28/05/2026
জীবনে আসন্ন সংকটের সম্মুখীন হওয়ার জন্যে মানুষ যখন নিজেকে অযোগ্য মনে করে, যখন তার নিজের শক্তির উপর বিশ্বাস থাকেনা, তখন সে সদগুন ত্যাগ করে দূর্গুন আপন করে নেই। সম্ভবত মানুষের জীবনে কলুষ বৃত্তি তখনি জন্ম নেই যখন তার আত্মবিশ্বাস থাকেনা। আত্মবিশ্বাসই সৃষ্টি ধারণ করে।
এ আত্মবিশ্বাস কাকে বলে? যখন মানুষ বিশ্বাস করে যে, জীবনে সংঘর্ষ তাকে দুর্বল করে তোলে, তখন তার নিজের উপর বিশ্বাস থাকেনা। সে সংঘর্ষ অতিক্রম করার বদলে, সংঘর্ষ থেকে পালিয়ে যাবার উপায় খুঁজতে থাকে।
কিন্তু যখন সে বুঝতে পারে, এই সংঘর্ষ তাকে অধিক শক্তিশালি করে তোলে, ঠিক যেমন ব্যায়াম করলে শক্তি বৃদ্ধি পায়। তখন প্রত্যেক সংঘর্ষের সাথে তার উৎসাহও বৃদ্ধি পায়। অর্থাৎ আত্মবিশ্বাস আর কিছুই নই, মনেরই এক স্থিথি। জীবন কে দেখার এক দৃষ্টিকোন মাত্র, আর দৃষ্টিকোন তো মানুষের নিজের অধীনেই থাকে... তাই না?
স্বয়ং বিচার করুন।
#বাসুদেব শ্রীকৃষ্ণ...
🙏রাধে রাধে 🙏