19/07/2026
ওরশ মোবারক উপলক্ষে দাওয়াত
আলহামদুলিল্লাহ।
হোমনা পাক দরবার শরীফ (ওয়াকফ) ও দারুস সুন্নাহ্ বাহাউদ্দীন শাহ্ মাদ্রাসা ও এতিমখানা, হোমনা, কুমিল্লা। উদ্যোগে ৫৯তম ও ১৯তম বার্ষিক ওরশ মোবারক আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ ইং (সোম, মঙ্গল ও বুধবার) থেকে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে উপস্থিত থাকবেন
বিশ্ব ওলিকুল সম্রাট, পাগল কূলের শিরোমণি, পীরে তরিকত হযরত হাজী বাহাউদ্দীন পীর সাহেব (মা.জি.আ.)।
প্রধান বক্তা হিসেবে থাকবেন পীর মুফতী গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব,
এবং ওয়াজ ও কেরাত পরিবেশন করবেন হাফেজ কারী আবু সিদ্দিকী আল বাহারী।
যারা দূর-দূরান্ত থেকে ১ মাস বা ১ সপ্তাহ আগে আগমন করবেন, তাদের জন্য থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কেরাত তাশরীফ আনবেন সম্মানিত ক্বারীগণ।
সকল ধর্মপ্রাণ মুসল্লি, আশেকান ও এলাকাবাসীকে ওরশ মোবারকে উপস্থিত থেকে দোয়া, জিকির ও দ্বীনি মাহফিলকে সফল করার আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
স্থান: হোমনা পাক দরবার শরীফ (ওয়াকফ), হোমনা, কুমিল্লা।