02/02/2022
এই মানুষটিকে সবাই চেনেন। ক্রিস গেইল। টেস্ট ম্যাচে ১৫ শত রান, একদিনের খেলায় ২৫ টি শত রান, বর্ণময় ব্যাটসম্যান। মাঠে নেমে রানের বন্যা বইয়ে দিতেন। টেস্ট ম্যাচে দুটো তিন শ রান করেছিলেন গেইল।
খেলা থেকে অবসর নেবার পরে গেইলের ধ্যান জ্ঞান স্বামী বিবেকানন্দ। তিনি আমার ভিতরের আলো জ্বেলে দিয়েছেন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের একটি খবরের কাগজের সাংবাদিক কে গেইল বলেছেন। এখন গেইলের কাজ স্বামীজির কথা ছড়িয়ে দেওয়া।
ওয়েস্ট ইন্ডিজে যে খুব স্বামীজি চর্চা হয় তা নয়। রামকৃষ্ণ মিশনের কোনো শাখা কেন্দ্র সেখানে নেই। আর্জেন্টিনা তে গেইল স্বামীজির একটি বই হাতে পান, বইটি শেষ না হওয়া পর্যন্ত ছাড়তে পারেন নি। কি কথা, কি তার তেজ, ভিতরটা কে নাড়া দিয়ে দিচ্ছে ভেবেছিলেন ৪২ বছর বয়সের জ্যামাইকার ক্রিকেটের টি। রোমা রলা বলেছেছিলেন Vivekananda's words are great music. জর্জ হ্যারিসন ও তাই মনে করেছেন আর গেইল কে আকৃষ্ট করে স্বামীজির এক জোড়া চোখ, ব্যক্তিত্ব আর মানুষের প্রতি সীমাহীন দরদ।
গেইল গতিকে ভালোবাসেন। মাঠে নেমে ঝড় তুলতেন, বন্যা বয়ে যেত রানের। সব সময় উত্তেজনা চাই। সেই গেইল আজ ধীর, শান্ত, নিজের ভিতরে খুঁজে পেয়েছেন এক আনন্দের জগৎকে।
এগিয়ে যাও, থেমে থেকো না, পিছনের দিকে তাকিয় না, স্বামীজির জীবন্ত এই বাণী নতুন জীবন দিয়েছে গেইল কে।
একবার স্বামীজি পড়তে শুরু করো, দেখবে নতুন করে নিজেকে চিনতে আর বুঝতে পারবে। গেইল এখন জমাইকা তে নতুন এক মানুষ। ক্যালিপসো সুরে মিশে গেছে সম্পদ তব শ্রী পদ ভব গোস্পদ , ঠাকুরের আরা ত্রিক ভজন। ঠাকুরকে বেলুড় মঠে বসিয়ে স্বামীজি বলেছিলেন এখানের উদ্ভিন্ন chota জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে।