20/08/2026
চাঁদপুর জেলা সদর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত-
ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীরে ত্বরিকত আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মাঃজিঃআঃ) হুজুর ক্বেবলা কর্তৃক প্রতিষ্ঠিত সূফিজমে বিশ্বাসী ইসলামি যুব সংগঠন চাঁদপুর জেলা সদর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির মতবিনিময় সভা বৃহস্পতিবার বাদ আসর জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর পাশে এডভোকেট আশরাফুল আলম জিলানী (গোলাম ফয়সাল) সাহেবের অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনাব ফজলুল হক পাটোয়ারী সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডভোকেট আশরাফুল আলম জিলানী, এডভোকেট ইমাম হোসাইন সৈকত, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী মুহাম্মদ মিজানুর রহমান সেলিম, ওরিয়ন ফার্মা চাঁদপুর এরিয়া ম্যানেজার মুহাম্মদ কিবরিয়া শাহপুরী, শাহতলী খানকা পরিচালক মাওলানা নাঈম শেখ, শাহতলী শাখা সভাপতি নূরে আলম গাজী, সেক্রেটারি, জিহাদুল ইসলাম, মোস্তফা আত্তারী, হাবিবুর রহমান, রহমান রাসেল, বোরহানউদ্দিন, আলআমিন'সহ প্রমুখ। মতবিনিময় সভায় জেলা শহরে প্রতি মাসে গেয়ারভী শরীফ মাহফিল করা, ১২ রবিউল আউয়াল কুমিল্লা টাউন হল ময়দানে জশনে জুলুছে যোগদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।