Bakhshiya Darbar Sharif

Bakhshiya Darbar Sharif "নবী বখশ আঁ পীরে কুতুবে জামানী,চেরাগে তরীকত হারীমে মায়ানী"

14/08/2026
শোক বার্তা:----------------১২ই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী দ. উৎযাপন কমিটির সম্মানিত সদস্য মাওলানা গাজী মনিরুল ইসলাম রাজ...
14/08/2026

শোক বার্তা:
----------------
১২ই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী দ. উৎযাপন কমিটির সম্মানিত সদস্য মাওলানা গাজী মনিরুল ইসলাম রাজাপুরী সাহেবের সম্মানিত পিতা ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বখ্শীয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব ও ১২ই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী দ. উৎযাপন কমিটির আহবায়ক হযরত মাওলানা মুফতি শাহ মুহাম্মদ কুতুব উদ্দীন শাহেদী বখ্শী হুজুর কেবলা।

তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতের আ'লা মাকাম দান করুন।
আমিন।

শোক বার্তা:----------------কুমিল্লা চান্দিনা নিবাসী বখশীয়া দরবার শরীফের একনিষ্ঠ খলিফা জনাব মুহাম্মদ সিদ্দিকুর রহমান বখশী...
01/08/2026

শোক বার্তা:
----------------
কুমিল্লা চান্দিনা নিবাসী বখশীয়া দরবার শরীফের একনিষ্ঠ খলিফা জনাব মুহাম্মদ সিদ্দিকুর রহমান বখশী সাহেব ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বখ্শীয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব হযরত মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দীন শাহেদী বখ্শী হুজুর কেবলা।

তিনি এক শোকবার্তায় সিলসিলার খেদমতে উনার অবদান স্মরন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতের আ'লা মাকাম দান করুন।
আমিন।

আলহামদুলিল্লাহ, নূরানী বারভী শরীফ উপলক্ষে এক বিশেষ মাহফিল-এর আয়োজন করা হয়েছে।​সকল আশেকে রাসুল ও তরিকত পন্থী ভাইবোনদের ...
22/07/2026

আলহামদুলিল্লাহ, নূরানী বারভী শরীফ উপলক্ষে এক বিশেষ মাহফিল-এর আয়োজন করা হয়েছে।

​সকল আশেকে রাসুল ও তরিকত পন্থী ভাইবোনদের এই বরকতময় মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

​🗓️ তারিখ: ২৬ জুলাই (রবিবার)
⏰ সময়: বাদ-মাগরিব
📍 স্থান: খানকায়ে তেগীয়া আস্তানায়ে বখশীয়া, বাসা নং-১৪৯ বখশীলেন, সেকশন-৩, হাউজিং এষ্টেট, কুমিল্লা।

​মাহফিলে সদারত করবেন:
হযরত মাওলানা মুফতি শাহ মুহাম্মদ কুতুব উদ্দীন শাহেদী বখশী তেগী (মা.জি.)
গদ্দীনশীন- খানকায়ে তেগীয়া আস্তানায়ে বখশীয়া, (বখশীয়া দরবার শরীফ,কুমিল্লা)

​আসুন, সকলে মিলে এই নূরানী মাহফিল থেকে বরকত ও রহমত অর্জন করি।

সালামান্তে
নূরানি বারভী শরীফ উৎযাপন কমিটি,
বখশীয়া দরবার শরীফ,কুমিল্লা।

ওরছে গাফফারী -২০২৬❣️❣️❣️
11/07/2026

ওরছে গাফফারী -২০২৬
❣️❣️❣️

❣️ঈদ মোবারক❣️
27/05/2026

❣️ঈদ মোবারক❣️

হযরত নবী বখ্শ রহ. ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসা এ কাদেরীয়া বখ্শীয়া এর হিফজ শাখার শিক্ষার্থী মুহাম্মদ জুনায়...
25/05/2026

হযরত নবী বখ্শ রহ. ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসা এ কাদেরীয়া বখ্শীয়া এর হিফজ শাখার শিক্ষার্থী মুহাম্মদ জুনায়েদ আল হাবিব কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছে।
বখশীয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা তার এই মহতি অর্জনে খুশি হয়ে তাকে বাইসাইকেল উপহার দিয়েছেন।
আল্লাহ তাআলা কুরআনের এই পাখিকে পবিত্র কোরআনের সম্মান রক্ষা করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।
আমিন।

সুলতানুল আওলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহ. এর পবিত্র ওরছ মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী বখশীয়া দরবার শরীফের পক্ষ থেকে চাদর পুষি...
19/05/2026

সুলতানুল আওলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহ. এর পবিত্র ওরছ মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী বখশীয়া দরবার শরীফের পক্ষ থেকে চাদর পুষি ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সদরাত করেন ঐতিহ্যবাহী বখশীয়া দরবার শরীফের মহামান্য গদ্দীনশীন পীর সাহেব কেবলা হযরত মাওলানা মুফতি শাহ মুহাম্মদ কুতুব উদ্দীন শাহেদী বখ্শী মা. জি.আ.
এসময় আরো উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব হযরত ইয়াসির আহমদ সোবহানী মা. জি. আ.
এছাড়া বখশীয়া দরবার শরীফের বিভিন্ন খানকাহ থেকে আগত খলিফা, মুরিদ ও বখশীয়া যুব ফোরাম, ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ।

04/05/2026

অযোগ্যতা

যে হৃদয় আমার মুর্শিদের প্রেমে ফানা,
আমি সে হৃদয়ের জিকিরের যোগ্যও নই।

যে চোখ আমার মুর্শিদকে দেখে,
আমি সে চোখের দিকে তাকানের যোগ্যও নই।

যে হাত আমার মুর্শিদের দরবার ঝাড়ু দেয়,
আমি সে হাতে চুম্বনের যোগ্যও নই।

যে শির আমার মুর্শিদের দরবারে নত হয়,
আমি সে শিরের বন্দনার যোগ্যও নই।

যে সত্ত্বা আমার মুর্শিদের দরবারের সেবক,
আমি সে সত্ত্বার সেবার যোগ্যও নই।

যে চরণ আমার মুর্শিদের দরবারে যায়,
আমি সে চরণের দাসের যোগ্যও নই।

লেখক: অধম ডা. এমরান এইচ খান বখশী

Address

Cumilla

Telephone

+8801921098137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bakhshiya Darbar Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share