই

১ম - ১০ম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আমাদের দাওয়া ফোরাম থেকে সম্মাননা সার্টিফিকেট।📄

🎁 অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে আকর্ষণীয় উপহার!

⏳রেজিস্ট্রেশনের শেষ সময়: ৫ম রমাদান

⚠️এখনই রেজিস্ট্রেশন করুন!

রেজিস্ট্রেশন লিংক কমেন্টে

পোস্টটি লাইক, কপি/শেয়ার করে দাওয়াতি কাজে শরীক হতে পারেন, যা আপনার সাদাকায়ে জারিয়ার কারন হবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

‘যদি কেউ ভালো কাজের দিকে দিকনির্দেশনা প্রদান করে; তবে তিনি ওই কাজ পালনকারীর সমপরিমাণ সাওয়াব লাভ করবেন।' (মুসলিম, ১৮৯৩)

কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসীর প্রতিযোগিতা ২০২৫আয়োজনেঃ HGHS Dawah Forum (হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় দাওয়া ফোরাম)(শুধু মা...
01/03/2025

কুরআন পাঠ ও সংক্ষিপ্ত তাফসীর প্রতিযোগিতা ২০২৫
আয়োজনেঃ HGHS Dawah Forum (হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় দাওয়া ফোরাম)

(শুধু মাত্র হোমনা উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্ররা অংশগ্রহণ করতে পারবেন)

পরীক্ষার মাধ্যমঃ 🔸 অনলাইন (গুগল ফর্মের মাধ্যমে)
পরীক্ষা সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

সিলেবাসঃ
• ৩০ তম পারা
• সংক্ষিপ্ত তাফসির (তাফসীরে তাওযীহুল কুরআন - মুফতি তাকি উসমানি হাফি.)

🔹 প্রশ্নের ধরনঃ‌ বহুনির্বাচনি প্রশ্ন
পরীক্ষার তারিখ 🗒️(সম্ভাব্য): ২১ রমজান।

📋 পুরস্কারসমূহঃ

🏆 ১ম পুরস্কারঃ ২০০০ টাকা সমমূল্যের বই
🏆 ২য় পুরস্কারঃ ১৫০০ টাকা সমমূল্যের বই
🏆 ৩য় পুরস্কারঃ ১০০০ টাকা সমমূল্যের বই
🏆 ৪র্থ থেকে ১০ম পুরস্কারঃ আকর্ষণীয় বই

১ম - ১০ম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আমাদের দাওয়া ফোরাম থেকে সম্মাননা সার্টিফিকেট।📄

🎁 অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে আকর্ষণীয় উপহার!

⏳রেজিস্ট্রেশনের শেষ সময়: ৫ম রমাদান

⚠️এখনই রেজিস্ট্রেশন করুন!

রেজিস্ট্রেশন লিংক কমেন্টে

পোস্টটি লাইক, কপি/শেয়ার করে দাওয়াতি কাজে শরীক হতে পারেন, যা আপনার সাদাকায়ে জারিয়ার কারন হবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

‘যদি কেউ ভালো কাজের দিকে দিকনির্দেশনা প্রদান করে; তবে তিনি ওই কাজ পালনকারীর সমপরিমাণ সাওয়াব লাভ করবেন।' (মুসলিম, ১৮৯৩)

28/02/2025

আসসালামু আলাইকুম ভাইয়েরা,
পেজটি খোলার উদ্দেশ্য হোমনা সরকারি স্কুলের বর্তমান সাবেক শিক্ষার্থীদের নিয়ে কিছু দ্বীনি কাজ করা।
সকল ভাইদেরকে অনুরোধ করবো নিজের পরিচিত সিনিয়র/জুনিয়র দ্বীনি ভাইদের পেজটি ইনভাইট করার জন্য।

Address

Homna
Cumilla
3546

Website

Alerts

Be the first to know and let us send you an email when HGHS Dawah Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share