29/12/2025
🕊️ শোকবার্তা 🕊️
গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে,
রামু উপজেলার কাউয়ারখোপ উখিয়ারঘোনা পশ্চিম গণিয়াকাটা নিবাসী ও
দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোঃ কাশেম সাহেব
গতরাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون
তাঁর ইন্তেকালে বৃহত্তর উখিয়ারঘোনা ওলামা পরিষদ-এর সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুম ছিলেন একজন সৎ, বিনয়ী ও সমাজসেবী ব্যক্তিত্ব।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—
আল্লাহ তাআলা যেন তাঁর যাবতীয় গুনাহ ক্ষমা করে
জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করেন,
এবং শোকাহত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন। 🤲
سقى الله ثراه وجعل الجنة مثواه
📿 জানাযার নামাজ:
আজ জোহরের নামাজের পর,
সওদাগর পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
📨 বার্তা প্রেরক:
হাফেজ মাওলানা শিহাব উদ্দিন
প্রচার সম্পাদক
বৃহত্তর উখিয়ারঘোনা ওলামা পরিষদ