tazkiyat al-nafs

tazkiyat al-nafs Purification of the soul�

05/06/2026
20/05/2026
"ফুল যেমন নিঃস্বার্থভাবে তার সুবাস ছড়ায়, তেমনি মুমিনের জীবনও হওয়া উচিত অন্যের উপকারে নিবেদিত।"
20/05/2026

"ফুল যেমন নিঃস্বার্থভাবে তার সুবাস ছড়ায়, তেমনি মুমিনের জীবনও হওয়া উচিত অন্যের উপকারে নিবেদিত।"

‘মৃত্যু ও মৃত্যুপরবর্তী জিন্দেগির কথা স্মরণ করো। কারও নিষ্কৃতি নেই তার হাত থেকে। মৃত্যুই সেই সীমারেখা, যেখানে দাঁড়িয়ে বো...
20/05/2026

‘মৃত্যু ও মৃত্যুপরবর্তী জিন্দেগির কথা স্মরণ করো। কারও নিষ্কৃতি নেই তার হাত থেকে। মৃত্যুই সেই সীমারেখা, যেখানে দাঁড়িয়ে বোঝা যাবে বান্দার জন্য আল্লাহ কী রেখেছেন। কবর হলো জান্নাতের উদ্যান, কিংবা জাহান্নামের গর্ত। যদি কবরের জীবন উত্তম হয়, তবে পরবর্তী সবকিছু বান্দার জন্য কল্যাণকর। আর যদি অপ্রীতিকর হয়, তবে পরবর্তী জীবন হবে আরও দুঃসহ। ধ্বংস সেই বান্দার জন্য, যে আল্লাহর পথ থেকে বিমুখ হয়েছে।'

সুরা আল-আম্বিয়া, ২১। ৩

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,أَفَرَأَيْتَ مَن اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى...
04/01/2026

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,

أَفَرَأَيْتَ مَن اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَن يَهْدِيهِ مِن بَعْدِ الله أَفَلَا تَذَكَّرُونَ.

আপনি কি তার প্রতি লক্ষ করেছেন, যে তার খেয়ালখুশিকে স্বীয় উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনেশুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন এবং তার চোখের ওপর রেখেছেন পর্দা। অতএব, আল্লাহর পর কে তাকে পথপ্রদর্শন করবে? তোমরা কি চিন্তাভাবনা করো না? আর মানুষ যখন নফসের পূজারি হয়ে যায় তখন তার দ্বীন ও দুনিয়ার সকল কল্যাণ বিনষ্ট হতে থাকে।

❁ শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ ❁• ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। [১]• মিসওয়াক করা। [২]• গোসল করা এ...
02/01/2026

❁ শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ ❁

• ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। [১]
• মিসওয়াক করা। [২]
• গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা। [৩]
• উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো। [৪]
• জুমু'আহ সালাতের জন্য আগে আগে রওনা হওয়া। [৫]
• বেশি বেশি দরূদ পাঠ করা। [৬]
• সুরা আল-কাহাফ পাঠ করা। [৭]
• নীরব থেকে খুতবা শোনা ও জুমু'আহর সালাত আদায় করা। [৮]
• জুমু'আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া।[৯]
• বেশি করে দু’আ করা,বিশেষ করে আসরের শেষের দিকে। [১০]

📑 রেফারেন্সঃ
[১] সহীহ বুখারী ৮৯১,সহীহ মুসলিম ১৯২০
[২] সুনান ইবনু মাজাহ ১০৯৮
[৩] সহীহ বুখারী ৮৮৩,৮৭৭
[৪] সুনান আবূ দাউদ ৩৪৩
[৫] সহীহ বুখারী ৮৮১
[৬] সুনান আবূ দাউদ ১০৪৭
[৭] মিশকাতুল মাসাবীহ ২১৭৫ (মিশকাত),দারেমী, হা/৩৪০৭, শাইখ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, দ্রষ্টব্য: সহীহুল জামে হা/৬৪৭১
[৮] সহীহ বুখারী ৯৩৪
[৯] সহীহ বুখারী ৯৪০
[১০] সুনান আবূ দাউদ ১০৪৮
কালেক্টেড

বান্দা সূরা ফাতিহা শেষে 'আমীন' বলবে দু'আ কবুল হওয়ার আশা ও আস্থা নিয়ে, এবং আমীন জোরে পড়তে হবে। কেননা, সালাতে মু'মিনের জোর...
02/01/2026

বান্দা সূরা ফাতিহা শেষে 'আমীন' বলবে দু'আ কবুল হওয়ার আশা ও আস্থা নিয়ে, এবং আমীন জোরে পড়তে হবে। কেননা, সালাতে মু'মিনের জোরে আমীন বলা শুনে ইয়াহুদীদের গাত্রদাহ শুরু হয়ে যেত। তারা হিংসায় ফেটে পড়ত।

আমাদের কাছে সফলতার মানে হওয়া উচিত একটি সুন্দর মৃত্যু।
01/01/2026

আমাদের কাছে সফলতার মানে হওয়া উচিত একটি সুন্দর মৃত্যু।

'সেদিন কিছু চেহারা খুব উজ্জ্বল দেখাবে।তারা তাদের রব্ব-এর দিকে তাকিয়ে থাকবে।''যেই চোখ দিয়ে আল্লাহকে দেখার স্বপ্ন দেখি, সে...
01/01/2026

'সেদিন কিছু চেহারা খুব উজ্জ্বল দেখাবে।

তারা তাদের রব্ব-এর দিকে তাকিয়ে থাকবে।'

'যেই চোখ দিয়ে আল্লাহকে দেখার স্বপ্ন দেখি, সেই চোখ দিয়ে হারাম কিছু দেখা যায়?'

ربنا تقبل منا إنك أنت السميع العليم'আমাদের রব। আমাদের কর্মপ্রচেষ্টা আপনি কবুল করুন। আপনি তো সবই শোনেন, সবই জানেন।
01/01/2026

ربنا تقبل منا إنك أنت السميع العليم

'আমাদের রব। আমাদের কর্মপ্রচেষ্টা আপনি কবুল করুন। আপনি তো সবই শোনেন, সবই জানেন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when tazkiyat al-nafs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share