কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ

কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ, Religious organisation, কুটুম্বপুর, চান্দিনা, কুমিল্লা।, Cumilla.

আজ কুটুম্বপুর হাফিজুল উলুম মাদ্রাসার মাঠে মরহুম মোঃ সফিকুল ইসলাম মাস্টারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।আল্লাহ তায়ালা তাঁকে ...
20/12/2025

আজ কুটুম্বপুর হাফিজুল উলুম মাদ্রাসার মাঠে মরহুম মোঃ সফিকুল ইসলাম মাস্টারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, কুটুম্বপুর ফরাজি বাড়ি নিবাসী ও নাওতলা সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক জনাব শফি...
19/12/2025

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, কুটুম্বপুর ফরাজি বাড়ি নিবাসী ও নাওতলা সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক জনাব শফিকুল ইসলাম মাস্টার সাহেব আর আমাদের মাঝে নেই। তাঁর ইন্তেকালে কুটুম্বপুরবাসী একজন প্রিয় শিক্ষক ও অভিভাবকতুল্য মুরুব্বিকে হারাল।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

৩০ বছরের অধিক সময় বেতন ছাড়াই আজান দিয়েছেন কুটুম্বপুর বাজারের ব্যবসায়ী ও কুটুম্বপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জ...
05/12/2025

৩০ বছরের অধিক সময় বেতন ছাড়াই আজান দিয়েছেন কুটুম্বপুর বাজারের ব্যবসায়ী ও কুটুম্বপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ আবুল হোসেন দীর্ঘ দিন হসপিটালে ভর্তি থাকার পর ০৫-১২-২০২৫ইং রোজ শুক্রবার রাত আনুমানিক ১১ টায় মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে ক্ষমা করুন আমিন।

🩸 ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন — নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান📍 কুটুম্বপুর হিলফুল ফুজুল পরিষদKutumbpur Hilful Fuzul Parisha...
06/11/2025

🩸 ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন — নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান

📍 কুটুম্বপুর হিলফুল ফুজুল পরিষদ
Kutumbpur Hilful Fuzul Parishad

#ডেঙ্গুপ্রতিরোধ #সচেতনতা #কুটুম্বপুর

কুটুম্বপুর হিলফূল ফূযুল পরিষদ-এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সংবাদআমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা হাফেজ মাওলানা মতিউর রহমান ...
30/08/2025

কুটুম্বপুর হিলফূল ফূযুল পরিষদ-এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ

আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা হাফেজ মাওলানা মতিউর রহমান ফরাজী সাহেব হৃদরোগে আক্রান্ত হলে গতকাল বিকেলে তাঁকে ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মুন হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি হার্ট অ্যাটাক করেছেন।

আজ সকালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডাঃ জাহেদ খান সাহেবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

👉 কুটুম্বপুর হিলফূল ফূযুল পরিষদ-এর পক্ষ থেকে আমরা সকলের কাছে অনুরোধ করছি—
আপনারা সকলে হযরতের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।
আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় মুরুব্বিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

আলহামদুলিল্লাহকুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ এর আয়োজিত আজকের ইসলাহী মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে যুবকদের উপস...
14/08/2025

আলহামদুলিল্লাহ
কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ এর আয়োজিত আজকের ইসলাহী মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে যুবকদের উপস্থিতি ছিল আশানুরূপ, যা আমাদের অনুপ্রাণিত করেছে।

📅 তারিখ: ১৪/০৮/২০২৫ ইং
প্রধান মেহমান: মাওলানা ওযায়ের সাহেব (দাঃ বাঃ)
উপস্থিত: মাওলানা মতিউর রহমান ফরাজী সাহেব, মাওলানা ছফিউল্লাহ ফরাজী সাহেব সহ বহু ওলামায়ে কেরাম।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতায় এ ধরনের আরও উপকারী প্রোগ্রামের আয়োজন অব্যাহত থাকবে।

কুটুম্বপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকজনাব জাহাঙ্গীর আলম মোল্লা (আখতার)আজ দুনিয়ার সফর শেষ করে আল্লাহর ডাকে সাড...
12/08/2025

কুটুম্বপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
জনাব জাহাঙ্গীর আলম মোল্লা (আখতার)
আজ দুনিয়ার সফর শেষ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে
পরপারে গমন করেছেন।

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

আল্লাহ তায়ালা তাঁর সকল গুনাহ মাফ করে
জান্নাতুল ফেরদৌস দান করুন
এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়
ধৈর্যের সাথে পার করার তাওফিক দিন।

11/08/2025

আসসালামু আলাইকুম

কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ এর সকল সম্মানিত সদস্যবৃন্দকে জানানো যাচ্ছে যে,
১১/০৮/২০২৫ ইং, রোজ সোমবার আনুষ্ঠানিকভাবে আমাদের একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

হিলফুল ফুযুল পরিষদের সম্মানিত দায়িত্বশীল ও সদস্যবৃন্দকে উক্ত সভায় উপস্থিত থেকে আলোচনাকে সফল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

📍 স্থান: কুটুম্বপুর মাদ্রাসা মসজিদ
⏰ সময়: বাদ আসর থেকে

13/06/2025

আজ কুটুম্বপুর ফরাজী পাড়া জামে মসজিদে বাদ ফজর কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ এর জরুরী মিটিং। সকল সদস্য গন উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।

14/04/2024

আজ কুটুম্বপুর ফরাজী পাড়া জামে মসজিদে
বিকাল ৩ টায় কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ এর জরুরী মিটিং। সকল সদস্য গন উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।

🗣️ মাওলানা মতিউর রহমান ফরাজী

Address

কুটুম্বপুর, চান্দিনা, কুমিল্লা।
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুটুম্বপুর হিলফুল ফুযুল পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share