গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল & মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল & মাদ্রাসা

গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল & মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল & মাদ্রাসা, Cumilla.

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রতিষ্ঠান!
📖 শিক্ষার ধরণ:
• নূরানি (নূরানি তালিমুল কুরআন বোর্ড, ঢাকা)
• হিফজ বিভাগ
• নাযেরা বিভাগ
দ্বীনি ও আধুনিক শিক্ষায় গড়ি উজ্জ্বল ভবিষ্যৎ।

11/08/2026

আজকের ক্লাসে ছিল এক অন্যরকম আনন্দের মুহূর্ত! 🥰
প্রথম শ্রেণির সোনামণিদের জিজ্ঞেস করেছিলাম—
“বলতো, এখন তোমাদের কোন ক্লাস?”
মুখে উত্তর দেওয়ার পরিবর্তে একঝাঁক কচি হাত একসাথে স্লেট তুলে ধরল। আর সেখানে ফুটে উঠল সুন্দর একটি শব্দ—“বাংলা”। ✍️📖
ওদের ছোট্ট ছোট্ট চেষ্টা, শেখার আগ্রহ আর নিষ্পাপ হাসি সত্যিই মন ছুঁয়ে গেল। ❤️
শিক্ষকতার সবচেয়ে সুন্দর আনন্দ হয়তো এখানেই—একটি শিশুর হাতে যখন জ্ঞানের প্রথম অক্ষর ফুটে ওঠে। 🌸 #শিক্ষাই_আলো াউসার_মাদ্রাসা #জ্ঞান_অর্জনের_পথে

11/08/2026

এভাবে হাসি খুশিতে চলে আমাদের শিশুদের ক্লাস 🥰

09/08/2026

🌱 এক সময় আম্মুকে ছাড়া ক্লাসে বসতেই চাইত না ছোট্ট তাহমিদ ইসলাম। এখন আলহামদুলিল্লাহ, সে নিজেই ক্লাসে আসে, নিজেই বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। 💚

একজন শিক্ষকের কাছে এটাই সবচেয়ে বড় আনন্দ ও সার্থকতা। 🤍

প্রিয় শিক্ষকের অসুস্থতার খবরে ছোট ছোট শিক্ষার্থীদের ভালোবাসার এই চিরকুটগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ❤️"ওস্তাজজি, তাড়...
04/08/2026

প্রিয় শিক্ষকের অসুস্থতার খবরে ছোট ছোট শিক্ষার্থীদের ভালোবাসার এই চিরকুটগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ❤️
"ওস্তাজজি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন। আমরা আপনার অপেক্ষায় আছি।"
শিক্ষার্থীদের এই নিষ্পাপ দোয়া ও অকৃত্রিম ভালোবাসাই একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় অর্জন।

গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার হিফজ বিভাগের পাঁচজন শিক্ষার্থী নতুন ছবক নিয়েছেন আরহাম হোসেন নাবিল, নাব...
03/08/2026

গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার হিফজ বিভাগের পাঁচজন শিক্ষার্থী নতুন ছবক নিয়েছেন আরহাম হোসেন নাবিল, নাবিল আরকান, মাইনুদ্দিন, রাইয়ান ও আব্দুল্লাহ বিন আমিন দীর্ঘদিন ধরে আমাদের নূরানী বিভাগের শিক্ষার্থী।

আলহামদুলিল্লাহ, নূরানী থেকে তাদের এই সুন্দর অগ্রযাত্রার সাক্ষী হতে পেরে আমরা আনন্দিত। মহান আল্লাহ তাদের কুরআনের হাফেজ হিসেবে কবুল করুন, হিফজ করা সহজ করে দিন এবং দ্বীন ও দুনিয়ায় সফলতা দান করুন। আমীন।

01/08/2026

শিক্ষার্থীদের সুশিক্ষা, শৃঙ্খলা ও সুন্দর চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের শাসনের গুরুত্ব নিয়ে চমৎকার ও সময়োপযোগী আলোচনা উপস্থাপন করেছেন আমাদের শিক্ষক হাফেজ সাকিব হোসেন।

গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।আজ গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায়...
30/07/2026

গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

আজ গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাতের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত সপ্তাহে স্থান সংকুলান না হওয়ায় পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় আজকের এ আয়োজনে শিক্ষার্থীদের লেখাপড়া, নৈতিক ও দ্বীনি শিক্ষা, শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও শিক্ষকের আন্তরিক সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগই সবচেয়ে বড় শক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।

সকল সম্মানিত অভিভাবককে উপস্থিতি ও মূল্যবান মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন।

হাস্যোজ্জ্বল মুখে প্রথম জামাতের ছোট্ট শিক্ষার্থীরা একদিন পরীক্ষা দিতে মাদ্রাসার পথে হেঁটেছিল। আজ সময়ের পরিক্রমায় তারা ...
28/07/2026

হাস্যোজ্জ্বল মুখে প্রথম জামাতের ছোট্ট শিক্ষার্থীরা একদিন পরীক্ষা দিতে মাদ্রাসার পথে হেঁটেছিল। আজ সময়ের পরিক্রমায় তারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন তাদেরকে দ্বীনের আলোয় আলোকিত করে দেশ ও জাতির কল্যাণে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন।
আমিন।🤲

28/07/2026

আলহামদুলিল্লাহ! 🌿
আমাদের মাদ্রাসার ১ম শ্রেণির শিক্ষার্থীদের পড়া-লেখায় দিন দিন আমূল ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। তাদের সুন্দর হাতের লেখা, সাবলীল পড়া এবং শেখার প্রতি আগ্রহ আমাদের আশাবাদী করে তুলছে।
এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। 🤲📖

Address

Cumilla

Telephone

+8801865174351

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল & মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to গুণবতী আল কাউসার ইসলামিক স্কুল & মাদ্রাসা:

Shortcuts

Share